এক্সপ্লোর

Bowbazar Metro: ফের ফাটল-আতঙ্ক বউবাজারে, ঘটনাস্থলে সজল-সেলিমরা

Bowbazar Metro Disaster: ফের ফাটল-আতঙ্ক ফিরল বউবাজারে, পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে এলেন সজল ঘোষ, মহম্মদ সেলিম।

কলকাতা: ফের ফাটল-আতঙ্ক ফিরল বউবাজারে (Bowbazar Metro Disaster)।  ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য এবার মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ফাটল। মেট্রোর টানেলে জল ঢুকতে থাকায় এমন ঘটনা ঘটেছে। এই ঘটনার পর, উপস্থিত হন বিজেপি নেতা সজল ঘোষ (Sajol Ghosh)। যদিও একজন প্রতিবেশী হিসেবেই সমস্যা দেখতে এসেছেন বলে জানান তিনি। এলাকায় তার অনেক পরিচিতরাও রয়েছেন বলে দাবি করেন। এদিন উপস্থিত হন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Mahammed Salim) পাশাপাশি শাসকদলের হয়ে সুদীপ, তাপসেরাও।

এদিন দেখা যায় মেট্রোর টানেলের ভিতরে, টানেলের দেওয়াল ফাটিয়ে প্রবল বেগে বেরিয়ে আসছে জল। একঝলক দেখলে হঠাৎ জলপ্রপাত বলে ভুল হতে পারে। তীব্র বেগে টানেল ফুঁড়ে বেরিয়ে আসা জলের ধারা রুখতে গ্রাউটিং পদ্ধতিতে কাজ শুরু করেছেন মেট্রোর ইঞ্জিনিয়াররা। ফাটল রুখতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ।আজ ভোরে এই ফাটল স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে  ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আতঙ্কে বাড়ি ছেড়ে জিনিসপত্র নিয়ে রাস্তায় নেমে আসেন তাঁরা। ইতিমধ্যেই বাসিন্দারা ১০টি বাড়ি খালি করে দিয়েছেন। এলাকায় মোতায়েন হয়েছে পুলিশ। ফাটল ধরা বাড়ি ফাঁকা করে দিতে বলেন পুলিশ কর্মীরা। ঘটনাস্থলে মেট্রোর প্রতিনিধিরা এলেও তাঁরা বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন। বউবাজারে মদন দত্ত লেনের উল্টোদিকে বিবি গাঙ্গুলি স্ট্রিটের ৩টি বাড়িতেও ফাটল দেখা দিয়েছে। ফাটল দেখা গেছে একটি ছাপাখানাতেও। সেখানে শুধু দেওয়ালে নয়, ফাটল ধরেছে মেঝেতেও। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু করেছে সিইএসসি।    

এদিন এই ইস্যুতে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রোর রুট ঘুরিয়ে দেওয়ার কারণেই এই সব হচ্ছে। রাজনীতির স্বার্থে ঘোরানো হয়েছে মেট্রোর রুট। বউবাজারে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জন্য আজ ভোরে মদন দত্ত লেনে কয়েকটি বাড়িতে ফাটল ধরা প্রসঙ্গে এই অভিযোগ করেন তিনি। 

ইতিমধ্যে মেট্রো কর্তৃপক্ষ মাটির নিচের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবে গ্রাউটিং এর কাজ চলছে। ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের জন্য আর্থিক সাহায্যের কথাও বিজ্ঞপ্তিতে জানিয়েছে মেট্রো।  এদিন বউবাজারের বিপর্যয় নিয়ে মহানাগরিক ফিরহাদ হাকিমের পরামর্শ , মেট্রো কর্তৃপক্ষের উচিত পুরো জায়গাটি সম্পূর্ণ ভেঙে নতুন করে সব বাসিন্দাদের জন্য বড় একটি বাড়ি করে থাকার জায়গা করে দেওয়া হোক। যাঁর যতটা জায়গা প্রাপ্য, তেমনভাবে বণ্টন করা হোক জায়গা। 

আরও পড়ুন, 'ছোটবেলায় আমি তিনটে বছর গান শিখেছিলাম', স্মৃতির শহরে মমতা

এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে ও বাসিন্দাদের সঙ্গে কথা বলতে আজ ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বিজেপি কাউন্সিলর সজল ঘোষ সহ বিভিন্ন দলের নেতারা। সকাল থেকেই বাসিন্দাদের সঙ্গে রাস্তায় ছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget