এক্সপ্লোর

BJP MLA Suspend : রাজ্যপালের বাজেট ভাষণ ঘিরে ধুন্ধুমার, সাসপেন্ড দুই বিজেপি বিধায়ক

BJP MLA Suspended : রাজ্যপালের ভাষণের দিন বারবার ব্যাঘাত ঘটানোর জন্য সাসপেন্ড করা  হয়েছে পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় ও কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামীকে। 

কলকাতা : চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড দুই বিজেপি বিধায়ক। রাজ্যপালের ভাষণের দিন বারবার ব্যাঘাত ঘটানোর জন্য সাসপেন্ড করা  হয়েছে পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় ও কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামীকে। 
বুধবার সকালেই এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যকে কটাক্ষ করে ট্যুইট রাজ্যপাল জগদীপ ধনকড়ের। তিনি লেখেন , ' পবিত্র বিধানসভার মধ্যে রাজ্যপালকে ঘেরাও কিংবা অবরোধের প্রশংসা করা অথবা এর পিছনে কোনও যুক্তি খোঁজার কারণ থাকতে পারে না। কোথায় যাচ্ছি আমরা! কেনই বা এটা করা হচ্ছে! অধিবেশনকক্ষের ভিতরের অব্যবস্থাকে কি মাননীয়া মুখ্যমন্ত্রী সাধুবাদ জানালেন! গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে আমাদের সবাইকে কাজ করতে হবে।'


 সোমবার ভাষণ শুরুর আগেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। রাজ্যপাল বেরিয়ে যেতে উদ্যত হলে, তাঁকে আটকায় তৃণমূল। বিধানসভায় ধুন্ধুমারকাণ্ডে সেই থেকে তৃণমূল-বিজেপি বাগযুদ্ধ চরমে! তৃণমূলের মহিলা বিধায়কদের একাংশের বিরুদ্ধে রাজ্যপালকে হেনস্থার অভিযোগে সরব বিজেপি! উল্টোদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের মহিলা বিধায়কদের ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ! মঙ্গলবার দলের সাংগঠনিক বৈঠকে বিধানসভার বাজেট অধিবেশনের শুরুর দিনের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, ' গতকাল আপনারা দেখেছেন, বিজেপির নির্লজ্জ ভূমিকা। বিজেপির প্ল্যান ছিল অতি কলঙ্কিত, ওরা চেয়েছিল গণতন্ত্রের হত্যা হোক।...বিজেপি অনেক অপমান করেছে মহিলাদের। অনেক কু কথা বলেছে, অনেক অর্ধ সত্যও বলেছে। তা সত্ত্বেও নিয়ম মেনে গণতন্ত্রকে বাঁচিয়েছে মহিলা বিধায়কেরাই।' 
এরপর বিধানসভার স্পিকারকে লেখা চিঠি তুলে ধরে ধনকড় ট্যুইট করে বলেন, ' ৭ মার্চ বিধানসভায় সংবিধানের ১৭৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, রাজ্যপালের ভাষণ চলাকালীন, যেভাবে অপ্রীতিকর হট্টগোল এবং বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, শাসন ব্যবস্থা তলানিতে চলে গেছিল, সে বিষয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষকে ৩ দিনের মধ্যে সাক্ষাতের আয়োজন করতে অনুরোধ করছি। ' 
তারপরই এই পদক্ষেপ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget