এক্সপ্লোর

TET Exam: 'টেট হবে প্রতিবছর', দায়িত্ব নিয়েই স্বচ্ছতার আশ্বাস প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতির

দায়িত্ব নিয়েই স্বচ্ছতার আশ্বাস প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি গৌতম পালের।

কলকাতা: ‘কোনও কিছু লুকোবো না, কোনও অস্বচ্ছতা থাকবে না। টেট হবে প্রতিবছর, প্রত্যেকের অভিযোগ শুনব’। দায়িত্ব নিয়েই স্বচ্ছতার আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি গৌতম পাল। গতকালই দায়িত্ব পেয়েছেন তিনি। 

বুধবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'আজ থেকে বোর্ডের সমস্ত কাজকর্মের মধ্যে স্বচ্ছতা থাকবে, কিছুই লুকোনো থাকবে না। বোর্ডের কোনও অস্পষ্টতা থাকলে সেটা দূর করার দায়িত্ব আমি নিলাম। যাঁরা টেট প্রার্থী, আগামী দিনে পরীক্ষা দেবেন, প্যানেল বেরোবেই সব স্বচ্ছতার সঙ্গে হবে'।

 

নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই গতকাল প্রাথমিকে রদবদল হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য। সরিয়ে দেওয়া হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের সদস্যদের। সরকার তৈরি করে ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি। নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, অভীক মজুমদাররা  প্রাথমিকের পরিচালন ব্যবস্থায় আসেন।

টেট ( TET ) নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল মানিক ভট্টাচার্যের, গতকাল তার জায়গাতেই বসানো হয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গৌতম পালকে। গত ১০ অগাস্ট জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ( Manik Bhattacharya ) ফের তলব করে ইডি।

সমস্ত নথি নিয়ে তাঁকে ইডি-র দফতরে আসতে বলা হয়। এর আগে গত ২৭ জুলাই টেট মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ( ED) জিজ্ঞাসাবাদের মুখোমুখি প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya )। তাঁকে সেদিন বেলা ১২টায় তলব করা হলেও তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান সকাল ৯টা ৪৪ নাগাদ।  তারপর চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। 

মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে কী পাওয়া গিয়েছিল
ইডি সূত্রে খবর,  মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে তল্লাশিতে মেলে একটি সিডি, যাতে ছিল সংশোধিত তালিকার ২৬৯ জনের নাম ও তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য।  মানিক ভট্টাচার্যকে ওই সংশোধিত তালিকা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে ইডি সূত্রে খবর। সিজিও কমপ্লেক্সের ৬ নম্বর ঘরে মানিক ভট্টাচার্যকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। 

পর্ষদের সভাপতির পদ থেকে অপসারণ
২০ জুন মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে সরিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। এই দুর্নীতির মামলায়, হাইকোর্টের নির্দেশেই সিবিআইয়ের মুখোমুখি হয়েছিলেন মানিক ভট্টাচার্য। টেট দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ২৬৯ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 

উল্লেখ্য, এর আগে হাওড়ার (Howrah) জগৎবল্লভপুরে সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে (Primary School) লক্ষ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ। অভিযুক্ত প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতি। প্রাক্তন সভাপতির সময়ে দুর্নীতি হয়েছে। দাবি বর্তমানের। প্রতিক্রিয়া মেলেনি প্রধান শিক্ষকের।তদন্ত কমিটি তৈরি হয়েছে বলে জানিয়েছেন, জেলা স্কুল ইন্সপেক্টর। 

টাকা নয়ছয়ের অভিযোগ

স্কুলের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্য এখন তোলপাড়। তার মধ্যেই এবার হাওড়ার জগৎবল্লভপুরে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে লক্ষ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ উঠল প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে।বড়গাছিয়া ইউনিয়ন প্রিয়নাথ পাঠশালার গেটের সামনে পড়ল এমন পোস্টার। যেখানে লেখা, “স্কুলের সরকারি টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার হল কেন? প্রধান শিক্ষক ও সভাপতি জবাব দাও।’’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget