এক্সপ্লোর

Sukanta Majumder : "মানুষকে বোঝাতে হবে, লক্ষ্মীর ভাণ্ডারের থেকে পাঁচ হাজার টাকার চাকরির ব্যবস্থার কথা", বার্তা সুকান্তর

সম্প্রতি বাবুল সুপ্রিয়র দলত্যাগের ২ দিনের মাথায় দিলীপ ঘোষকে সরিয়ে রাজ্য বিজেপির নতুন সভাপতি করা হয় সুকান্ত মজুমদারকে

বংশীহারী(দক্ষিণ দিনাজপুর) : নিজের জেলা দক্ষিণ দিনাজপুরে এলেন বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। আজ শুরুতেই দৌলতপুর বংশীহারী ব্লকের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা জানানো হয়। এর পর বুনিয়াদপুর টাউন মণ্ডলের পক্ষ থেকেও তাঁকে সংবর্ধিত করা হয়। 

এই সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, দক্ষিণ দিনাজপুরের মতো একটা প্রত্যন্ত জেলা থেকে আমাকে রাজ্য সভাপতি করা হয়েছে। আমাদের দায়িত্ব বেড়ে গেছে। সংগঠন বাড়াতে হবে। মানুষকে বোঝাতে হবে, লক্ষ্মীর ভাণ্ডারে বছরে ছয় হাজার টাকা নেওয়ার থেকে পাঁচ হাজার টাকার একটা চাকরির ব্যবস্থা করতে হবে।

সম্প্রতি বাবুল সুপ্রিয়র দলত্যাগের ২ দিনের মাথায় দিলীপ ঘোষকে সরিয়ে রাজ্য বিজেপির নতুন সভাপতি করা হয় সুকান্ত মজুমদারকে। তিনি বালুরঘাটের সাংসদও। সর্বভারতীয় সহ সভাপতি করা হয় দিলীপ ঘোষকে। নতুন রাজ্য সভাপতিকে ট্যুইটে অভিনন্দন জানান দিলীপ ঘোষ। সময়োচিত পদক্ষেপ বলে ট্যুইট করেন তথাগত রায়। 

এই নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় খোঁচা দিয়ে বলেছিলেন, "এটা প্রত্যাশিত ছিল। দিল্লিতে পার্লামেন্ট সেশনের সময় শুনেছিলাম দিলীপ ঘোষ সরছেন এবং সুকান্ত মজুমদার নতুন রাজ্য সভাপতি হচ্ছেন। দিলীপ ঘোষের নিজেরই পদত্যাগ করলে ভাল ছিল। যে সভাপতির নেতৃত্বে দল হেরে যায় তাঁর সাধারণত পদত্যাগ করা উচিত। সুকান্ত মজুমদার নতুন, বাংলাকে চিনতেই তাঁর অনেক সময় লেগে যাবে। দিলীপ ঘোষের প্লাস সাইড হল, উনি খুব পরিশ্রমী ছিলেন, আরএসএস (RSS) করা লোক। আর মাইনাস সাইট হল অকথা-কুকথা বলায় ওঁর কোনও জুড়ি ছিল না। ওঁর কথায় অনেক কর্মী বিরূপ হয়ে গিয়েছিলেন। সুকান্ত মজুমদারের বাংলাকে চিনতে চিনতেই বিজেপির বাংলায় ক্ষয় হয়ে যাবে।"

এই নিয়ে বিজেপি নেতা তথাগত রায় বলেছিলেন, "সময়োচিত পদক্ষেপ। কারণ এমনিতেই দিলীপ ঘোষের রাজ্য সভাপতি থাকার মেয়াদ শেষ হয়ে এসেছিল। উনি কিছু কিছু কাজ করছেন যার জন্য বিজেপির ক্ষতি হয়েছে। এর থেকে বড় কোনও সমালোচনা করতে যাব না। সুকান্ত মজুমদারের অতীত খুব স্বচ্ছ। উনি রাজ্য বিজেপিকে নতুন আশা দেখাতে পারবেন বলে মনে হয়। উপনির্বাচন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বড় বিষয় নয়।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget