এক্সপ্লোর

Suvendu Adhikari : ‘বিধায়ক ভাঙিয়ে সরকার করব না, ভোটে জিতে সরকার করব’,ডিসেম্বর ডেডলাইন নিয়ে ফের হুঙ্কার শুভেন্দু অধিকারীর

BJP : দু’দিন আগেই ছবি-বিতর্ক উস্কে দিয়েও, তদন্তের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ফের একবার নাম উহ্য রেখে ধোঁয়াশা জিইয়ে রাখলেন বিরোধী দলনেতা।

কলকাতা : ডিসেম্বর ডেডলাইন নিয়ে ফের হুঙ্কার শুভেন্দু অধিকারীর। রাজ্যে বিরোধী দলনেতার দাবি, ‘বিধায়ক ভাঙিয়ে সরকার করব না, ভোটে জিতে সরকার করব’। পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, 'ডিসেম্বরে রাজ্যের সবথেকে বড় চোর ধরা পড়বে।' দু’দিন আগেই ছবি-বিতর্ক উস্কে দিয়েও, তদন্তের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ফের একবার নাম উহ্য রেখে ধোঁয়াশা জিইয়ে রাখলেন বিরোধী দলনেতা।

সারদা-হুঁশিয়ারি

রাজ্যের বিরোধী দলনেতা বলেছিলেন, 'অপেক্ষা করুন, অপেক্ষা করুন। ছবি আসছে, ছবি আসছে। শুধু ভাতিজা নয়, সঙ্গে বুয়াকেও যেতে হবে। এ তো সবে সকাল, এ তো সবে সকাল। ছবি কেনাটা তো আসছে। সঞ্জয় বুধিয়া, হর্ষ নেওটিয়া, সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডু কার ছবি কিনেছিলেন? লিওনার্দো দ্য ভিঞ্চির ছবি? ভেবেছেন সারদা পুরনো হয়ে গেছে না?' পাশাপাশি ফের একবার বড় চোর ধরা পড়ার কথা বললেন তিনি। সঙ্গে ভোটে জিতে সরকার করার দাবিও জানালেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও বলেছেন, 'আমরা জোর করে সরকার ফেলার পক্ষপাতী নই, বাংলায় বিজেপি বাংলার মানুষের রায় নিয়েই ক্ষমতায় আসবে। যদি এ সরকার পড়েও যায়, তাহলেও আমরা মানুষের রায় নিয়েই ক্ষমতায় আসব'।

কী হবে ডিসেম্বরে ?

ডিসেম্বর আসতে আর মেরেকেটে সাতদিন। তারপর ৩১ দিনের ডিসেম্বর। আর ডিসেম্বরের শীতেই রাজনৈতিক দাবানলের ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী! যদিও, গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। রাজ্যের শাসদলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, 'বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব ব্যাকডোর পলিটিক্স করছেন। অন্য কুৎসা করছেন। বঙ্গভঙ্গ করতে চাইছেন। আলাদা রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চল করতে চাইছেন। মুখ্যমন্ত্রী বারবার সব জায়গায় ছুটে যাচ্ছেন। বিজেপি ভাঙতে চাইছে। নিয়মিত ভাঙতে চাইছে। মানুষ বিজেপিকে দেখলেই প্রশ্ন করুক, কেন বাংলাকে ভাগ করতে চাইছ? এদের পুরোদস্তুর বয়কট করুক। আমরা মানুষের পাশে থাকব।'

তাৎপর্যপূর্ণ বিষয় হল, এদিন কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ প্রসঙ্গে বঙ্গ বিজেপি নেতৃত্বের ভূমিকা নিয়েও নাম না করে কটাক্ষ ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, 'কুটুস কুটুস করে লাগায়। চিঠি দেয় টাকা না দেওয়ার জন্য। আর কেন্দ্রেও একটা সরকার হয়েছে, এরা সরকার টু সরকার না করে দলের কথা শুনে সিদ্ধান্ত নেয়।' তাহলে কি বর্ষশেষেই কি রাজ্য রাজনীতিতে নতুন শুরু কিংবা শেষের সম্ভাবনা?

আরও পড়ুন- 'কার নির্দেশে অবৈধদের জন্য শূন্যপদে চাকরিতে কোর্টে আবেদন কমিশনের?’ নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

সেরা শিরোনাম

BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্তর মেয়েকে বদলি, যোগ্যতার চেয়ে বেশি পাওয়া বেতন ফেরতের নির্দেশ?
স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্তর মেয়েকে বদলি, যোগ্যতার চেয়ে বেশি পাওয়া বেতন ফেরতের নির্দেশ?
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

ভিডিও

Baruipur News:
BJP News: বিজেপিতে যোগ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের
Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি
Weather News: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি, সপ্তাহান্তে ভারী বৃষ্টি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget