এক্সপ্লোর

Murshidabad : মুর্শিদাবাদে সুকান্তর সভায় ফের গরহাজির দলেরই বিধায়ক ! তুঙ্গে বিতর্ক

BJP Inner Tussle : মুর্শিদাবাদে বিজেপির জেলা কমিটির সভায় ছিলেন না বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ

রাজীব চৌধুরী, বহরমপুর : ফের প্রকাশ্যে রাজ্য বিজেপির (BJP) দ্বন্দ্ব । রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সভায় গরহাজির দলেরই বিধায়ক। মুর্শিদাবাদে বিজেপির জেলা কমিটির সভায় ছিলেন না বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। এনিয়ে জেলার রাজনীতিতে শুরু হয়েছে চর্চা। 

শুক্রবার মুর্শিদাবাদে একটি বৈঠকে অংশ নেন সুকান্ত মজুমদার। কিন্তু, সেখানে ছিলেন না দলের মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। এছাড়াও মুর্শিদাবাদ পুরসভার ৬ বিজেপি কাউন্সিলর! বৈঠকে যোগ দিতে এসে সুকান্ত বলেন, "বিজেপি হাজার হাজার জনপ্রতিনিধি তৈরি করে, হাজার হাজার জনপ্রতিনিধি তুলে ফেলে দেয়। বিজেপিতে সংগঠনই মূল কথা। কে বিধায়ক, কে সাংসদ...বিজেপির কাছে সেটা ধর্তব্যের মধ্যে পড়ে না।" এমনকী গৌরীশঙ্কর ঘোষের অনুপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সেটা তাঁর ব্যাপার।

আরও পড়ুন ; 'জেলে যেতে ভয় লাগে না’, সুকান্তর ‘হাকিম’-হুঁশিয়ারির জবাব ফিরহাদের

কী বলছেন বিজেপি বিধায়ক ?

এই ইস্যুতে পাল্টা গৌরীশঙ্কর ঘোষ বলছেন, "ভারতের সর্বত্র জনপ্রতিনিধি তৈরি করতে হবে। যে জনপ্রতিনিধি দ্বারা আমরা গ্রাসরুটে যেসব মানুষ রয়েছে তাদের উন্নয়নের মধ্যে দিয়ে ভারতকে শক্তিশালী করা যেতে পারে। সেই জায়গায় পৌঁছতে গেলে জনপ্রতিনিধি তৈরি করতে হবে। সেই জনপ্রতিনিধি তৈরি করা নয়, তাঁকে ধরে রাখা, আবার তাঁকে পুনরায় নির্বাচিত করা, সেইখান থেকে নতুন জনপ্রতিনিধি তৈরি করা। এগুলো করতে গেলে সংগঠন এবং জনপ্রতিনিধি উভয়ের মধ্যে সমন্বয় থাকতে হবে। এর আগেই আমার বিধানসভা এলাকায় রাজ্য সভাপতি এসেছেন। আমার কাছে কোনও সূচনা ছিল না। আমার এখানে ছয় জন কাউন্সিলর , তাঁদের সূচনা দেননি। আমাদের এখানে কার্যালয় রয়েছে, সেই কার্যালয় বাদ দিয়ে ফরওয়ার্ড ব্লকের যিনি মন্ত্রী ছিলেন, তাঁর বাড়িতে কার্যালয় খুলে গেছেন। সেই ঘটনারও আমাদের সূচনা দেওয়া হয়নি। তার প্রমাণ রয়েছে। রাজ্য সভাপতির যে কমিটি, তার সেক্রেটারি আমাকে করা হয়েছে। যখন আমরা জেলা সভাপতি হিসেবে দেখতাম, আমরা যে এলাকায় যেতাম, সেখানে জেলা কমিটির যিনি রয়েছেন তাঁকে সূচনা দিতাম।" 

এদিকে, বৃহস্পতিবার বহরমপুরে দুর্নীতির প্রতিবাদে সুকান্তর নেতৃত্বে মিছিলে দেখা যায়নি বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রকেও। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে দলের জেলা নেতৃত্বের একাংশের গোঁসা ভাঙানোই এখন গেরুয়া শিবিরের কাছে বড় চ্যালেঞ্জ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget