এক্সপ্লোর

Shantanu Thakur: প্রকাশ্য মঞ্চ থেকে BSF-কে হুঁশিয়ারি, TMC-র প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু

Shantanu Thakur on BSF: BSF-এর উদ্দেশে কার্যত হুঁশিয়ারি দিতে শোনা যায় তাঁকে।

সমীরণ পাল, স্বরূপনগর: সীমান্তরক্ষী বাহিনীর ক্ষমতাবৃদ্ধি নিয়ে এযাবৎ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত দেখা গিয়েছে। তাতে এবার কার্যতই উলটপুরাণ ঘটল। কারণ প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে BSF-কে আক্রমণ করতে দেখা গেল বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে।  BSF তৃণমূলের লোকজনকে ছাড়পত্র দিচ্ছে, বিজেপি-র লোকজনকে দিচ্ছে না বলে অভিযোগ করলেন তিনি। (Shantanu Thakur)

স্বরূপনগরের সভায় দাঁড়িয়ে এই অভিযোগ করেন শান্তনু। BSF-এর উদ্দেশে কার্যত হুঁশিয়ারি দিতে শোনা যায় তাঁকে। তিনি বলেন, "তৃণমূলের দেওয়া স্লিপ দেখালে সীমান্তে ছাড় মিলছে। অথচ বিজেপি কর্মীদের ক্ষেত্রে মিলছে না। এবার সাংসদ হিসেবে আমি স্লিপ দেব, যে এত কেজি মাল নিয়ে যেতে পারবে। সেই স্লিপ BSF-কে দেখাবেন। এর পর আটকালে BSF-এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি বুঝে নেব।" (Shantanu Thakur on BSF)

শান্তনু আরও বলেন, "এটা বাংলাদেশ নয়, এটা সীমান্তের এপার, ভারত। সাংসদের স্লিপের গ্যারান্টি শতগুণ বেশি। ১ লক্ষর বেশি ভোটে জিতেছি। তাই BSF-কে বলছি, কান পেতে শুনে রাখুন। সব রিপোর্ট পাচ্ছি। আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে থাকুন। আমার বাইরে লাইন দেবেন, আমি স্লিপ দেব। নাট চলছে এলাকায়। সব নাটক বন্ধ করে দেব আমরা।"

আরও পড়ুন: Mamata Banerjee: আজই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, I.N.D.I.A বৈঠকের পরেই মোদি-মমতা সাক্ষাৎ

শান্তনুর অভিযোগ, স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের দেওয়া স্লিপ জিরো পয়েন্টে দেখালে পণ্য আদান-প্রদান করতে দিচ্ছে BSF। কেন্দ্রীয় বাহিনী পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী। যা বলছেন তা প্রমাণ করে দেখাতে হবে বলে বনগাঁর বিজেপি সাংসদকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে তৃণমূল। 

তৃণমূলের অঞ্চল সভাপতি আনিসউদ্দিন গাজি বলেন, "একেবারে ২০০৯ সাল থেকে তৃণমূল করছি। ১৮ বছর ধরে এখানকার সভাপতি। জাহাজ প্রতিমন্ত্রী এই কথা বলছেন যে আমাদের কথা মতো মালপত্র নিয়ে যেতে দেয় BSF. এই দাবি প্রমাণ করতে পারেন যদি শান্তনু ঠাকুর, সঙ্গে সঙ্গে পদত্যাগপত্র জমা দেব।"

যদিও কারও থেকেই স্লিপ নেওয়ার বিষয়টিতে আপত্তি তুলেছেন স্থানীয়রা। তাঁদের বক্তব্য, "ঠান্ডার সময় কম্বল প্রয়োজন, তার জন্যও স্লিপ, সই লাগবে। BSF এখানে উল্টোপাল্টা নিয়ম দেখাচ্ছে। BSF-ই সীমান্তে কালোবাজারি করাচ্ছে। আমি মাংস খাব কি, খাব না, তা আমি বুঝব। তার জন্য শান্তনু ঠাকুরের থেকে স্লিপ নিতে হবে কেন?" সীমাবন্তবর্তী এলাকার মানুষজনের অভিযোগ, মালপত্র নিয়ে যেতে গেলেই বাধা দেয় BSF. 

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget