এক্সপ্লোর

BJP News: বিজেপিতে কাদের জন্য দরজা বন্ধ? ৩ প্রাক্তন তৃণমূল সাংসদের দলে যোগ নিয়ে যা বললেন শমীক

এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, 'Exception Proves The Law- কথাতেই আছে ব্যতিক্রম তো থাকবেই।'

কলকাতা: বিজেপিতে যোগ দিলেন রাজ্যসভার ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ।  বিজেপিতে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক। বিজেপির রাজ্যসভার প্রার্থী হচ্ছেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ?  ২৪ জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন। পালাবদলের পর প্রথম যোগদানের দরজা খুলল বিজেপি। 

এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, 'Exception Proves The Law- কথাতেই আছে ব্যতিক্রম তো থাকবেই। বিচ্যুতি নয় ব্যক্তিক্রম। ব্যতিক্রমী ঘটনা ব্যক্তিক্রমী চরিত্রের সঙ্গে। দলও নিজেকে খাপ খাইয়ে নেয়।' 

এরপরই রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়ে দেন কাদের কাদের জন্য বিজেপির দরজা বন্ধ?                                                          

শমীক ভট্টাচার্য বলেন, 'চার ঘণ্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুঠ করেছেন, তাঁদের জন্য দরজা বন্ধ।  নির্বাচনের আগে আমি বারবার আহ্বান জানিয়েছিলাম কংগ্রেস, বামপন্থী ভোটারদের কাছে যে যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা নিরপরাধ মানুষের উপর নিজের আধিপত্যবাদকে চাপিয়ে দেননি, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারগুলিকে পদদলিত করে দেননি, যারা টেন্টেন্ড নয়, যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করতে রক্ত জল করে দেওয়ালে তৃণমূলের প্রতীক এঁকেছিলেন, তাঁদের কাছে আহ্বান জানিয়েছিলাম।'    

এদিকে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। সোমবার প্রসেনজিতের বাড়ি যান অমিত শাহ। অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু অধিকারীর কাছে প্রসেনজিৎ। ২৪ জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন। রাজ্যসভা উপনির্বাচনের আগে অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রসেনজিতের সাক্ষাতে জল্পনা।                                                                       

'মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও রাজনৈতিক আলোচনা হয়নি। আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে কথা হয়েছে', মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দাবি প্রসেনজিতের।                                             

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget