এক্সপ্লোর

Kunal On Bageshwar Baba:'বাগেশ্বর বাবা'র ফতোয়া ঘিরে সমালোচনার ঝড়, কী প্রতিক্রিয়া সুকান্তের ? " আমি দু'পিস ইলিশ মাছ খেয়ে এসেছি"

Sukanta Majumdar On Bageshwar Baba : মধ্য়প্রদেশের বাগেশ্বর বাবার দাওয়াই নিয়ে সমালোচনার ঝড়, তৃণমূল-সিপিএমের পাল্টা বিজেপি

আশাবুল হোসেন, ঐশী মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য, কলকাতা: দুর্গাপুজোয় বাঙালি কী খাবে, কী খাবে না, তা নিয়ে মধ্য়প্রদেশের বাগেশ্বর বাবার দাওয়াই নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এই আবহে রেস্তোরাঁয় অভিযানের নেপথ্য়ে বিশেষ কারণ দেখছে তৃণমূল-সিপিএম। বিজেপির পাশাপাশি RSS, বিশ্ব হিন্দু পরিষদের দিকে আঙুল তুলছে তারা। যার পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।এই নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক বাগযুদ্ধ।

আরও পড়ুন, দিল্লিতে হোস্টেল বিপর্যয়ে ৭ পড়ুয়ার মৃত্যু, এবার কড়া পদক্ষেপ নিচ্ছে দিল্লি সরকার

 দুর্গাপুজোর সময় বাঙালি কোথায় কী খাবে, কী খাবে না, তা নিয়ে সম্প্রতি মধ্য়প্রদেশের বাগেশ্বর বাবা  বাঙালিকে আমিষ-নিরামিষ খাওয়া নিয়ে নিদান দিয়েছেন। (বাগেশ্বর ধাম, মধ্য়প্রদেশ) প্রধান সন্ত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী বলেন,'কিছু মনে করবেন না, পশ্চিমবঙ্গের একটি বিষয় আমার ভাল লাগে না। এখানে নবরাত্রির সময় দুর্গা প্যান্ডেল তৈরি করা হয়। দুর্গা প্যান্ডেলের পিছনে অথবা মঞ্চের নীচে অনেকে আমিষ খাবার খায়। প্যান্ডেলের পিছনে নোংরা নোংরা(অপবিত্র) খাবার তৈরি করা হয়। আমার এটা একেবারেই পছন্দ নয়।'এই আবহেই প্রশাসনিক অভিযানের নেপথ্য়ে বিশেষ কারণ দেখছে তৃণমূল-সিপিএম। 

('কালীঘাট-তৃণমূল') মুখপাত্র অনির্বাণ বন্দ্যোপাধ্যায় বলেন,  বিভিন্ন রেস্তোরাঁতে যে অভিযান চলছে, এবং প্রতিনিয়ত একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা হচ্ছে, যে সেখান থেকে পচা মাংস, পচা মাছ ইত্যাদি পাওয়া যাচ্ছে, এর পিছনে আমরা নির্দিষ্টভাবে মনে করি, যেটা RSS, বিজেপি একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, বাঙালির যে স্বাভাবিক খাদ্যাভ্যাস, তার মধ্যে আমিষের যে ব্যবহার, সেটাকে কোথাও না কোথাও আঘাত করা। একটা ভয় ধরিয়ে দেওয়া। যে আমিষ খাওয়া মানেই সেখানে কোথাও পচা, কোথাও সংক্রমিত খাবার ইত্যাদি। 

সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমান বলেন, প্রথমে হচ্ছে বাগেশ্বর বাবার মতো মানুষকে নিয়ে এসে আমিষ তত্ত্ব হাজির করা, তারপর রেস্তোরাঁগুলোতে হামলা, এগুলো মানুষকে ভয় ধরানো। এবং ভয় ধরানোর পরই আসলে আমিষ সম্পর্কে মানুষের ঘৃণা তৈরি করা। এটা RSS এবং বিশ্ব হিন্দু পরিষদের কাজ।'পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, 'তৃণমূল কংগ্রেস সবকিছুতে রাজনীতি খোঁজে। আমরা আমিষ খাব। তাই বলে কি ভাগাড়ের মাংস খাব নাকি? আমরা আমিষ খাব, ১০০% খাব। আমি আজ দু'পিস ইলিশ মাছ খেয়ে এসেছি।  আমরা ধাপা থেকে মরা পশুর মাংস খাব, না টাটকা মাংস খাব? সেই জন্য অভিযান চলছে। আমরা নিজেরা আমিষভোজী। আমরা আমিষ বন্ধ করে দিলে খাব কী?'
 
রাজ্য়ে পালাবদলে পর অভিযানের নেপথ্য়ে টাকার খেলাও রয়েছে বলে দাবি করছে বিরোধীরা। 'কালীঘাট-তৃণমূল' মুখপাত্র অনির্বাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বিভিন্ন রেস্তোরাঁর যাঁরা মালিক, যে ব্যবসায়ীরা রয়েছেন, তাঁদের প্রতিও একটি চাপ সৃষ্টি করা, যাতে এর পর তাঁদের থেকে কার্যত তোলাবাজি করাটা এদের পক্ষে অনেক সহজ হয়। যে সরকারের যন্ত্রটাকে ব্যবহার করে এই পচা খাবার, ওমুক খাবার, তমুক খাবার এগুলোকে ধরছি আমরা, এবার তোমরা আমাদেরকে টাকা দাও, তোমরা আমাদেরকে তোলা দাও, তবে আমরা এটা করব না।' 
 
বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন,'টাকার বাইরে তো তৃণমূল কংগ্রেস কিছু বোঝে না। টাকা আর তৃণমূল সমার্থক। টাকা তোলার ছক কারা করেছে, কারা টাকা তুলেছে, সেটা পশ্চিমবঙ্গবাসী জানেন। সেই জন্য একজনও নির্বাচিত জনপ্রতিনিধি রাস্তায় বেরতে পারছেন না। ডিম থেরাপি আজ চলে এসেছে পশ্চিমবঙ্গে। তৃণমূল মারছে, কোনও কোনও জায়গায় জনগণও মারছে। কোনও কোনও জায়গায় চোর চোর বলে জনগণ সর্বোচ্চ নেতাকে তাড়া করছে। এটাই তো পরিস্থিতি।'

Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Advertisement

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget