এক্সপ্লোর

Agnimitra Paul: 'যে বাচ্চাগুলোর প্রাণ গেল...', মুর্শিদাবাদে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে আগের সরকারকে তোপ অগ্নিমিত্রা পালের

Murshidabad School Bus Accident: স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা। আর ওই ট্রেনের ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে ৫। আহত আরও কয়েকজন।

মুর্শিদাবাদ: ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চা স্কুলগাড়িতে পেরোচ্ছিল কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝামাঝি একটি লেভেল ক্রসিং। আর সেই সময়ই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা (Accident)। নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন ধাক্কা মারে ওই স্কুলগাড়িতে। রেল সূত্রে খবর, ওই স্কুলগাড়িটি লেভেল ক্রসিং পেরোনোর সময় দ্রুতগতিতে আসা নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন সেটিতে বেশ জোরে ধাক্কা মারে। আর এই সংঘর্ষের জেরেই স্কুলগাড়িটি এক্কেবারে দুমড়ে-মুচড়ে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছিল বহরমপুরের (Berhampur) কাছে স্কুলের পুলকারে ট্রেনের ধাক্কায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ বার সেই মৃতের সংখ্যা বেড়ে হল ৫। দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)

দুর্ঘটনাস্থলে দিয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, "বাইরের দেশগুলোতে তো এইরকম রেললাইনের ওপর দিয়ে লোক যায় না। সেখানে আরও ভিড় থাকে।  রেললাইনের ওপর দিয়ে রেল ওভারব্রিজে যাতায়াত করে। আগের সরকার করতে দেয়নি যে কোনও উন্নয়নের কাজ। আজ এই আমরা এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছি আবার একটি স্টিল কারখানার শিলান্যাস করা হবে। আমাদের এই সরকারের ৬০দিন বয়স। উন্নয়ন করার মানসিকতা থাকলেই সবকিছুই হত। একটা সামান্য ওভারব্রিজ করতে দেয়নি আগের সরকার বিভিন্ন জায়গাতে।"

দুঃখপ্রকাশ করে অগ্নিমিত্রা পাল আরও বলেন, "যে বাচ্চাগুলোর প্রাণ গেল, একজন সাইকেল চালক, বাচ্চাগুলোকে যে নিয়ে যাচ্ছিল, যে কারপুলের ড্রাইভার... খুবই দুর্ভাগ্যজনক। যে দায়িত্বে ছিল ওখানে, তাঁর তো ব্যবস্থা করাই হবে। কিন্তু এই যে প্রাণগুলো চলে গেল, ছোট ছোট প্রাণ, এটা নিয়ে বলার কোনও ভাষা নেই আমার। আসানসোলে প্ল্যান হয়ে গেছে, অর্থ অনুমোদন মিলেছে, তারপরও আসানসোলের কোর্ট মোড়ে ওভারব্রিজ করতে দেয়নি। আমি এটাকে অনুমতি করিয়ে দিয়েছিলাম। অনধিকার প্রবেশ হয়েছে। আগের সরকার কোনও উদ্যোগই নেয়নি।" 

উল্লেখ্য, দুর্ঘটনায় মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে রেলের পক্ষ থেকে। পাশাপাশি আলাদা করে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের। ওই দুর্ঘটনার সময় লেভেল ক্রসিং খোলা ছিল, এমনই দাবি আহত পুলকার চালকের পরিবারের। 'একটি ট্রেন যাওয়ার পর লেভেল ক্রসিং খুলে দেওয়া হয়েছিল। স্কুলগাড়িটি সেইসময় রেললাইন পেরোতে গেলে উল্টোদিক থেকে আরেকটি ট্রেন চলে আসে।' এই দুর্ঘটনার দায় যে গেটম্যানের, এমনই দাবি করেছেন আহত গাড়িচালকের ভাইয়। ইতিমধ্যেই গেটম্যানকে সাসপেন্ড করে তদন্ত শুরু করেছে রেল। আর ওই অভিযুক্ত গেটম্যানকেও গ্রেফতার করেছে পুলিশ। উত্তেজিত স্থানীয় মানুষ, অভিযুক্ত ওই গেটম্যানকে লেভেল ক্রসিং-সংলগ্ন কেবিনে আটকে রাখেন। তারপর পুলিশের হাতে তুলে দেন। কর্তব্যে গাফিলতির অভিযোগে আরও ১ রেলকর্মীকেও সাসপেন্ড করা হয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
Advertisement

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget