এক্সপ্লোর

Bratya Basu: 'কৃষ্ণচন্দ্রের রাজসভার শ্রেষ্ঠ বিদূষক' শিক্ষামন্ত্রীর নিশানায় রাজ্যপাল

Education News: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির রাশ কার হাতে থাকবে? তা নিয়ে শনিবার বিজ্ঞপ্তি জারি করেছিল রাজভবন। সোমে তার পাল্টা, রাজ্যপালের সচিবালয়কে কড়া চিঠি দিল রাজ্য সরকার।

কলকাতা: অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবনের সঙ্গে নবান্নের নজিরবিহীন সংঘাতের মধ্য়েই, এবার বাছা বাছা বিশেষণ ব্য়বহার করে, রাজ্য়পালকে আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কখনও তাঁর কথায় উঠে এল 'তালিবানি মনোভাব', কখনও আবার নাম না করে গোপাল ভাঁড় বলে কটাক্ষ করলেন। কখনও আবার 'জেমস বন্ড মার্কা আচরণ' বলে কটাক্ষ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী (Bratya Basu)।                                   

শিক্ষামন্ত্রীর নিশানায় রাজ্যপাল: এদিন ব্রাত্য বসু বলেন, “এখানে আমার মনে হয় তাঁরা ঝাড়ফুঁকের আশ্রয় নিচ্ছে। তাঁর কার্যকলাপ দেখে মনে হচ্ছে, আমাদের প্রাচীন বাংলার মহারাজা কৃষ্ণচন্দ্রের  রাজসভার শ্রেষ্ঠ বিদূষকটিকে এখানে রাজ্য়পাল করে পাঠানো হয়েছে। তাঁর আত্মাকে পুনর্জাগ্রত করা হয়েছে। গোটা সিস্টেমটাকে উনি ধ্বংস করতে চাইছেন এবং সেটাই ওঁর পরিকল্পনা, অন্তরের ইচ্ছে।’’

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির রাশ কার হাতে থাকবে? তা নিয়ে শনিবার বিজ্ঞপ্তি জারি করেছিল রাজভবন। সোমে তার পাল্টা, রাজ্যপালের সচিবালয়কে কড়া চিঠি দিল রাজ্য সরকার। শনিবার, রাজভবনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, উপাচার্যই বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল এগজিকিউটিভ অফিসার। তাঁর নির্দেশে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কাজকর্ম পরিচালিত হবে। উপাচার্যর সম্মতি ছাড়া, সরাসরি রাজ্য সরকারের কোনও নির্দেশ মানতে বা কার্যকর করতে তাঁরা বাধ্য নন। রবিবার রাজ্যপাল বলেছিলেন, “এটা আচার্যের তরফে জারি করা কোনও নির্দেশিকা নয়। যা করা হয়েছে, পুরোটাই সংবিধান, UGC-র আইন এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে। শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ববিদ্যালগুলির স্বশাসনের ক্ষমতাকে সবার স্বাগত জানানো উচিত।’’               

সোমবার, গভর্নরের সিনিয়র স্পেশাল সেক্রেটারিকে লেখা, রাজ্য় সরকারের সেই চিঠিতে বলা হয়েছে, যে নোটিস রাজভবন ইস্য়ু করেছে, তার বৈধতা নেই। তা প্রত্য়াহার করা হোক। চিঠিতে আরও উল্লেখ, বিশ্ববিদ্য়ালয় বিধি অনুযায়ী, আচার্য যা সিদ্ধান্ত নেবেন, তা অবশ্যই উচ্চশিক্ষা দফতরকে ছুঁইয়ে নিতে হবে। একইভাবে, উপাচার্যদের ক্ষেত্রেও, উচ্চশিক্ষা দফতরকে জানিয়েই সিদ্ধান্ত নিতে হবে। তাৎপর্যপূর্ণভাবে, রাজ্য়পাল নিযুক্ত অস্থায়ী উপাচার্যদের নয়, রাজ্য়ের সমস্ত বিশ্ববিদ্য়ালয়ের রেজিস্ট্রারদের উদ্দেশে এই চিঠির প্রতিলিপি পাঠিয়েছে রাজ্য় সরকার। যেখানে স্পষ্ট করা হয়েছে, রাজভবনের চিঠির ভিত্তিতে কোনও কাজ করা যাবে না।

আরও পড়ুন: WB Dengue: উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, সরকারি ব্লাড ব্যাঙ্কে অপ্রতুল প্লাজ়মা, শঙ্কায় রোগীর আত্মীয়রা

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা
Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget