এক্সপ্লোর

Samik Bhattacharya: 'জোক অফ দ্য ইয়ার', প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির আশ্বাসে কটাক্ষ শমীকের

TET: বুধবার শমীক ভট্টাচার্য বলেন, 'তৃণমূল সরকারের আমলে কোনও নিরপেক্ষ মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ হওয়া সম্ভব নয়।'

কলকাতা: 'জোক অব দ্য ইয়ার' প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির প্রতিবছর টেটের আশ্বাস প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন শমীক ভট্টাচার্য। সরাসরি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মুখ্যমন্ত্রীর নাম নিয়েও কটাক্ষ করেছেন শমীক।

বুধবার শমীক ভট্টাচার্য বলেন, 'এই মুহূর্তে দাঁড়িয়ে সয়ং শিক্ষামন্ত্রীও মেজাজ হারিয়ে ফেলছেন, সব প্রশ্নের উত্তর দিচ্ছেন না। সেটা দেওয়াও সম্ভব নয়। মুখ্যমন্ত্রী বলছেন আমি চাকরি দিতে পারছি না। ৩৭ লক্ষ শূন্যপদ রয়েছে শিক্ষাক্ষেত্রে, সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির এই বিবৃতি হাস্যরস ছাড়া আর কিছুই নয়। তৃণমূল সরকারের আমলে কোনও নিরপেক্ষ মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ হওয়া সম্ভব নয়।'

এখন থেকে প্রতি বছর টেট হবে। কোনও কিছু লুকানো হবে না। কোনও সিদ্ধান্ত একা নেব না। দায়িত্ব নিয়ে স্বচ্ছতার কথা শোনালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি গৌতম পাল। তবে ২০১৪ ও ২০১৭’র নিয়োগ জটে আটকে থাকা চাকরিপ্রার্থীদের কী হবে, তা নিয়ে কোনও নিশ্চয়তা দিতে পারলেন না নতুন পর্ষদ সভাপতি। 

‘কোনও কিছু লুকোবো না, কোনও অস্বচ্ছতা থাকবে না। টেট হবে প্রতিবছর, প্রত্যেকের অভিযোগ শুনব’। দায়িত্ব নিয়েই স্বচ্ছতার আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি গৌতম পাল। গতকালই দায়িত্ব পেয়েছেন তিনি। 

বুধবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'আজ থেকে বোর্ডের সমস্ত কাজকর্মের মধ্যে স্বচ্ছতা থাকবে, কিছুই লুকোনো থাকবে না। বোর্ডের কোনও অস্পষ্টতা থাকলে সেটা দূর করার দায়িত্ব আমি নিলাম। যাঁরা টেট প্রার্থী, আগামী দিনে পরীক্ষা দেবেন, প্যানেল বেরোবেই সব স্বচ্ছতার সঙ্গে হবে'।

নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই গতকাল প্রাথমিকে রদবদল হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য। সরিয়ে দেওয়া হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের সদস্যদের। সরকার তৈরি করে ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি। নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, অভীক মজুমদাররা  প্রাথমিকের পরিচালন ব্যবস্থায় আসেন।

টেট ( TET ) নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল মানিক ভট্টাচার্যের, গতকাল তার জায়গাতেই বসানো হয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গৌতম পালকে। গত ১০ অগাস্ট জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ( Manik Bhattacharya ) ফের তলব করে ইডি।

সমস্ত নথি নিয়ে তাঁকে ইডি-র দফতরে আসতে বলা হয়। এর আগে গত ২৭ জুলাই টেট মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ( ED) জিজ্ঞাসাবাদের মুখোমুখি প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya )। তাঁকে সেদিন বেলা ১২টায় তলব করা হলেও তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান সকাল ৯টা ৪৪ নাগাদ।  তারপর চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। 

আরও পড়ুন: TET Exam: 'টেট হবে প্রতিবছর', দায়িত্ব নিয়েই স্বচ্ছতার আশ্বাস প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতির

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: জনগণনার জেরে রাজ্যে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
জনগণনার জেরে রাজ্যে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
Cyclone Murasu BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
Cyclone Murasu BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
জনগণনার জেরে পিছোতে পারে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক? কবে থেকে পরীক্ষা শুরু?
জনগণনার জেরে পিছোতে পারে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক? কবে থেকে পরীক্ষা শুরু?
বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি
বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget