Abhishek Banerjee : ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ!
কলকাতা :
বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত
'সেবাশ্রয়' কাণ্ডের জের। বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল হল দক্ষিণ ২৪ পরগনার 'জীবন আরোগ্য' নামে একটি নার্সিংহোমের। জেলা প্রশাসনের জারি করা নির্দেশিকায় লেখা হয়েছে, ২৩ জুলাই DIMC-র পরিদর্শনে দেখা যায়, প্রতিষ্ঠানের রেজিস্টার্ড অফিসে আলট্রাসাউন্ডের জন্য নির্ধারিত ঘরে ছিল না USG মেশিন। তার প্রেক্ষিতেই নেওয়া হল এই পদক্ষেপ।
নামল রাজ্য ড্রাগ কন্ট্রোল
আগেই অভিযোগ জমা পড়েছে মেডিক্যাল কাউন্সিলে। অভিযোগ জমা পড়েছে থানাতেও। পালাবদলের পর থেকেই প্রকাশ্যে এসেছে সেবাশ্রয়ের আড়ালে লুকিয়ে থাকা একের পর এক 'জালিয়াতি'। ফলতার বিজেপি বিধায়ক বিধানসভায় দাঁড়িয়ে অভিযোগ করেছেন, মাটির নীচে সেবাশ্রয়ের ওষুধ পুঁতে রাখার। এবার এই আবহেই সেবাশ্রয়ের ওষুধ কেলেঙ্কারির তদন্তে ময়দানে নামল ড্রাগ কন্ট্রোল।

















