এক্সপ্লোর

BJP News : 'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা

তিনি আরও বলেন, 'যাদের বিরুদ্ধে FIR আছে, ওরা পুজোর উদ্য়োক্তা হয়ে যাবে, এরকম গুন্ডাদের রাজত্ব এখানে চলতে পারবে না। জগদ্দলের মাটিতে গুন্ডাদের রাজত্ব চলতে দেব না।'

হুঁশিয়ারি, তার পাল্টা জবাব। উৎসবের আমেজেও বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে শুরু  রাজনৈতিক তরজা শুরু হল। বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে শুরু হল তরজা। সোমবার নিজের বিধানসভা এলাকার একটি পুজো মণ্ডপে গিয়ে 'গুন্ডাদের রাজত্ব'
নিয়ে হুঁশিয়ারি দেন জগদ্দলের বিজেপি বিধায়ক রাজেশ কুমার। তিনি বলেন, 'কিছু ক্রিমিনাল লোক যদি পুজোর মধ্য়ে জড়িয়ে যায়, আমরা যাব না ওখানে। আমরা ক্রিমিনালদের সঙ্গে নেই।' তিনি আরও বলেন, 'যাদের বিরুদ্ধে FIR আছে, ওরা পুজোর উদ্য়োক্তা হয়ে যাবে, এরকম গুন্ডাদের রাজত্ব এখানে চলতে পারবে না। জগদ্দলের মাটিতে গুন্ডাদের রাজত্ব চলতে দেব না।'

জগদ্দলের বিজেপি বিধায়ক কাকে উদ্দেশ্য় করে এ কথা বলেছেন, এই নিয়ে জল্পনার মধ্য়েই বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস পাল্টা জবাব দেন, 'আমার নামে খুনের মামলা পর্যন্ত দেওয়া হয়েছে, তিন বছর জেল খাটতে হয়েছে। আমি ত্রুিমিনাল, তাহলে এই ক্রিমিনালকে দল টিকিট দিয়েছে এবং বিধায়ক মানুষ নির্বাচিত করেছে।' নতুন সরকার হওয়ার পর প্রথম দুর্গাপুজো। আর এর মধ্য়েই দুই বিজেপি বিধায়কের মন্তব্য় এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। 

জগদ্দলের বিজেপি বিধায়ক বললেন, যাদের বিরুদ্ধে FIR আছে, তারা পুজোর উদ্য়োক্তা হয়ে যাবে, এরকম গুন্ডাদের রাজত্ব এখানে চলতে পারবে না। জবাব দিতে গিয়ে বিজেপিরই আরেক বিধায়ক বললেন, পুলিশের খাতায় নাম থাকা মানেই যদি ক্রিমিনাল হয় তাহলে আমরা ক্রিমিনালরা এক থাকি, আর ভদ্রলোকরা আলাদা থাকুক। সুদীপ্ত দাস এখানেই থামেননি। বলেন, 'মুখ্য়মন্ত্রী..তাঁর নামে কতগুলো কেস আছে...তাহলে কি দল একজন ক্রিমিনালকে মুখ্য়মন্ত্রী বানিয়েছেন, বলতে চাইছেন কেউ?' তিনি প্রশ্ন তুললেন, 'পুলিশের খাতায় নাম থাকা মানেই যদি ক্রিমিনাল হয়, তাহলে সবাই ক্রিমিনাল। চলুন আমরা ক্রিমিনালরা এক থাকি, আর ভদ্রলোকরা আলাদাই থাকুক।'  এখন এই আকচাআকচির জল কোন দিকে গড়ায় সেটাই দেখার। পুজোর আগেও পুজোর দখল নিয়ে একাধিক কোন্দল সামনে আসে । 

গত অগাস্টে বিজেপির দুই গোষ্ঠীর দ্বন্দ্বের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছিল এন্টালির পদ্মপুকুরে। দুর্গাপুজোর খুঁটি পুজোকে কেন্দ্র করে তৈরি হওয়া ঝামেলা ছড়ায় এন্টালি থানা চত্বরেও। থানার গেটে বিজেপি নেতার তালা ঝুলিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল হয়। সেই ঘটনায় কড়া পদক্ষেপ করে বিজেপি। অভিযুক্ত বিজেপি নেতা সুদীপ রামকে সাময়িকভাবে বরখাস্ত করে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয় রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি । 

 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget