এক্সপ্লোর

Ashok Dinda: 'আমিই দাঁড়াব', বিজেপি তালিকা প্রকাশের আগেই নিজেকে ময়নার প্রার্থী ঘোষণা অশোক দিন্দার; কী বললেন শুভেন্দু ?

BJP MLA: বিজেপি প্রার্থী তালিকা প্রকাশের আগেই, কার্যত নিজের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করে দিলেন পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বিজেপি বিধায়ক অশোক দিন্দা ময়না কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছেন।
  • তিনি আত্মবিশ্বাসী যে আগামী নির্বাচনেও তিনি জয়ী হবেন।
  • বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়কের মন্তব্যে ভুল দেখছেন না।
  • তৃণমূল অবশ্য বিজেপির এই ঘোষণাকে কটাক্ষ করেছে।

বিটন চক্রবর্তী, ময়না : বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই নিজেকে ময়না বিধানসভার প্রার্থী হিসেবে ঘোষণা করে দিলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। দলীয় বিধায়কের এমন মন্তব্য়ে কোনও ভুল দেখছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

বিধানসভা ভোটের এখনও বেশ কয়েক মাস বাকি। দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কোনও দলই প্রার্থী তালিকাও ঘোষণা করেনি। কিন্তু বিজেপি প্রার্থী তালিকা প্রকাশের আগেই, কার্যত নিজের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করে দিলেন পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। 

তিনি বলেন, "২০২৬-এ ৯৯.৯৯৯ শতাংশ অশোক দিন্দাই দাঁড়াবে। বলে দিলাম। ভারতীয় জনতা পার্টি, যদিও ঠিক নেই কে কোথা থেকে দাঁড়াবে। কিন্তু আমি বলছি, নিজের থেকেই বলছি, ৯৯.০০৯% অশোক দিন্দাই দাঁড়াবে। আমিই দাঁড়াব। '২৬-এর ভোটের আগে তৃণমূল এখানে প্রার্থী পাবে না। কেউ দাঁড়াবে না। ময়না থেকে ১০ হাজার লিড আছে, এটা গিয়ে দাঁড়াবে ২০-২৫ হাজার লিড।" 

বিধানসভা কিংবা লোকসভা ভোটে বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়। কিন্তু, বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকেই যেভাবে বিজেপি বিধায়ক কার্যত নিজের নাম ঘোষণা করে দিলেন, তা নিয়ে তৃণমূল যখন কটাক্ষ ছুড়ে দিচ্ছে, তখন দলীয় বিধায়কের মন্তব্য়ে আপত্তির কিছু দেখছেন না শুভেন্দু অধিকারী।

এ প্রসঙ্গে মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী বলেন, "এরা পরিযায়ী পাখির মতো। বড় বড় কথা বলছেন। গত চারবছর, সাড়ে চারবছর ধরে ময়নার মানুষ দেখতে পায়নি। হতাশাগ্রস্ত। অশোক দিন্দা টিকিট পাবে না ধরে নিয়েই, আগে থেকে বলছে আমি দাঁড়াচ্ছি এখানে ৯৯ শতাংশ। জিততে পারবে না।"

শুভেন্দু অধিকারী বলেন, "ওঁর ইচ্ছে রয়েছে উনি বলেছেন। দল যখন অফিসিয়ালি ঘোষণা করবে তিনি প্রার্থী হবেন। উনি অ্য়াক্টিভ বিধায়ক। এলাকায় থাকেন, কাজ করেন। আমি তো আশা করতেই পারি দল মনোনয়ন দেবে। খারাপ কিছু বলেননি তো। তিনি এমন কোনও কাজ করেননি যাতে দল তাকে বদলে দেয়।"

অশোক দিন্দার আত্মবিশ্বাস না কি তৃণমূলের ভবিষ্য়দ্বাণী, শেষ অবধি কোনটা সঠিক প্রমাণিত হয়, তার উত্তর ভবিষ্য়তেই মিলবে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে যে কোনও দিন শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন। এই আবহে বিধানসভা ভোটের আগে SIR নিয়ে হুমকি-হুঁশিয়ারি, আক্রমণ-পাল্টা আক্রমণে তপ্ত রাজনীতির ময়দান।

সেরা শিরোনাম

Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget