এক্সপ্লোর

Bomb Recovery : ৫ দিনে ৩ বার, দক্ষিণ ২৪ পরগনার কুলপির গ্রামে ফের বোমার হদিশ

Bomb Recovery in Kulpi : গত বৃহস্পতিবার ছামনাবনি গ্রামে কৌটো বোমা ফেটে জখম হয় ১৫ ও ১৬ বছরের দুই কিশোর। ফের বোমা উদ্ধার।

হিন্দোল দে, দক্ষিণ চব্বিশ পরগনা : পঞ্চায়েত ভোটের আগে ফের বোমা মজুত?  ৫ দিনে ৩ বার। দক্ষিণ ২৪ পরগনার কুলপির ছামনাবনি গ্রামে ফের বোমার হদিশ। গ্রামের মাঠে খড়ের গাদার মধ্যে নাইলনের ব্যাগে লুকিয়ে রাখা ছিল বোমাগুলি। মঙ্গলবার সকালে গ্রামের বাসিন্দারা দেখতে পান।

বোমা ফেটে জখম ২ কিশোর 

খবর পেয়ে কুলপি থানার পুলিশ এলাকা ঘিরে ফেলে। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। গত বৃহস্পতিবার ছামনাবনি গ্রামে কৌটো বোমা ফেটে জখম হয় ১৫ ও ১৬ বছরের দুই কিশোর। এর তিনদিনের মাথায়, রবিবার গ্রাম থেকে উদ্ধার হয় ২৪টি তাজা বোমা।

এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ। তার রেশ কাটতে না কাটতেই ফের কুলপির ওই গ্রামে বোমার হদিশ। পঞ্চায়েত ভোটের আগে এভাবে মুড়ি-মুড়কির মতো বোমা উদ্ধারের ঘটনায় বাড়ছে আতঙ্ক। 

সম্প্রতি মিনাখাঁয় বোমা বিস্ফোরণে নাবালিকার মৃত্যু

সম্প্রতি উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বোমা বিস্ফোরণে নাবালিকার মৃত্যুর পর বোমা উদ্ধারের ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার কুলপির ছামনাবনি গ্রামে। মজুত কৌটো বোমা ফেটে জখম হয় দুই কিশোর। গত ১৭ তারিখ বিস্ফোরণের ঘটনায় একজনকে গ্রেফতার করে কুলপি থানার পুলিশ।

এরপর রাতভর এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৫টি তাজা বোমা ও একটি আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় আরও ৫ জনকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে খবর, গতকাল বিকেলে গ্রামের একটি কালভার্টের নিচে ব্যাগ দেখতে পায় ১৫ ও ১৬ বছরের দুই কিশোর। ব্যাগ খুলতেই বোমা বিস্ফোরণ হয়। ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। 

সোমবার ব্যান্ডেলে স্কুলের মাঠে থেকে উদ্ধার হয় তাজা বোমা

 স্কুল ছুটি থাকায় অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায় সকলে। খবর পেয়ে ব্যান্ডেলের নলডাঙা নারায়ণপুর প্রাইমারি স্কুলের মাঠ থেকে ৩টি তাজা বোমা উদ্ধার করে চুঁচুড়া থানার পুলিশ। বোমা উদ্ধারের প্রতিবাদে স্কুলের সামনে টায়ার জ্বালিয়ে জিটি রোড অবরোধ করেন বিজেপি কর্মীরা। 

স্থানীয় সূত্রে খবর, সকালে স্থানীয়রাই স্কুলের মাঠে বোমা পড়ে থাকতে দেখেন। এ নিয়ে আতঙ্ক ছড়ায়। পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় বোমা উদ্ধার চলছে। এবার ব্যান্ডেলের কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রাইমারি স্কুলের চত্বরে মিলল বোমা। পঞ্চায়েত ভোটের আগে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা তৃণমূলের, দাবি বিজেপির। অন্যদিকে, বোমা রেখে সন্ত্রাস ছড়ানোর জন্য বিজেপিকেই দায়ী করেছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। পুলিশ জানিয়েছে, কে বা কারা বোমা রেখেছে, তা জানতে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। 

Hooghly: সাতসকালে স্কুলের মাঠে বোমা, নলডাঙা নারায়ণপুর প্রাইমারি স্কুলের সামনে ৩টি তাজা বোমা উদ্ধার | Bangla News

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget