এক্সপ্লোর

BJP Ganatantra Pratistha rally : রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে দিকে দিকে আজ বিজেপির মহামিছিল

BJP Ganatantra Pratistha rally রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিজেপি মহামিছিল করবে। জেলায় জেলায় রয়েছে আয়োজন। 

পূর্ণেন্দু সিংহ, মনোজ বন্দ্যোপাধ্যায়, সুনীত হালদার, কলকাতা:  ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে তৃতীয় তৃণমূল সরকারের বর্ষপূর্তির পরেই পথে নামে বিজেপি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংকল্প যাত্রার নাম দিয়ে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল হয় গত ২ মে। পাল্টা, নাম না করে বিজেপিকে হারের কথা মনে করিয়ে, ট্যুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ফের আজ, বুধবার,  রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার (BJP Ganatantra Pratistha rally ) দাবিতে বিজেপি মহামিছিল করবে। জেলায় জেলায় রয়েছে আয়োজন। 

বাঁকুড়া 
বাঁকুড়ার লালবাজার হিন্দি হাইস্কুলের মাঠ থেকে বাঁকুড়া মাচানতলা পর্যন্ত মিছিল করবেন বিজেপি নেতা, কর্মীরা। থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ, বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-সহ কর্মী, সমর্থকরা।

দুর্গাপুর
দুর্গাপুর শহরেও মিছিল করবে বিজেপি। ১৮ এপ্রিল কোকওভেন থানা এলাকায় গন্ডগোলের জেরে এক ফুচকা বিক্রেতাকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। বিজেপি দাবি করে, মৃতের ছেলে তাদের বুথস্তরের কর্মী। মৃতের বাড়িতে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে কোকওভেন থানার সামনে থেকে শুরু হবে বিজেপির মিছিল। শেষ হবে দুর্গাপুর স্টেশন এলাকায় বাঁকুড়া মোড়ে। মিছিলে যোগ দেবেন সুকান্ত মজুমদার, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুই-সহ বিজেপি কর্মী, সমর্থকরা।

হাওড়া
রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আজ হাওড়াতেও মিছিল করবে বিজেপি। বিকেলে মধ্য হাওড়ার কদমতলা বাস স্ট্যান্ড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল। উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

BJP র অভিযোগ, গতবছর বিধানসভা নির্বাচনের পর যে হিংসার ঘটনা ঘটেছে, তা রাজ্যের গণতন্ত্রের ইতিহাসে কলঙ্ক।  শুভেন্দুর অভিযোগ, বহু বিজেপি কর্মী ও তাঁদের পরিবার বিধানসভা নির্বাচনের ফলঘোষণার দিন থেকে  রাজ্যে লাগাতার হিংসার শিকার হয়েছেন। তাঁর আরও অভিযোগ, ' মহিলাদের ধর্ষণ ও ও নিগ্রহ করা হয়েছে। বাড়ি ঘর পোড়ানো হয়েছে। খুন হয়েছেন অনেকে। লক্ষাধিক মানুষ প্রাণ বাঁচাতে পালিয়েছেন।  ' 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
Dumdum Death: দমদমে জোড়া মৃত্যু, বাবার শরীরে ক্ষতচিহ্ন! বিকট গন্ধে বাড়ছে রহস্য, এলাকায় চাঞ্চল্য
দমদমে জোড়া মৃত্যু, বাবার শরীরে ক্ষতচিহ্ন! বিকট গন্ধে বাড়ছে রহস্য, এলাকায় চাঞ্চল্য
Abhishek Banerjee: আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আজই ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ তাঁকে
আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আজই ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ তাঁকে
Abhishek Banerjee: পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে FIR, অভিষেকের বাড়িতে হাজির পুলিশ, দিয়ে গেল নোটিশ
পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে FIR, অভিষেকের বাড়িতে হাজির পুলিশ, দিয়ে গেল নোটিশ

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget