এক্সপ্লোর

Sandeshkhali Chaos: অবশেষে সন্দেশখালিতে সুকান্ত, শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে থানার বাইরে অবস্থান

Sandeshkhali Chaos: শেষমেশ সন্দেশখালি পৌঁছলেন বিজেপি রাজ্য সভাপতি। শেখ শাহজাহান বাহিনীর গ্রেফতারির দাবিতে সরব হলেন তিনি।

সন্দেশখালি: ৯ দিনের মাথায় অবশেষে সন্দেশখালিতে (Sandeshkhali Chaos) সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। ধামাখালি থেকে নৌকায় সন্দেশখালিতে যান বিজেপির রাজ্য সভাপতি। ধৃত বিজেপি নেতা বিকাশ সিংহের বাড়িতেও যান তিনি। শেখ শাহজাহান বাহিনীর সবাইকে গ্রেফতারের দাবিতে সরব বিজেপির রাজ্য সভাপতি।

শেখ শাহজাহানের গ্রেফতারির দাবি: ৪৯ দিন ধরে বেপাত্তা শেখ শাহজাহান। ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি। এদিন সন্দেশখালি যান বিজেপি রাজ্য সভাপতি। বাধার মুখে পড়েন তিনি। পুলিশের তরফে বলা হয়, তাঁর সঙ্গে যেতে পারবেন শুধুমাত্র দেহরক্ষী। নদী পেরিয়ে প্রথমেই যান জেলবন্দি বিজেপি নেতার বাড়িতে। ধৃত বিজেপি নেতা বিকাশ সিংহের বাড়িতে পৌঁছে সন্দেশখালির বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'সন্দেশখালির মা-বোনেদের সঙ্গে যে অন্যায় হয়েছে, একজন বাঙালি হিসেবে আমি ক্ষমাপ্রার্থী।' এরপর সন্দেশখালি থানায় ঢোকার চেষ্টা করলে আটকে দেওয়া হয় সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্বকে। থানার বাইরেই অবস্থানে বসে পড়েন তিনি। সুকান্ত মজুমদার বলেন, "এই চোরদের ভেতরে ঢোকাতে হবে। যাঁরা এই ধরনের অপরাধ করেছে, তাঁদের জন্য যোগী ট্রেটমেন্ট দেওয়া হবে। সিস্টেম বদলাতে হবে। তৃণমূল থাকলে এসব ঘটনা বারবার হবে। রাজ্য পুলিশের ডিজি রাত্রিযাপন করেছেন। প্রয়োজনে আমরাও করব। কিন্তু শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে।''

সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার বিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় বসিরহাটের SP অফিস এলাকা। বিজেপি কর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। চলে ব্যাপক ধরপাকড়। ধৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার দুপুর থেকে মাঝরাত পর্যন্ত ৯ ঘণ্টারও বেশি সময় ধরে ধর্নায় বসে থাকেন সুকান্ত মজুমদার। রাত সাড়ে ১২টা নাগাদ পুলিশ গিয়ে রাজ্য বিজেপি সভাপতিকে ধর্না থেকে তুলে দেয়। গ্রেফতার করা হয় সুকান্ত মজুমদার-সহ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে। যদিও কিছুক্ষণের মধ্য়েই জামিন দেওয়া হয় বিজেপি রাজ্য সভাপতিকে। এরপর সরস্বতী পুজোর দিন সুকান্ত মজুমদারের সন্দেশখালি অভিযান ঘিরে টাকিতে ধুন্ধুমার। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। প্রায় ১ ঘণ্টা পর জ্ঞান ফেরে বিজেপির রাজ্য সভাপতির। প্রথমে বসিরহাট জেলা হাসপাতাল তারপর কলকাতায় এনে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় সুকান্ত মজুমদারকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।                

আরও পড়ুন: Anurag Thakur On Sandeshkhali: 'বাংলায় শুধু মহিলারা নয়, সংবাদমাধ্যমও সুরক্ষিত নয়' মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর

 

সেরা শিরোনাম

News Live Update :বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget