এক্সপ্লোর

Basanti Bomb Recovery:রাস্তার পাশে তাজা বোমা, চাঞ্চল্য বাসন্তীতে

South 24 Parganas:ফের দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বোমা উদ্ধার হল। আজ সকালে ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের চাতরাখালিতে রাস্তার পাশে তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

হিন্দোল দে, বাসন্তী: ফের দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বোমা উদ্ধার (Basanti Bomb Recovery) হল। আজ সকালে ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের চাতরাখালিতে রাস্তার পাশে তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বাসন্তী থানার পুলিশ এসে দুটি বোমা উদ্ধার করে। জনবহুল এলাকায় কে বা কারা বোমা রেখে গেল, খতিয়ে দেখছে বাসন্তী থানার পুলিশ।

যা জানা গেল...
কে বা কারা বোমা রেখে গিয়েছে, সেটি এখনও পর্যন্ত স্পষ্ট নয় বলেই খবর। তবে পঞ্চায়েত ভোটের সময় থেকে বোমাবাজি, খুনের অভিযোগে বার বার শিরোনামে আসার পরও বাসন্তীর ছবিটা যে বদলায়নি, সেটা ফের স্পষ্ট। এদিন রাস্তার ধারে তাজা বোমা উদ্ধার হওয়ায় স্বাভাবিক ভাবেই গ্রামের মানুষদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
গত পঞ্চায়েত ভোটের আগে, ১ জুলাই, বাসন্তীতে খুন হন এক তৃণমূল কর্মী। তাঁর মাথায় গুলি করা হয় বলে খবর। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েছিলেন তিনি। স্থানীয়রা সেই অবস্থায় তাঁকে দেখতে পান স্থানীয়রা। ঘটনার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেন স্থানীয়রা। নিহত তৃণমূলকর্মীর নাম জিয়ারুল মোল্লা। পঞ্চায়েত নির্বাচনের   ঠিক এক সপ্তাহ আগে এই খুনের ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ দেখা দেয়। সূত্রের খবর ছিল, ঘটনার দিন, রাত ৯টা নাগাদ ক্য়ানিং থেকে বাড়ি ফিরছিলেন জিয়ারুল। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চলে। সটান মাথায় এসে গুলি লাগে।
এতেই শেষ নয়। ৮ জুলাই, বাসন্তীতে ভোট দিতে এসে তৃণমূল প্রার্থীর দেওরকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। ফুলমালঞ্চ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভোট দিতে এসে খুন হন ওই ব্যক্তি। এলাকায় বোমাবাজির অভিযোগ ছিল। সেই বোমার আঘাতেই  মারা যান আনিসুর ওস্তাগার, দাবি এমনই। খুনের মামলা রুজু করে তদন্তও শুরু হয়।

জেলার নানা প্রান্তে...
শুধু বাসন্তী নয়, কখনও ভাঙড়, দক্ষিণ ২৪ পরগনার নানা প্রান্ত থেকেই কম-বেশি এই ধরনের ঘটনার কথা শোনা গিয়েছে। গত বছর অগাস্ট যেমন, ঢোলাহাটে ড্রামভর্তি বোমা উদ্ধার হয়। ঘটনার দিন সকালে আবাদ ভগবানপুর গ্রামের বাসিন্দারা ঝোপের মধ্যে এক়টি প্লাস্টিকের ড্রামে বোমা দেখতে পেয়েছিলেন। খবর পেয়ে পৌঁছে যায় ঢোলাহাট থানার পুলিশ। বোমা উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। কে বা কারা বোমা মজুত করেছিল খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। তার আগেও, এই আবাদ ভগবানপুর গ্রাম থেকেই টোটোয় করে নিয়ে যাওয়ার সময় ৪টি ড্রাম থেকে ৬৫টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। গ্রেফতার হন টোটো চালক। 

আরও পড়ুন:মাধ্যমিকের জন্য তৈরি সেলে কেন TMC নেতা? প্রশ্ন তুলে বিস্ফোরক বিজেপি বিধায়ক

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget