এক্সপ্লোর

BJP : নজরে '২৪, দেশজুড়ে 'সেলফি উইথ বেনিফিসিয়ারি' কর্মসূচি বিজেপির, লক্ষ্য ১ কোটি উপভোক্তা

Selfie with Beneficiary : সোমবার মহারাষ্ট্রে এই কর্মসূচির সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ঠিক কী রয়েছে এই কর্মসূচিতে?

শিবাশিস মৌলিক, কলকাতা : নজরে ২০২৪-এর লোকসভা নির্বাচন। লক্ষ্য, জনসংযোগ (Public Relation)। এক মাসে মোদি সরকারের প্রকল্পের সুবিধা পাওয়া এক কোটি মহিলা উপভোক্তার কাছে পৌঁছতে দেশজুড়ে শুরু হয়েছে বিজেপির মহিলা মোর্চার নতুন কর্মসূচি। পোশাকি নাম, সেলফি উইথ বেনিফিসিয়ারি (Selfie With Beneficiary)।

বাংলার প্রায় প্রত্যেক পরিবারেই রাজ্য সরকারের কোনও না কোনও প্রকল্পের সুবিধা পৌঁছেছে ! একাধিকবার এই দাবি শোনা যায় তৃণমূলের উপর থেকে নীচতলার নেতাদের মুখে ! এবার কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির সুবিধাভোগীদের সামনে আনতে নতুন কর্মসূচি শুরু করল বিজেপির মহিলা মোর্চা।

দেশজুড়ে শুরু হওয়া এই কর্মসূচির পোশাকি নাম, সেলফি উইথ বেনিফিসিয়ারি। সোমবার মহারাষ্ট্রে এই কর্মসূচির সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

ঠিক কী রয়েছে এই কর্মসূচিতে?

বিজেপির বক্তব্য়, মোদি সরকারের উজ্জ্বলা যোজনা, মাতৃবন্দনা, শৌচালয়ের মতো প্রকল্পের সুবিধা যেসব বাড়িতে পৌঁছেছে, সেসব বাড়িতে যাবেন মহিলা মোর্চার সদস্যরা। সেই বাড়ির মহিলাদের সঙ্গে সেলফি তুলবেন। তারপর সেই ছবি আপলোড করা হবে নমো অ্যাপে। সঙ্গে উপভোক্তার নাম, বয়স, ঠিকানা, কোন প্রকল্পের সুবিধা পেয়েছেন এবং কবে পেয়েছেন, সেইসব তথ্যও আপলোড করা হবে।

২৭ ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এই কর্মসূচি। দেশজুড়ে এক কোটি উপভোক্তার সঙ্গে সেলফি তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভাপতি তনুজা চক্রবর্তী বলেন, বুধবার বারুইপুরে কর্মসূচি করেছি। ২০০ উপভোক্তা এসেছিলেন যারা সুবিধা পেয়েছেন। ১০০ এরকমও লোক আসেন, যাঁরা পাননি। কেন, পাননি, সেই প্রশ্ন করছেন। এ নিয়েও একটা রিপোর্ট তৈরি করে রাখব।

যদিও বিজেপির মহিলা মোর্চার এই 'সেলফি উইথ বেনিফিশিয়ারি' প্রকল্প নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল ! তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, বেআইনিভাবে মোদি অমিত শাহের সরকার উপভোক্তাদের তালিকা তুলে দিচ্ছে কেবলমাত্র বিজেপির হাতে, গৈরিকীকরণের চেষ্টা।

বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল বলেন, এ রাজ্যে একজন স্টিকার দিদি আছে। সবকিছুর উপর নিজের স্টিকার মেরে দিচ্ছে। তার জন্যই উপভোক্তাদের সঙ্গে নিয়ে আমাদের প্রচার করতে হচ্ছে।

দুর্নীতির অভিযোগ ওঠায় একাধিক কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তদন্ত চলছে এই রাজ্যে। তার জেরে কিছুটা হলেও ব্যাহত হচ্ছে পরিষেবা। কিন্তু কেন্দ্রীয় প্রকল্পের কৃতিত্ব নিয়ে ফের একবার তৃণমূল-বিজেপি দড়ি টানাটানি সামনে আনল বিজেপির সেলফি উইথ বেনিফিশিয়ারি কর্মসূচি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget