এক্সপ্লোর

BJP CBI Case: বিজেপি কর্মীকে খুনের মামলায় বড় টাকার পুরস্কার ঘোষণা, প্রকাশিত অভিযুক্তদের ছবি

CBI Case BJP: ২০২১-এর ৬ মে জামবনি থানায় অভিযোগ দায়ের করেন ফগল মান্ডি। অভিযোগে তিনি বলেন, আগের দিন অর্থাৎ ৫ মে, তাঁর দাদাকে রাজনৈতিক কারণে খুন করা হয়।

প্রকাশ সিনহা, কলকাতা: ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় ঝাড়গ্রামে বিজেপি কর্মীকে খুনের মামলায় ৩ জনের নামে হুলিয়া জারি করল সিবিআই। দেবেন সরেন, রাজকিশোর মাহাতা ও হরেকৃষ্ণ মাহাতা এই তিনজনের ছবি প্রকাশ করে, তাদের ধরার জন্য ৫০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২০২১-এর ৬ মে জামবনি থানায় অভিযোগ দায়ের করেন ফগল মান্ডি। অভিযোগে তিনি বলেন, আগের দিন অর্থাৎ ৫ মে, তাঁর দাদাকে রাজনৈতিক কারণে খুন করা হয়। সেই খুনের মামলার তদন্তভার নেয়ে সিবিআই।

এদিকে, সুপ্রিম কোর্টে (Supreme Court) রক্ষাকবচ তৃণমূল নেতা শেখ সুফিয়ানের (Sheikh Sufian)। ভোট পরবর্তী মামলার (Post Poll Violence Case) শুনানিতে শীর্ষ আদালত জানিয়ে দিল, এখনই শেখ সুফিয়ানকে গ্রেফতার করতে পারবে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI)। ৩১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। তত দিন পর্যন্ত তাঁকে গ্রেফতার করতে পারবেন না কেন্দ্রীয় গোয়েন্দারা।

এর আগে, কলকাতা হাই কোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছিলেন সুফইয়ান। কিন্তু হাই কোর্ট তাঁর আবেদন খারিজ করে দেয়। এর পর হাই কোর্টের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সুফিয়ান। গত বছর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে (Nandigram) তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখ্য নির্বাচনী এজেন্ট ছিলেন সুফিয়ান। সুফিয়ানের বিরুদ্ধে বিজেপি (BJP) কর্মীকে খুনের অভিযোগে তাঁর  বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই।

গত বছর বিধানসভা নির্বাচনের ভোটের ফল ঘোষণার পর নন্দীগ্রামের একাধিক এলাকায় বিজেপি-র উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দেবব্রত মাইতি নামে বিজেপি-র এক কর্মীকে খুনও করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিজেপি জানায়,দেবব্রতর বাড়িতে হামলা চালান সুফিয়ান এবং তাঁর সহযোগীরা। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে দু’দিন পর মৃত্যু হয় তাঁর।                                                                         

সেরা শিরোনাম

উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget