এক্সপ্লোর

BJP News : বনগাঁর প্রায় ৮০০ মতুয়া সদস্য যোগ দিলেন তৃণমূলে

BJP WhatsApp Group : বনগাঁর প্রায় ৮০০ মতুয়া সদস্য যোগ দিলেন তৃণমূলে। যদিও গেরুয়া শিবিরের দাবি, কেউ তাদের ছেড়ে যায়নি।


দীপক ঘোষ, সমীরণ পাল ও পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া:  বিজেপির মতুয়া-অস্বস্তি অব্যাহত। ইতিমধ্যে দলের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন ৩ জেলার ৯ বিধায়ক। এবার বনগাঁয় মতুয়া সম্প্রদায়ের প্রায় ৮০০ সদস্য বিজেপি ছেড়ে যোগ দিল তৃণমূলে। এবছর বিধানসভা নির্বাচন, বিধানসভা উপনির্বাচন এবং কলকাতা পুর-নির্বাচন, কোথাও ভাল ফল করতে পারেনি বিজেপি।এরপর সাংগঠনিক স্তরে একাধিক রদবদল করেছে গেরুয়া শিবির। কিন্তু, তারপর থেকেই বিজেপির অন্দরে তৈরি হয়েছে অসন্তোষ। কার্যত সামনে চলেছে ফাটলও। নতুন কমিটিতে মতুয়াদের প্রতিনিধি না থাকায়, কার্যত বিদ্রোহ ঘোষণা করে, 

শনিবার উত্তর ২৪ পরগনা ও নদিয়ার ৫ মতুয়া বিধায়ক দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যান। তাঁদের সমালোচনায় সরব হয়েছেন মতুয়া সম্প্রদায়েরই সদস্য, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। যদিও, সমালোচনা সত্ত্বেও এখনও নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ বিক্ষুব্ধরা।

বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন,  'বিধানসভা নির্বাচনে মতুয়া অধ্যুষিত এলাকায় ভাল ফল করেছে বিজেপি, সে কারণে মতুয়াদের প্রাধান্য দিতে পারত, আমরা বিশ্বের বৃহৎ দল করি, সেই দলের নীতি আদর্শ আমাদের শেখায় না যে দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে রাস্তায় নামা বা হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করা' 

বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া  বলেন, এই বিষয়ে আমার কোনও বক্তব্য নেই, আমার প্রতিবাদ থাকবেই, যা বলার দলের কাছে বলব। এই টানাপোড়েনের আবহে, সারা ভারত মতুয়া মহাসঙ্ঘ তাৎপর্যপূর্ণভাবে জানিয়ে দিয়েছে, তারা কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করবে না। 

এই ঘোষণার পর সোমবারই বনগাঁয় মতুয়া সম্প্রদায়ের প্রায় ৮০০ সদস্য বিজেপি ছেড়ে যোগ দেয় তৃণমূলে। যা নিয়ে শাসক বিরোধী শিবিরে শুরু হয়েছে তাল ঠোকাঠুকি। অন্যদিকে, বাঁকুড়া ও বিষ্ণুপুর---এই দুই সাংগঠনিক জেলাতেও সভাপতি বদল করার পর রবিবার একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ-ত্যাগ করেন জেলার চার বিজেপি বিধায়ক। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

অন্যদিকে এই বিষয়ে সাংসদ  সৌগত রায়ের মন্তব্য , দরজা খুললে সব বিজেপি বিধায়ক চলে আসত তৃণমূলে। পাল্টা দিলীপের পাল্টা দাবি, কে কোথায় বেরিয়ে যাচ্ছে তার গুরুত্ব নেই !

সোমবার বিজেপির পরিষদীয় দলের ভার্চুয়াল বৈঠকেও অসন্তোষের আঁচ পড়েছে। বাঁকুড়া ও বিষ্ণুপুর জেলা সভাপতি বদলের দাবিতে বৈঠক বয়কট করেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা, ওন্দার বিধায়ক অমরনাথ শাখা, ও কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার।



আরও পড়ুন :

জয়ী বামপ্রার্থীর সঙ্গে শপথের আগে সাক্ষাৎ জয়ী বিজেপি প্রার্থীর, কী কথা হল?


ইতিমধ্যেই দলের একাধিক গ্রুপ ছেড়েছেন ৩ জেলার ৯ বিধায়ক। নতুন কমিটি গঠনের পরে প্রথমে উত্তর ২৪ পরগনা ও নদিয়ার ৫ মতুয়া বিধায়ক একাধিক গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছিলেন। একদিন যেতে না যেতেই, রবিবার ফের বিদ্রোহ দেখা দেয় গেরুয়া শিবিরের অন্দরে। এবার একই পথ অনুসরণ করেন বাঁকুড়া জেলার চার বিধায়ক।

বাঁকুড়া ও বিষ্ণুপুর। এই দুই সাংগঠনিক জেলায় সভাপতি বদল করার পরই একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ-ত্যাগ করেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। ওন্দার বিধায়ক অমরনাথ শাখা। ইন্দাসের নির্মল ধাড়া। এবং সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget