এক্সপ্লোর

BJP Fact Finding Team: ফের রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দেবেন নাড্ডাকে

West Bengal News: ফের রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এবার পঞ্চায়েত ভোটে তফশিলিদের ওপর হামলার অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এলেন তফশিলি সম্প্রদায়ভুক্ত বিজেপির ৫ সাংসদ।

শিবাশিস মৌলিক, কলকাতা: ফের রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। পঞ্চায়েত ভোটে তফশিলিদের ওপর হামলার অভিযোগ। অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এলেন তফশিলি সম্প্রদায়ভুক্ত বিজেপির ৫ সাংসদ। পরিস্থিতি খতিয়ে দেখে জেপি নাড্ডাকে রিপোর্ট দেবে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 

বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম: পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশ হয়েছে, দু সপ্তাহও হয়নি। কিন্তু তারমধ্যেই ১১ দিনে রাজ্যে এসে গিয়েছে বিজেপির তিনটি তথ্যানুসন্ধানকারী দল। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, মহিলা সাংসদের প্রতিনিধি দলের পর এবার, বিজেপির তফশিলি সম্প্রদায়ভুক্ত ৫ সাংসদের দল। পঞ্চায়েত ভোটে তফশিলিদের ওপর হামলার অভিযোগ খতিয়ে দেখতে, রবিবার রাজ্যে পৌঁছয় বিজেপির কেন্দ্রীয় দল।                            

এদিন প্রথমেই তারকেশ্বরে যায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। পাহাড়পুর এলাকায় আক্রান্ত কর্মীদের বাড়িতে যান প্রতিনিধি দলের সদস্যরা। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া, বিমান ঘোষ, ও দিবাকর ঘরামি। ছিলেন রাজ্য বিজেপির তফশিলি মোর্চার সভাপতি সুদীপ দাস। আহত বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। এরপর আরামবাগে যায় বিজেপির প্রতিনিধি দল। আহতদের সঙ্গে আরামবাগে বিজেপির পার্টি অফিসে বৈঠক করেন তাঁরা। বুধবারই অশান্ত মণিপুরে যায় তৃণমূল সাংসদের প্রতিনিধি দল। এর ৪ দিন পরই, রাজ্যে এল বিজেপির ৫ তফশিলি সম্প্রদায়ভুক্ত সাংসদের ফ্যাক্ট ফাইন্ডিং টিম।                          

এদিকে জরুরি ভিত্তিতে বঙ্গ বিজেপি নেতৃত্বকে দিল্লিতে তলব কেন্দ্রীয় নেতৃত্বের। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সাধারণ সম্পাদক সংগঠন। অমিতাভ চক্রবর্তীকে দিল্লিতে তলব করা হয়েছে। আগামীকাল সকালে দিল্লিতে বঙ্গ বিজেপির সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের ফল নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। আগামীকাল আরএসএসের সমন্বয় বৈঠকে যোগ দিতে পারেন শুভেন্দু-সুকান্তরা, এমনটাই সূত্রের খবর। আজ রাতেইদিল্লি যাচ্ছেন সুকান্ত, শুভেন্দু, অমিতাভ চক্রবর্তীরা। এই মুহূর্তেদিল্লিতেই রয়েছেন আরেক হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপির বৈঠকে তাঁরও থাকার সম্ভাবনা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Asansol Fire: আসানসোলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ডিপার্টমেন্টাল স্টোরের গোডাউনে আগুন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget