এক্সপ্লোর

Cooch Behar: আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, পুন্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ বিজেপি কর্মীদের

Cooch Behar Update: কিন্তু বিজেপি কর্মীরা অবিলম্বে প্রধানের পদত্যাগের দাবি করেছেন ও বুথ সভাপতিকে গ্রেফতারের দাবি করেছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান নুর ইসলাম।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: আবাস যোজনায় তৃণমূলের প্রধান ও বুথ সভাপতি বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পুন্ডিবাড়ি (Pundibari) গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখালেন বিজেপি (BJP) কর্মীরা। সেখান থেকে পুন্ডিবাড়ি সোনারপুর রোড পথ অবরোধ করেন তাঁরা। তাঁদের দাবি প্রধান এবং তৃণমূলের বুথ সভাপতি প্রাপকদের বঞ্চিত করে টাকার বিনিময়ে ঘর দিচ্ছে। পরবর্তীতে পুলিশ এসে পথ অবরোধ তুলে নেন। কিন্তু বিজেপি কর্মীরা অবিলম্বে প্রধানের পদত্যাগের দাবি করেছেন ও বুথ সভাপতিকে গ্রেফতারের দাবি করেছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান নুর ইসলাম। তাঁর দাবি বিরোধী দল প্রচারে আসার জন্য এই ধরনের চক্রান্ত করছে। 

সরকারি আধিকারিকদের সামনেই বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ

ভূমি ও ভূমি রাজস্ব দফতরের কর্মীদের সামনেই পাথরের ট্রাক থেকে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ উঠল বীরভূমের (Birbhum) রামপুরহাট ও মল্লারপুরে। প্রতিবাদে পথ অবরোধ করলেন পাথর ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলাশাসক (District Magistrate)।

ঠিক কী ঘটেছে

টোল ট্যাক্স আদায় করার ঘরে বসে রয়েছেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের কর্মীরা (Land and Land Reforms Employees)। তাঁদের সামনেই স্থানীয় যুবকরা অবৈধভাবে পাথর বোঝাই ট্রাক চালকদের চালান কাটছেন ! এমনই অভিযোগ উঠেছে বীরভূমের রামপুরহাট ও মল্লারপুরে। নলহাটি ও রামপুরহাটে রয়েছে একাধিক পাথর খাদান ও ক্র্যাশার । সেখান থেকে প্রতিদিন শয়ে শয়ে ট্রাক পাথর বোঝাই করে রাজ্যের বিভিন্ন প্রান্তে যায়।

কী অভিযোগ

পাথর ব্যবসায়ীদের অভিযোগ, বেআইনিভাবে টাকা আদায় করা হচ্ছে। স্থানীয় যুবকদের দেওয়া রসিদ নকল বলে জানিয়ে জরিমানা করছে পুলিশ (Police)। রামপুরহাটের স্থানীয় পাথর ব্যবসায়ী হুমায়ুন কবীরের অভিযোগ, 'ভূমি ও ভূমি রাজস্ব দফতরের কর্মীরাই আগে পাথর বোঝাই ট্রাকের চালকদের চালান কেটে রসিদ দিতেন। ৩ জানুয়ারি থেকে সরকারি কর্মীদের দাঁড় করিয়েই এই টাকা নিচ্ছেন স্থানীয় যুবকরা'।                                                       

প্রতিবাদে বুধবার রাতে রামপুরহাটে বিক্ষোভ-অবরোধ শুরু করেন পাথর ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালেও মল্লারপুরে অবরোধ করেন তাঁরা। যদিও অভিযোগ অস্বীকার করে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের কর্মীরা জানিয়েছেন, আমরা টাকা তুলিনি পাবলিকে তুলছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget