এক্সপ্লোর

টিকা না পাওয়ায় পুজোর মরশুমে চিন্তায় ঢাকিরা; ভ্যাকসিনেশনের আশ্বাস পুর প্রশাসকের

বনগাঁ পুরসভার পুর প্রশাসক গোপাল শেঠ জানিয়েছেন, পুরসভা চেষ্টা করছে তালিকা তৈরি করে ভ্যাকসিন দেওয়ার।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: করোনা আবহে গত বছর সেভাবে বরাত আসেনি। এ বছর, শারদোত্‍সবের আগে, আশায় বুক বাঁধছেন ঢাকিরা। কিন্তু অনেকেরই তো ভ্যাকসিনেশন হয়নি। তাঁরা কী পারবেন পুজোয় সামিল হতে? চিন্তায় পড়েছেন বনগাঁয় প্রায় ৪০টি ঢাকি পরিবার। তাঁদের জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন পুর প্রশাসক।

এ ঢাক দেয় ডাক, শোনায় আগমনীর সুর! ঢাকের বাদ্যি কানে এলেই মনটা কেমন যেন পুজো পুজো করে ওঠে। পুজোয় আধুনিকতার ছোঁয়া লাগলেও, বিন্দুমাত্র কমেনি ঢাকের চাহিদা। কিন্তু করোনা আবহে, এখনও অসহায় এই ঢাকি পরিবারগুলি। উত্তর ২৪ পরগনার বনগাঁর দাসপাড়া এলাকায় প্রায় ৪০ টি ঢাকি পরিবারের বাস। গত বছর মহামারীর তাণ্ডবে, সেভাবে বায়না আসেনি।

এবার কী হবে? সেই চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে দাসপাড়ার ঢাকিদের। এর সঙ্গে যোগ হয়েছে নতুন আরেক চিন্তা। অধিকাংশ ঢাকিই এখনও ভ্যাকসিন পাননি। দুটো ডোজ ছাড়া, তাঁরা কী পারবেন পুজোয় সামিল হতে? চিন্তায় ঘুম উড়েছে ঢাকিদের।এই পরিস্থিতিতে পুরসভার তরফে মিলেছে সহযোগিতার আশ্বাস।

বনগাঁ পুরসভার পুর প্রশাসক গোপাল শেঠ জানিয়েছেন, পুরসভা চেষ্টা করছে তালিকা তৈরি করে ভ্যাকসিন দেওয়ার। হাতে আর দুমাস। তারপরই শারদোত্সবে মেতে উঠবে আপামর বাঙালি। অন্যান্যবার রথের সময় থেকেই শুরু হয়ে যায়, ঢাকিদের বায়না। কিন্তু, মহামারী পরিস্থিতিতে এখনও সেভাবে বরাত আসেনি। ঢাকের বোল আছে। তাতে হৃদয়ের ডাক নেই! কবে, পরিস্থিতি স্বাভাবিক হবে, সেদিকেই তাকিয়ে অসহায় ঢাকিরা।

উল্লেখ্য, রাজ্যে ভ্যাকসিন হয়রানি অব্যাহত। গতমাসে প্রায় ৪২ লক্ষ ডোজ এসেছিল রাজ্যে। তবে ঘাটতি মেটেনি। ১৪ অগাস্ট ফের রাজ্যে এল ৭ লক্ষ ২ হাজার ১৭০টি কোভিশিল্ড ভ্যাকসিনের ডোজ। পুনের সিরাম ইনস্টিটিউট থেকে আজই মোট ৭ লক্ষ ২ হাজার ১৭০টি ডোজ এসে পৌঁছেছে কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে নিয়ে বাগবাজার সেন্ট্রাল স্টোরেই আপাতত রাখা হবে। তবে এখনও পর্যন্ত রাজ্যে পর্যাপ্ত ভ্যাকসিনের জোগান নেই বলেই সরকারের তরফে জানানো হয়েছে।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget