এক্সপ্লোর

Suvendu Adhikari: বাংলায় ৩৫৬ ধারা প্রয়োগের দাবিতে সওয়াল শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari Demand Section 357: পশ্চিমবঙ্গেও আইনশৃঙ্খলা পরিস্থিতির ভার কেন্দ্রীয় সরকারের হাতে তুলে নেওয়ার দাবি জানালেন শুভেন্দু অধিকারী।

কলকাতা: স্বার্থের জন্য মানুষকে খুন হতে হচ্ছে। মতুয়াদের অনুষ্ঠানের ভার্চুয়াল ভাষণে একথা বললেন প্রধানমন্ত্রী। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি রামপুরহাট হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)? আর এদিনই, রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগের দাবি করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল (TMC)।

রামপুরহাট (Rampurhat) হত্যাকাণ্ড নিয়ে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই কাশ্মীরের (Kashmir) মতো পশ্চিমবঙ্গেও (West Bengal) আইনশৃঙ্খলা পরিস্থিতির ভার কেন্দ্রীয় সরকারের হাতে তুলে নেওয়ার দাবি জানালেন শুভেন্দু অধিকারী। 

কী বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা? 

শুভেন্দু বলেন, "আশা করি প্রধানমন্ত্রী ৩৫৬ ধারা জারির মধ্যে দিয়ে, বিধানসভা জিইয়ে রেখে ৬ মাস ৬ মাস করে ৩৫৬ ধারা জারি করা হোক। তারপর বিধানসভায় যাদের মেজরিটি আছে তাদের ফিরিয়ে দিন। কাশ্মীরে যা করেছে, কিছুদিনের জন্য আইন-শৃঙ্খলাকে কেন্দ্রের হাতে নিয়ে নেওয়া উচিত।"                                   

আরও পড়ুন, বাংলা আবাস যোজনা প্রকল্পে সবচেয়ে বেশি অভিযোগ মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যসচিবের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বলেন, "আজ যখন স্বার্থের জন্য মানুষকে খুন হতে হচ্ছে, যখন সমাজে ভাগাভাগির চেষ্টা হচ্ছে, যখন ভাষা ও জাতির ভিত্তিতে ভাগাভাগির চেষ্টা হচ্ছে, তখন হরিচাঁদ ঠাকুরের জীবন দর্শন আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই মেলা এক ভারত, শ্রেষ্ঠ ভারতের ভাবনাকে আরও মজবুত করে।"                             

মতুয়াদের অনুষ্ঠান উপলক্ষ্যে ভার্চুয়াল ভাষণে এই মন্তব্য করে কি আসলে, নাম না করে, রামপুরহাট হত্যাকাণ্ডের দিকেই আঙুল তুললেন নরেন্দ্র মোদি? শুরু হয়ে গেছে জল্পনা। এর আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটি অনুষ্ঠানের ভার্চুয়াল ভাষণে, সরাসরি রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন তিনি।              

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget