এক্সপ্লোর

Amit Shah: গতবার পশ্চিমবঙ্গ BJP-র নেতাদের ক্লাস নিয়েছিলেন, জানুয়ারির শেষে রাজ্যে ফের আসছেন অমিত শাহ !

Amit Shah Bengal Visit: নিতিনের পর রাজ্যে আসছেন শাহ, ভোটের আগে এবার কি বড় কোনও কিছু অপেক্ষায় ?

শিবাশিস মৌলিক ও সন্দীপ সরকার, কলকাতা: দিনক্ষণ ঘোষণা না হলেও বেজে গেছে বিধানসভা নির্বাচনের দামামা। এই প্রেক্ষাপটে, দিল্লির বিজেপি নেতাদের আনাগোনা ক্রমশ বাড়ছে। বিজেপি সূত্রের খবর, জানুয়ারির শেষে ফের আসছেন অমিত শাহ। গতবছরের শেষে পশ্চিমবঙ্গে এসেছিলেন। দফায় দফায় পশ্চিমবঙ্গ বিজেপির নেতাদের ক্লাস নেন। এরপর ১৭ ও ১৮ জানুয়ারি মালদা ও সিঙ্গুরে সভা করেছেন খোদ প্রধানমন্ত্রী। আগামী মঙ্গলবার, পশ্চিমবঙ্গে আসছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। আর এরমধ্য়েই বিজেপি সূত্রে খবর, ৩০ জানুয়ারি পশ্চিমবঙ্গে আসছেন অমিত শাহ। 

আরও পড়ুন, কীভাবে কাটবেন মেট্রোর রিটার্ন টিকিট? রইল বিস্তারিত

বিজেপি সূত্রের খবর, উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং দক্ষিণবঙ্গের বারাসাত সাংগঠনিক জেলার সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, আমাদের মিটিং হয়েছে। এখনও পর্যন্ত কনফার্মেশন ওঁর অফিস থেকে তো শেষদিনের আগে আসা সম্ভব নয়, তো ৩০-৩১ ওঁর (অমিত শাহের) আসার সম্ভাবনা আছে। উনি আসবেন। প্রাথমিক পরিকল্পনা যে দু'টো অনুষ্ঠান হবে, একটা উত্তরবঙ্গর কোথাও একটা দক্ষিণবঙ্গে এবং দু'টোই ইন্ডোর প্রোগ্রাম হবে। কারণ আপনারা জানেন যে মাধ্যমিক পরীক্ষা তার যে প্রতিবন্ধকতা আছে, মাইক ব্যবহারের। সেজন্য আমরা যেখানেই করব, ইন্ডোর ব্যবস্থা করে করব।
 
গত ডিসেম্বরে পশ্চিমবঙ্গে এসে, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে, দুই তৃতীয়াংশ আসনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার হুঙ্কার ছেড়েছিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ বলেন, বাংলায় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে।' বিধায়কদের একেবারে হোমওয়ার্ক দেন হোম মিনিস্টার! সূত্রের খবর, কলকাতা ও তার আশেপাশের ২৮ আসনের মধ্যে ২০টিতে জয়ের টার্গেট বেঁধে দেন অমিত শাহ। অন্যদিকে, ২০ জানুয়ারি, দিল্লিতে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন শপথগ্রহণ করেন। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগেই রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন নিতিন নবীন। টার্গেট যে বাংলা - শপথ নেওয়ার দিনই বুঝিয়ে দিয়েছিলেন নিতিন নবীন। 
 
বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বলেন , পশ্চিমবঙ্গ, কেরল, পদুচেরিতে ভোট হতে যাচ্ছে। সেখানে জনবিন্য়াসের চর্চা হচ্ছে। কীভাবে জনবিন্য়াস বদলাচ্ছে সেটাই একটা চ্য়ালেঞ্জ। বিজেপি নেতারা নিজেদের পরিশ্রমের মাধ্যমে এই পাঁচ রাজ্যে নেতৃত্ব প্রদান করতে চলেছে।  আমাদের আস্থা ও সনাতন পরম্পরাকে বাঁচানোর লড়াই লড়তে হলে দেশকে সুরক্ষিত করার লড়াই লড়তে হলে তো এই পাঁচ রাজ্যে শক্তিশালী হয়ে আসতে হবে।
 
 মঙ্গলবার দু'দিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।বিকেলে অন্ডাল বিমানবন্দরে নেমে সন্ধেয় যোগ দেবেন দুর্গাপুরের কমল মেলায়।দুর্গাপুরে বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন সদ্য দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।বুধবার সকাল ৯টায় ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দেবেন। সকাল ১০টা ৪৫ নাগাদ বর্ধমান বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।দুপুর আড়াইটে নাগাদ আসানসোল বিভাগের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন।সেদিনই ফিরে যাবেন দিল্লিতে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget