এক্সপ্লোর

Bonny Sengupta: তিনি বাংলা সিনেমার প্রথমসারির অভিনেতা, তাই এমন পারিশ্রমিক, দাবি বনির

Bonny Sengupta Reaction: নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের কাছ থেকে ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল-যোগে অভিনেতা বনিকে (Bony Sengupta) মঙ্গলবার ফের জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। প্রায় আড়াই ঘণ্টা ধরে সিজিও কমপ্লেক্সে বনি সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি বলেন, 'যা যা নথি চেয়েছিল জমা দিয়েছি, যা জানতে চেয়েছিল, জানিয়েছি । যা কথা হওয়ার ছিল, হয়েছে, সব আমার টাকা, আশাকরি আর আসতে হবে না।'

পারিশ্রমিক নিয়ে কী বললেন বনি:
অভিযোগ উঠেছে নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) কাছ থেকে ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। সিনেমায় অভিনয়ের পারিশ্রমিক হিসেবে সেই টাকা দিয়ে গাড়ি কিনেছিলেন তিনি। তখনই বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কীভাবে এক অভিনেতা এত টাকা নিতে পারে। বাংলা সিনেমার বাজেট নিয়েও প্রশ্ন ওঠে। সেই বিষয় নিয়েও মুখ খুলেছেন তিনি। তিনি বাংলা সিনেমার প্রথমসারির অভিনেতা। সেই কারণেই এমন পারিশ্রমিক। এমনই দাবি করেন তিনি। বনি বলেন, 'ওয়ান অফ দি লিডিং মোস্ট হিরো তো। আমি সেটা মেনে নিতে পারি। এই পারিশ্রমিকটা আমি আর্ন করেছি। অনেক বছর খেটে আর্ন করেছি।' 

কুন্তলের সঙ্গে লেনদেনের বিষয়টি সামনে আসতেই দফায় দফায়  বনিকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। মঙ্গলবারও সিজিও কমপ্লেক্সে তদন্তকারীদের সামনে হাজির হন বনি। সেখানে টাকা ফেরত দেবেন কিনা, জানতে চাওয়া হয় অভিনেতার কাছে। জবাবে তিনি বলেন, "না না, এ সব আমার টাকা।" ধৃত কুন্তল ঘোষের সঙ্গে বনির যোগাযোগ নিয়ে বহু প্রশ্ন উঠে আসছিল বিভিন্ন মহলে। তবে সব প্রশ্নের উত্তর কার্যত এক কথায় বুঝিয়ে দিলেন অভিনেতা বনি। মঙ্গলবার ED-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর, তিনি দাবি করলেন, যে টাকা নিয়ে বিতর্ক, সেই টাকা তাঁরই। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত, যুব তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক কুন্তলকে ED গ্রেফতার করতেই, তদন্তের পরিধির মধ্যে ঢুকে পড়েছিলেন অভিনেতা বনি। ED-সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতিতে কুন্তলের সঙ্গে বনির আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য মিলেছে। নিজেদের মধ্যে একসময় যে ভাল সম্পর্ক ছিল, তা স্বীকারও করে নিয়েছেন দু'জন।

বনির নাম নিয়োগ দুর্নীতিতে উঠে আসার পর, ইম্পার দিক থেকে অভিযোগ, মামলা হয়েছে বনির মা পিয়া সেনগুপ্তর বিরুদ্ধেও। তা নিয়ে প্রশ্ন করলে বনি বলেন, "যেহেতু ইম্পার ভোট আসছে, তাই এগুলি করছে। যে যা বলছে বলুক, আমরা জানি কোনটা সত্যি। তোমরাও জানতে পারবে। আশা করছি ডাকবে না।"

আরও পড়ুন: হাইকোর্টে স্বস্তি আইনজীবীর, ED সমনের উপর স্থগিতাদেশ আদালতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget