এক্সপ্লোর

KMC Election Oath Taking : জয়ী বামপ্রার্থীর সঙ্গে শপথের আগে সাক্ষাৎ জয়ী বিজেপি প্রার্থীর, কী কথা হল?

Oath taking as Councilor : শপথ অনুষ্ঠানের আগে পুরসভায় এসে এদিন ২ নম্বর ওয়ার্ডে সিপিআইয়ের জয়ী প্রার্থী মধুছন্দা দেবের সঙ্গে দেখা করেন ৫০ নম্বর ওয়ার্ডে বিজেপির জয়ী প্রার্থী সজল ঘোষ।

কলকাতা : আজ কলকাতা পুরসভায় কাউন্সিলর পদে ১৮ জনের শপথগ্রহণ। এঁদের মধ্যে বাম ও বিজেপির ৫ জনও রয়েছেন।

শপথ অনুষ্ঠানের আগে পুরসভায় এসে এদিন ২ নম্বর ওয়ার্ডে সিপিআইয়ের জয়ী প্রার্থী মধুছন্দা দেবের সঙ্গে দেখা করেন ৫০ নম্বর ওয়ার্ডে বিজেপির জয়ী প্রার্থী সজল ঘোষ। বহুদিনের পুরনো বাম পুর প্রতিনিধি মধুচ্ছন্দা দেব। সৌজন্য বিনিময়ের পাশাপাশি, তাই তাঁর কাছে পুর প্রশাসনের কাজ শিখতে চাই। সেই কারণে সাক্ষাৎ, দাবি সজল ঘোষের। শেখাতে আপত্তি নেই, প্রতিক্রিয়া মধুচ্ছন্দা দেবের।

এবার পুরভোটে ৫০ নম্বর ওয়ার্ডে প্রথমবার পদ্ম ফোটে সজল ঘোষের হাত ধরে। জেতেন ১ হাজার ৫৩ ভোটে। গত অগাস্ট মাসে সজল ঘোষের বাড়ির দরজা ভেঙে ঢুকে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার সেই তিনিই জয়ের দরজা ভাঙেন সজল। অন্যদিকে সজল ঘোষ বলেছিলেন,  ' সব জবাব দিয়ে দিয়েছে মানুষ। মানুষ জবাব দিয়ে দিয়েছে। মানুষের কাজ করেছি, আজ ফল পেয়েছি, কী আছে তাতে!' 

আরও পড়ুন : 

কলকাতায় সংগঠন দুর্বল, জানতাম এখানে ফল ভাল হবে না, মন্তব্য দিলীপ ঘোষের

কলকাতা পুরভোটে প্রাপ্ত ভোটের হারে, বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাম। একা সিপিএমের প্রাপ্ত ভোটের হারও, বিজেপির থেকে বেশি। পাশাপাশি তৃণমূল যে ওয়ার্ডগুলিতে জিতেছে, তার মধ্যে বেশিরভাগ আসনেই দ্বিতীয় স্থানে রয়েছেন বাম প্রার্থীরা। এরই মধ্যে  কলকাতা পুরসভার ৯২ নম্বর ওয়ার্ডে জেতেন সিপিআই  প্রার্থী মধুচ্ছন্দা দেব।  বহুদিনের পুরনো বাম পুর প্রতিনিধি এবারও জয়লাভ করে বলেছিলেন , "যথার্থভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হলে বামেরা আরও আসন পেত। কিন্তু সেটা হয়নি। গণতান্ত্রিক পদ্ধতিতে যে ভোট হয়নি সেটা প্রমাণ হল। এটা সুরক্ষা দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটটা করাতে পেরেছি।'' তিনি আরও বলেন, আমার ওয়ার্ডে আরও অনেক কিছু করার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। বাইরের কোনও প্রতিরোধ এখানকার মানুষ মেনে নেয়নি।''

কলকাতা পুরভোটে তৃণমূলের জয়জয়কারের মধ্যেও তাঁরা অপরাজিত। সোমবার শপথ অনুষ্ঠানের আগে এসে সাক্ষাৎ হল দুই জন প্রতিনিধির, হোক না দুজনের রং আলাদা। 

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
Bankura Accident: ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ
ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget