এক্সপ্লোর

Dilip Ghosh: ‘আমাদের দিদি কেন ডাক পাবেন না? নতুন বছরে জেলের ভাত খেতে হবে কিছু জনকে’, মমতাকে নিশানা দিলীপের

Dilip on Mamata: খড়্গপুরে একটি সমাবেশে বক্তৃতা করতে গিয়ে এই মন্তব্য করেছেন দিলীপ।

কলকাতা: দুর্নীতির অভিযোগে জেলবন্দি তৃণমূলের হেভিওয়েট নেতা থেকে প্রাক্তন মন্ত্রী। সেই  নিয়ে সরাসরি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা বিজেপি সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh)। তাঁর দাবি, দিল্লিতে দুই মন্ত্রী ডেলে রয়েছেন। অরবিন্দ কেজরিওয়ালকেও ডেকে পাঠানো হয়েছে। মমতাকে কেন ডাকা হবে না, কেন তিনি বাদ যাবেন, প্রশ্ন তুললেন দিলীপ। পার্থ চট্টোপাধ্যায় বা জ্যোতিপ্রিয় মল্লিক নন, 'আসল জায়গা ওটাই' বলেও দাবি করলেন দিলীপ। (Dilip on Mamata)

খড়্গপুরে একটি সমাবেশে বক্তৃতা করতে গিয়ে এই মন্তব্য করেছেন দিলীপ। তাঁর বক্তব্য, "সব মন্ত্রী, বিধায়করা যাচ্ছেন। দিল্লিতেও দু'জন মন্ত্রী জেলে গিয়েছেন। ইডি-র অফিসে চা পানের ডাক পেয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী। তাহলে আমাদের দিদি কেন ডাক পাবেন না? তাঁর এত গুণধর ভাই-বোন, বাড়ির লোকজন, সবাই যদি ডাক পায়...আসল জায়গা তো ওটাই! উনি কেন ছাড় পাবেন?"

মমতাকে কটাক্ষ করে দিলীপ বলেন, "একবার ডেকে চা পান করাক সিবিআই। কেমন গরম চা দেখে আসুন! আমার মনে হয় নতুন সুযোগে সেই সুযোগ আসবে। দিদিও নিমন্ত্রণ পাবেন। তবে তাড়াতাড়ি হওয়া উচিত। বাংলার মানুষের তেমনই দাবি। আজ জ্যোতিপ্রিয় বলছেন দিদি সব জানেন। দিদি সব জানেন বলছেন পার্থও। কুণালও বলছেন... আমরা বলছি না। আপনার ভাইদের কথা শুনে বলছি। ভাইরা ভাল করে জানেন দিদি কী করেন, কার কাছ থেকে কত নেন। ডাক পড়া চাই। কেউ যেন বাইরে না থাকে। নতুন বছরে কিছু জনকে জেলের ভাত খেতে হবে।"

আরও পড়ুন: Suvendu Adhikari: ধনকড়ের অভিযোগই খুঁচিয়ে তুললেন, করোনার সময় PPE কিটে দুর্নীতির অভিযোগ, ED-কে চিঠি শুভেন্দুর

দিলীপের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। তাঁর বক্তব্য, "কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কী করবে, তার আগামী পূর্বাভাস দিয়ে দিচ্ছেন বিভিন্ন বিভিন্ন নেতা। বেশির ভাগ ক্ষেত্রে তা মিলেও যাচ্ছে। আজ দিলীপ বলছেন, দিদি চিঠি পাবেন। এই সমস্ত ঘটনা থেকে একটা জিনিস প্রমাণিত হচ্ছে যে, ইডি, সিবিআই, আয়কর দফতরের মতো কেন্দ্রীয় সংস্থাগুলি বিজেপি-র শাখা সংগঠন হিসেবে কাজ করছে। আমরা তো বার বারই বলে আসছি।"

অন্য দিকে, তৃণমূলের সভার জন্য ব্যাক ডেটে অনুমতি দিলেও, দিলীপের খড়্গপুরে মিছিল এবং সভা করার আবেদন নাকচ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। এলাকা এবং রুট বদল করেও মেলেনি পুলিশের অনুমতি। আজ খড়গপুর শহরের বারোভেতিয়া থেকে খড়গপুর পুরসভা পর্যন্ত মিছিল করে সভা করার কথা ছিল দিলীপের। একই জায়গায়, একই দিনে এবং একই সময়ে তৃণমূলের সভা আছে বলে দিলীপের মিছিল এবং সভার আবেদন নাকচ করে পুলিশ। এলাকা পরিবর্তন করে আজই অন্য়ত্র মিছিল এবং সভা করার জন্য ফের পুলিশের কাছে আবেদন জানায় বিজেপি। এই আবেদনেও অনুমতি মেলেনি বলে দাবি দিলীপের। বিষয়টি খোঁজ নিয়ে জানানোর আশ্বাস দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget