এক্সপ্লোর

Left Brigade: লক্ষ্য ২৬-এর নির্বাচন, শ্রমিক-কৃষকদের ডাকে ব্রিগেড সমাবেশ; কোন পথে বামেদের মিছিল?

Left Brigade: বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। ঘুঁটি সাজাতে ময়দানে নেমে পড়ছে সমস্ত রাজনৈতিক দল। রাজ্য জুড়ে মেরুকরণের গোলকধাঁধায় কার্যত মাটি পাচ্ছে না বামেরা।

উজ্জ্বল চক্রবর্তী, কলকাতা: লক্ষ্য ২৬ এর নির্বাচন (West Bengal Assembly Election 2026)। তার আগে শ্রমজীবী ভোটব্যাঙ্ককে পাখির চোখ (CITU Brigade) করে রবিবার, শ্রমিক, কৃষক, খেতমজুর ও বস্তি ফেডারেশনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ। শনিবার সন্ধেবেলায় ব্রিগেড প্রস্তুতি পরিদর্শনে যান সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। অন্যদিকে জেলাগুলি থেকে ব্রিগেডমুখী হন বামেদের কর্মী-সমর্থকেরা। 

বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। ঘুঁটি সাজাতে ময়দানে নেমে পড়ছে সমস্ত রাজনৈতিক দল। রাজ্য জুড়ে মেরুকরণের গোলকধাঁধায় কার্যত মাটি পাচ্ছে না বামেরা। এরই মধ্যে এবার, শ্রমজীবী মানুষকে পাখির চোখ করে, রবিবার, শ্রমিক, কৃষক, খেতমজুর এবং বস্তি ফেডারেশনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ। শনিবার তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি। সন্ধেয় ব্রিগেড প্রস্তুতি পরিদর্শনে যান সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, "মানুষের বেঁচে থাকার যে লড়াই চলছে সেটাই আমাদের ব্রিগেড সমাবেশের মূল বার্তা। তাঁদের দাবি নিয়েই হবে ব্রিগেড সমাবেশ।''

এবার ব্রিগেডের মূল মঞ্চটি দৈর্ঘে ৪৮ ফুট ও চওড়ায় ৩২ ফুট। ত্রি-স্তরীয় মূল মঞ্চের উচ্চতা ১০ ফুট। এখানেই বক্তব্য রাখবেন নেতা-নেত্রীরা। ব্রিগেডের মাঠে ভিক্টোরিয়ার দিকে তৈরি করা হয়েছে মঞ্চ, মঞ্চের মুখ থাকছে দক্ষিণ দিকে। মূল মঞ্চের নীচে থাকছে সাংস্কৃতিক মঞ্চটি। মূল মঞ্চের সামনে থাকছে দ্বি-স্তরীয় ব্যারিকেড, তারপরই সাধারণ কর্মী সমর্থকদের বসার জায়গা। প্রবল তাপদাহের কথা মাথায় রেখে মাঠ জুড়ে থাকছে পর্যাপ্ত জলের ব্যবস্থা। থাকছে দুটি মেডিক্যাল ক্যাম্প।

রবিবার, শহরের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে আসবে ৭টি মিছিল। তার মধ্যে সবচেয়ে বড় দুটি মিছিল শিয়ালদা ও হাওড়া স্টেশন থেকে ব্রিগেডমুখী হবে। দুপুর ৩টে তে শুরু করে সাড়ে় ৫টার মধ্যে সমাবেশের কাজ শেষ করার লক্ষ্যে বামেরা। মূলত প্রচণ্ড তাপদাহের কথা মাথায় রেখে বেলার দিকে করা হয়েছে সমাবেশের সিদ্ধান্ত। শনিবার সন্ধে থেকেই জেলাগুলি থেকে আসতে শুরু করেন বাম কর্মী-সমর্থকরা। মৌলালির রামলীলা ময়দানের কাছে কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। দূর দুরান্ত থেকে আসা কর্মীদের জন্য কলকাতা ও সংলগ্ন অঞ্চল থেকে দলের তরফে হাতে তৈরি খাবারের ব্যবস্থা করা হয়েছে।

২০১১ সালে মুখ থুবড়ে পড়া থেকে আর বাংলায় উঠে দাঁড়াতে পারেনি সিপিএম। ২০১৯-এর লোকসভায় শূন্য, ২০২১ এর বিধানসভায় শূন্য। ২৪ সালের তারুণ্যে ভর করা ব্রিগেডও লোকসভায় সিপিএম-এর খাতা খুলতে পারেনি। এমতাবস্থায়, শ্রমজীবী মানুষের কথা বলে, শূন্যের গেরো কাটাতে পারবে কি লাল ঝান্ডার দল? ফেরাতে পারবে পুরনো ভোটব্যাঙ্ক? বাংলায় ঘুরে দাঁড়াবে বামপন্থা? এবারের ব্রিগেড সমাবেশে বক্তার তালিকায় নাম রয়েছে, CITU-র সাধারণ সম্পাদক অনাদি সাহু। খেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার। হুগলি জেলার খেতমজুর ইউনিয়নের নেত্রী বন্যা টুডু। কৃষক আন্দোলনের নেতা অমল হালদার। এছাড়াও অন্যান্য বারের মতো পরিচিত মুখের মধ্যে থাকছেন সিপিএম-র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মূলত রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে জনবিরোধী নীতি, মূল্যবৃদ্ধি, বেকারত্বের প্রতিবাদ সহ একাধিক ইস্য়ুতে এই সমাবেশ। সূত্রের খবর, ব্রিগেডের সমাবেশ থেকে বাদ যাবে না মুর্শিদাবাদের ঘটনা বা ২৬ হাজার চাকরি বাতিল ইস্যু।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget