এক্সপ্লোর

BJP News: সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…

Tathagata Roy on Welcoming Ex TMC Leaders: সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকদের কেন নেওয়া হল বিজেপি-তে? মুখ খুললেন তথাগত রায়।

কলকাতা: তৃণমূলের জন্য দরজা বন্ধ বলেও তৃণমূলের সদ্য পদত্যাগী তিন প্রাক্তন সাংসদের হাতে পদ্মপতাকা তুলে দিয়েছেন শমীক ভট্টাচার্য। শুধু দলে যোগ দেওয়ানোই নয়, বিকেলে দলে যোগদান করিয়ে, সন্ধেয় রাজ্য়সভার টিকিটও দেওয়া হয়েছে তাঁদের। সেই নিয়ে বিজেপি-র অন্দরেই তীব্র অসন্তোষ ধরা পড়ছে। এবার মুখ খুললেন দলের বর্ষীয়ান নেতা তথাগত রায়। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকদের দলে নেওয়ার কোনও প্রয়োজন ছিল না, রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মানতে হয়েছেন বলে মন্তব্য করলেন তিনি। (Tathagata Roy on Welcoming Ex TMC Leaders)

বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন সুখেন্দুশেখর, সুস্মিতা এবং প্রকাশ চিক। সেই থেকেই তাঁদের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ ঘিরে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত বৃহস্পতিবার একসঙ্গে বিজেপি-তে যোগদান করেন তাঁরা। তাঁদের দলে যোগদানকে 'ব্যতিক্রমী' ঘটনা বলে উল্লেখ করেন রাজ্য বিজেপি-র সভাপতি শমীক। পাশাপাশি, তাঁদের মতো বিদগ্ধ, গুণী মানুষদের যাতে 'প্রাক্তন তৃণমূল' বা 'পদত্যাগী তৃণমূল' না বলে হয়, তার জন্য আবেদনও জানান। (BJP News)

আরও পড়ুন: ‘হিটলিস্টে ১ নম্বরে আমি’, প্রাণনাশের আশঙ্কা করছেন ট্রাম্প, বিশেষ নির্দেশ দিয়ে রাখলেন

কিন্তু ওই তিনজনের যোগদান ঘিরে বিজেপি-র অন্দরেই অসন্তোষ ধরা পড়েছে। সেই নিয়ে এবিপি আনন্দের মুখোমুখি হন তথাগত। বলেন, "রাজনীতি সরলরেখায় চলে না। এটা সম্ভবত তারই একটা দৃষ্টান্ত। সরলরেখায় চলছে না, অত্যন্ত বক্ররেখায় চলছে। রাজ্যসভা বা লোকসভায় যাওয়া তো কেন্দ্রীয় বিষয়, এর পিছনে কেন্দ্রীয় বাধ্যবাধকতা আছে। সাধারণত আমি দলবদলকে সমর্থন করি না। কেন্দ্রীয় বাধ্যবাধকতায় দরকার। তা ছাড়া কিছু নয়। রাজ্যের তরফে কোনও দরকার ছিল বলে আমি মনে করি না।"

আরও পড়ুন: 'সবকিছুর একটা সীমা আছে,' DJ মামলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট

তাহলে কি দিল্লি থেকে নির্দেশ এসেছিল ওই তিনজনকে বিজেপি-তে যোগদান করানোর? রাজ্যসভায় তাঁদের ফিরিয়ে নিয়ে যাওয়ার নেপথ্যে কি নরেন্দ্র মোদি-অমিত শাহদের রাজনৈতিক কৌশল রয়েছে? তাঁদের নির্দেশ কি মানতে বাধ্য হয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব? তথাগত জবাবে বলেন, "হ্যাঁ, তাই তো! সর্বভারতীয় দল। কেন্দ্রের নির্দেশ মেনেই চলতে হবে।"

শুধু তথাগতই নন, বিজেপি-র প্রাক্তন বিধায়ক নিখিলরঞ্জন দে ক্ষোভ উগরে দিয়েছেন সংবাদমাধ্যমে। তাঁর কথায়, "আমাদের মাননীয় রাজ্য সভাপতি কিছুদিন আগেই বলেছিলেন যে তৃণমূলের জন্য বিজেপি-র দরজা বন্ধ। কিন্তু হঠাৎ কী ঘটনা ঘটে গেল যে তৃণমূলের তিন জন রাজ্যসভার সাংসদ, যাঁরা পদত্যাগ করে আবার বিজেপি-তে যোগ দিয়ে...দুপুরবেলা তাঁরা যোগ দিলেন। আবার বিকেলবেলা রাজ্যসভার টিকিটও পেয়ে যাচ্ছেন!" পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির যে বিপুল শক্তি, তাতে তিনজনেরই রাজ্য়সভায় নির্বাচিত হওয়া নিশ্চিত। কিন্তু দলের অন্দরেই তাঁদের যোগ দেওয়ানো নিয়ে প্রশ্ন উঠছে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: “পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
“পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
Advertisement

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget