এক্সপ্লোর

Abhishek Banerjee: 'জোর করে অভিষেককে ভর্তি করানোর চেষ্টা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়', ভিডিও পোস্ট দেবজিৎ সরকারের

Debjit On Mamata: শহরের দুটো নামি হাসপাতাল, একদিকে অ্য়াপোলো হাসপাতাল ও অন্য়দিকে বেলিভিউ ক্লিনিং দুটো হাসপাতালেই নিয়ে যাওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে।

কলকাতা: অভিষেককে ভর্তি না নেওয়ায় বেলভিউয়ের CEO-কে ধমক মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভিডিও পোস্ট করে দাবি বিজেপি নেতা দেবজিৎ সরকারের। তিনি ভিডিও পোস্ট করে দাবি করেছেন, 'জোর করে অভিষেককে ভর্তি করানোর চেষ্টা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তেমন কোনও আঘাত না থাকায় ভর্তি নিতে চায়নি হাসপাতাল। রাজনৈতিক কারণে চিকিৎসা প্রতিষ্ঠানকেও অপব্যবহারের চেষ্টা তৃণমূলের। ডাক্তার, প্রশাসক বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে ভয় দেখানোর যেকোনো প্রচেষ্টা জনবিশ্বাসকে ক্ষুণ্ণ করে। গণতন্ত্র ও সুশাসনের মৌলিক নীতি লঙ্ঘন করে।'

শহরের দুটো নামি হাসপাতাল, একদিকে অ্য়াপোলো হাসপাতাল ও অন্য়দিকে বেলিভিউ ক্লিনিং দুটো হাসপাতালেই নিয়ে যাওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে। কিন্তু তাঁকে ভর্তি করার কোনও দরকার নেই বলেছিল হাসপাতাল। এরপরই বেলভিউয়ের সিইওকে ধমক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেবজিৎ সরকার বলেন, 'যে কোনও হাসপাতাল রোগীকে সহায়তা দেওয়ার জন্য কাজ করবে এটাই স্বাভাবিক। এটা সরকারি হোক বা বেসরকারি হোক। যেখানে চিকৎসকরা ভর্তি করার মত কিছু পাচ্ছেন না। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য সফল করার জন্য যদি জোর করে ভর্তি করানোর চেষ্টা করা হয়েছে। মিথ্যে করা বলতে হবে, প্রশাসন থেকে আসা বিভিন্ন চিঠি ও ডেকে পাঠানোকে অ্য়াভয়েড করার জন্য এগুলো করতে হবে, এগুলো কোন সভ্য সমাজে চলে? ১৫টা বছর ধরে যেভাবে রাজ্যের মানুষের ওপর অত্য়াচার করেছেন অভিষেক বাবু ও মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার যে ভাষায় মানুষের সামনে এনেছে, মানুষকে ভয় দেখিয়েছে, তাতে মানুষের মধ্যে জনরোষ দেখা গিয়েছে।'

সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যে ঢিল, জুতো, ডিম ছোড়া হয়, তাঁর কলার ধরে টানা হয়, দেখানো হয় ঝাঁট। এই ঘটনার পরই অভিষেকের দাবি ছিল, এর নেপথ্যে বিজেপির হাত রয়েছে। যদিও ধৃত আকাশের সঙ্গে তৃণমূল সংযোগও উঠে এল। যে ছবি সামনে এসেছে, তাতে হাফ প্যান্ট এবং টি-শার্ট পরিহিত আকাশকে দেখা গিয়েছে। গতকাল অভিষেকের সঙ্গে ধাক্কাধাক্কি, ডিম ছোড়ায় তাঁর নাম উঠে এসেছে। আকাশের পরিবারের দাবি, তাঁদের ছেলে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। যদিও আকাশের একটি তৃণমূল সংযোগ উঠে এসেছে। জানা গিয়েছে, আকাশ তৃণমূলের হয়ে বুথে বসতেন। পাড়ার তৃণমূল কর্মীদের সঙ্গে ওঠাবসাও ছিল তাঁর। প্রচারের সরঞ্জাম বিলিতেও অংশ নিতেন। গতকালের ঘটনায় অভিষেককে আক্রমণ করতে দেখা গিয়েছে আকাশ গায়েনকে।

সেরা শিরোনাম

BJP News: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
Accident: মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু
মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু
West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Uttar Dinajpur News: গ্রেফতার মমতা তৃণমূল বিধায়কের ভাই
গ্রেফতার মমতা তৃণমূল বিধায়কের ভাই

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget