এক্সপ্লোর

Asansol Fire: আসানসোলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ডিপার্টমেন্টাল স্টোরের গোডাউনে আগুন

West Bengal Fire Update: সকাল সাড়ে ৮টা নাগাদ ডিপার্টমেন্টাল স্টোরের দোতলায় ওই গুদাম থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

আসানসোল: আসানসোলে (Asansol Fire) ভয়াবহ অগ্নিকাণ্ড। ডিপার্টমেন্টাল স্টোরের গোডাউনে আগুন। ঘটনাস্থলে দমকল, আগুন লাগার কারণ ঘিরে ধোঁয়াশা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।                   

আসানসোলে অগ্নিকাণ্ড: আসানসোলের ভাঙা পাঁচিল এলাকায় ডিপার্টমেন্টাল স্টোরে বন্ধ গুদামে বিধ্বংসী আগুন। সকাল সাড়ে ৮টা নাগাদ ডিপার্টমেন্টাল স্টোরের দোতলায় ওই গুদাম থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশেপাশের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ডিপার্টমেন্টাল স্টোরের দোতলার কাচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। 

রাজ্যের বিভিন্ন প্রান্তে আগুন লাগার ঘটনা:

গত তিন দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে আগুন লাগার ঘটনা সামনে এসেছে। চলতি সপ্তাহে আগুন লাগে এশিয়ার বৃহত্তম, হওড়ার মঙ্গলাহাট। রাতের অন্ধকারে ভস্মীভূত হয়ে গিয়েছে। আবার পথে বসেছেন হাজার হাজার ব্যবসায়ী। অনিশ্চয়তার মুখোমুখি অসংখ্য পরিবার। কিন্তু কীভাবে আগুন লাগল মঙ্গলাহাটে? দুর্ঘটনা না কি চক্রান্ত?চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, হাটের মালিক শান্তিরঞ্জন দে ছোট দোকানগুলি ভেঙে বহুতল তৈরি করতে চাইছিলেন। তা করতে না পারায়, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।শুধু তাই নয়, ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডের আগে বিভিন্ন জায়গায় কেরোসিন তেল ঢালা হয়েছিল।  যদিও অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মালিকের দাবি,ব্যবসায়ীদের সব অভিযোগ ভিত্তিহীন।                         

গতকাল সাতসকালে এনআরএস হাসপাতালে আগুন-আতঙ্ক ছড়ায়। শনিবার, সকাল ৮টা ২০ মিনিটে হাসপাতালের কার্ডিও বিভাগের অপারেশন থিয়েটার থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। রোগী ও তাঁদের আত্মীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর দেওয়া হয় দমকলকে। কিছুক্ষণের মধ্যেই দমকলের দুটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দমকলের তরফে জানানো হয়েছে,  এটি ইলেকট্রিক্যাল স্মোক। গোটা ঘটনায় বিঘ্নিত হয়েছে পরিষেবা। হাসপাতাল সূত্রে খবর, এখনও পর্যন্ত শুরু করা যায়নি ওটির কাজ।                 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: North Dinajpur: যুবককে কুপিয়ে খুনের অভিযোগ, আজ ব্যবসা বন‍্ধের ডাক ইসলামপুরে

সেরা শিরোনাম

West Bengal News Live : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget