এক্সপ্লোর

Madhyamik 2024: মাধ্যমিকের জন্য তৈরি সেলে কেন TMC নেতা? প্রশ্ন তুলে বিস্ফোরক বিজেপি বিধায়ক

BJP MLA Shankar Ghosh: গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। আর পরীক্ষা শুরুর প্রথম দিন থেকেই একের পর এক অভিযোগ সামনে এসেছে।

কলকাতা: মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2024) নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপি বিধায়কের (BJP MLA)। প্রশ্ন তুললেন মাধ্যমিকের প্রশ্নপত্রে থাকা ইউনিক কোড নিয়ে। একইসঙ্গে মাধ্যমিকের জন্য তৈরি সেলে তৃণমূল নেতা রয়েছেন বলেও মন্তব্য করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।

বিস্ফোরক বিজেপি বিধায়ক: গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। আর পরীক্ষা শুরুর প্রথম দিন থেকেই একের পর এক অভিযোগ সামনে এসেছে। নিয়ম লঙ্ঘনের অভিযোগে, এবছরের মতো বাতিল হয়ে গিয়েছে একাধিক পরীক্ষার্থীর পরীক্ষা। আর এবার মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। তিনি বলেন, 'মাধ্যমিক পরীক্ষার জন্য পর্ষদ যে সেল তৈরি করেছে তাতে রয়েছেন শুভ্র বন্দ্যোপাধ্যায় নামে এক তৃণমূল নেতা।শুভ্র বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পরিচালিত শ্রমিক সংগঠনের যুগ্ম সম্পাদক, তাঁকে নিযুক্ত করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।' তাঁর প্রশ্ন, 'মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কনফিডেন্সিয়াল সেলে কীভাবে নিযুক্ত শুভ্র বন্দ্যোপাধ্যায় ?' বিজেপি বিধায়কের আরও অভিযোগ, ‘প্রধান শিক্ষকরা কীভাবে পরীক্ষা পরিচালনা করবেন, শুভ্রর হোয়াটসঅ্যাপ ম্যাসেজ শেয়ার করে জানাচ্ছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। পরীক্ষায় অনিয়মের ক্ষেত্রে ব্যবহৃত কিউ আর কোডের পিছনে অয়ন শীলের মতো কেউ আছেন।’

মধ্যশিক্ষা পর্ষদের অন্দর থেকেই ফাঁস হচ্ছে মাধ্যমিকের প্রশ্নপত্র? প্রশ্নপত্র ফাঁসে জড়িত মধ্যশিক্ষা পর্ষদের কর্মী, তৃণমূলের শ্রমিক ইউনিয়নের নেতা? আগেই এই বিস্ফোরক অভিযোগ করেছে বিজেপি। গত সোমবার এই নিয়ে সরব হয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তিনি বলেছিলেন, “ওঁর নাম শুভ্র বন্দ্য়োপাধ্য়ায়। উনি জয়েন্ট সেক্রেটারি পোস্টে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নে ওখানে। এখানে শুভ্রবাবুকে মাধ্য়মিক পরীক্ষার কনফিডেন্সিয়াল সেকসনের দায়িত্ব দেওয়া হয়েছে। অ্য়াসিস্ট্য়ান্ট ক্লার্ক ছাড়া কিছু নন। তিনি একটা হোয়াটসঅ্য়াপ গ্রুপ জেনারেট করেছেন। ওঁর নেতৃত্বে ঋতব্রতর নির্দেশে এই সমস্ত প্রশ্নপত্র প্রতিদিন লিক হচ্ছে। একজন স্টুডেন্টেরও দায়িত্ব নেই। তারা ইনভলভড নয়। তাদেরকে ফাঁসানো হচ্ছে।’’

এবিষয়ে সোমবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় অবশ্য পাল্টা বলেছিলেন, “এগুলো একদমই ভিত্তিহীন কথা। এই বিষয়গুলো নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে সে আলোচনাটা কোথাও আমার মনে হচ্ছে ব়্যাকেটগুলো ধরা পড়ার আক্রোশে বা কোথাও একটা আশঙ্কায় এই ধরনের অমূলক সব অভিযোগ আনা হচ্ছে। কোনও সিনিয়র অ্য়াসিস্ট্য়ান্টের বিরুদ্ধে যদি নেতারা বলতে শুরু করে তো এটা খুবই অস্বাভাবিক ব্যাপার।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Primary Recruitment: শেষমেশ লড়াইয়ে ইতি, প্রাথমিকের নিয়োগপত্র দেওয়া শুরু পূর্ব বর্ধমানে

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget