এক্সপ্লোর

ED Investigation: হাইকোর্টে স্বস্তি আইনজীবীর, ED সমনের উপর স্থগিতাদেশ আদালতের

High Court:আজ, বুধবার ইডি-র সামনে হাজিরা দিতে হচ্ছে না আইনজীবী সঞ্জয় বসুকে।

সৌভিক মজুমদার, কলকাতা: হাইকোর্টে (High Court) স্বস্তি আইনজীবী সঞ্জয় বসুর। সঞ্জয় বসুকে সমন পাঠিয়েছিল ইডি (ED)। ইডি-র সেই সমনের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। ইডি-র ১০ মার্চের সমনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। আজ, বুধবার ইডি-র সামনে হাজিরা দিতে হচ্ছে না আইনজীবী সঞ্জয় বসুকে।

'আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া ইডির সামনে হাজিরা দিতে হবে না সঞ্জয় বসুকে। আদালতের নির্দেশ ছাড়া সঞ্জয় বসুর অফিস ও বাড়িতে তল্লাশি করতে পারবে না ইডি। সঞ্জয় বসুর বিরুদ্ধে এই তদন্ত ভুয়ো অর্থলগ্নি সংস্থার তদন্তের সঙ্গে জড়িত। এই মামলা শোনার এক্তিয়ার এই এজলাসের রয়েছে।' প্রাথমিক ভাবে মনে করছে আদালত। মামলার সব নথি পেশ করতে ইডিকে নির্দেশ। 

কী বলল হাইর্কোট:
'এটা কোনও ভুয়ো অর্থলগ্নি সংস্থার মামলা নয়। এটা পিএমএলএ আইনের অধীনস্থ আর্থিক তছরুপের মামলা। ২০১৪-য় পিনকন সংস্থা সঞ্জয় বসুকে আইনি বিষয় দেখার জন্য ৮৩ লক্ষ টাকা দেয়। আইনি পরিষেবা দেননি বলে ২০২১-এ তিনি ৭০ লক্ষ টাকা টাকা ফেরত দেন সঞ্জয়। তিনি খাতায় কলমে পিনকনের আইনজীবী ছিলেন না। সংস্থার ডিরেক্টরদের সাজা হওয়ার পর টাকার গতিপথ খুঁজতে গিয়ে সঞ্জয় বসুকে সমন পাঠানো হয়।' ২০২১-এ প্রথম সমন পাঠানো হয় সঞ্জয় বসুকে, আদালতে জানায় ইডি। 'আমার হার্ট অ্যাটাক হলে বেসরকারি হাসপাতালে ভর্তির সময় যদি অগ্রিম ৩ লক্ষ টাকা জমা করতে হবে। আমি যদি সেই টাকা অসাধু উপায়ে নিয়ে আসি, তার জন্য কি হাসপাতাল দায়ী?' আদালতে প্রশ্ন সঞ্জয় বসুর আইনজীবীর। 'গাঁধীজিকে ব্রিটিশরা গ্রেফতারের সময়েও প্রশ্ন ছিল কোন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার', এখানে আপনাদের অভিযোগ কী? প্রশ্ন বিচারকের।

চিটফান্ড মামলায় দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত চালাচ্ছে। সম্প্রতি কলকাতা শহরের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। একসঙ্গে ১০টি জায়গায় তল্লাশি চলেছিল। মোট ৫০-৬০ জনের একটি দল তদন্ত করেছিলেন। কেন্দ্রীয় এজেন্সির দাবি , বাজার থেকে বেআইনিভাবে লক্ষ লক্ষ টাকা তুলেছিল পিনকন (Pincon) ও টাওয়ার গ্রুপ। তাদের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে জানা গেছে, পিনকন এবং টাওয়ার গ্রুপের টাকা একাধিক ব্যক্তির অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। সেই সূত্র ধরেই এদিন ১০ জায়গায় তল্লাশি চালানো হয় বলে সূত্রের দাবি । কেন টাকা নেওয়া হয়েছিল, সেটা জানার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন: নোটিস-ক্ষতিপূরণ ছাড়াই জমিদখল! দিঘা-শঙ্করপুর মেরিন ড্রাইভ ঘিরে বিতর্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ মহিলার! এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে FIR
সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ মহিলার! এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে FIR
Baruipur Incident: বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
Anubrata Mondal: ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার

ভিডিও

TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Sandipan Saha:
TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Embed widget