এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee : আজই বাড়ি ফিরছেন বুদ্ধদেব ভট্টাচার্য, তৈরি অ্যাম্বুলেন্স, হাসপাতালে স্ত্রী মীরা

Buddhadeb Bhattacharjee Health Update : পুরোপুরি সংক্রমণমুক্ত বুদ্ধবাবু। রক্ত পরীক্ষার সমস্ত রিপোর্ট সন্তোষজনক।

ঝিলম করঞ্জাই, কলকাতা :  বুধবারই হসপিটাল কেয়ার থেকে হোম কেয়ারে পাঠানো হচ্ছে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ( Buddhadeb Bhattacharjee ) । এমনই খবর উডল্যান্ডস্ হাসপাতাল ( Woodlands Hospital) সূত্রে। ক্রিটিক্যাল কেয়ারের অ্যাম্বুলেন্সে বাড়ি ফিরবেন তিনি। তাঁকে হাসপাতালে আনতে যান মীরা ভট্টাচার্য। 

অনেকদিন পর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরছেন তিনি। ইতিমধ্যেই হাসপাতালের তরফে তাঁর ফ্ল্যাট স্যানিটাইজ করা হয়েছে। লাগানো হয়েছে প্রয়োজনীয় ডাক্তারি যন্ত্রপাতি। বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতাল থেকে ছাড়া হবে এ বিষয়ে নিশ্চিত হয়েই বাড়ি থেকে বের হন বুদ্ধ-জায়া মীরা ভট্টাচার্য। এবিপি আনন্দর সঙ্গে সাক্ষাতে তিনি সব শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান। বলেন, সকলকে ধন্যবাদ ! কথোপকথনে উঠে আসে, বুদ্ধবাবু বাড়ি ফেরার পর নিশ্চিতভাবেই তাঁর দায়িত্ব বাড়বে। ইদানীং অসুস্থতার কারণে নিজে বই পড়তে পারেন না বুদ্ধদেব। তাঁকে নিয়মিত কাগজ পড়ে শোনান স্ত্রী মীরা, গানও চালিয়ে দেন।            

 খেতে হচ্ছে না অ্যান্টিবায়োটিকও            

মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাম অ্যাভিনিউর বাড়িতে যায় উডল্যান্ডস হাসপাতালের ৪ সদস্যের হোম কেয়ার টিম। বাড়িতে চিকিৎসার ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তাঁরা। এখন পুরোপুরি সংক্রমণমুক্ত বুদ্ধবাবু। রক্ত পরীক্ষার সমস্ত রিপোর্ট সন্তোষজনক। খেতে হচ্ছে না অ্যান্টিবায়োটিকও।              

হাসপাতাল সূত্রে খবর, একটা চিকিৎসক দল তাঁর সঙ্গে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে যাবেন। সঙ্গে থাকবেন চিকিৎসক সপ্তর্ষি বসু, চিকিৎসক সোমনাথ মাইতি, মেডিক্যাল টেকনোলজিস্ট ও নার্স। বারেবারে পরীক্ষা করে দেখা হয়েছে অ্যাম্বুলেন্সের যন্ত্রপাতির খুঁটিনাটি। আপতকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে পুরো আইসিইউ সেট-আপেরও ব্যবস্থা রয়েছে। এরপর সর্বক্ষণের জন্য একজন নার্স তাঁর বাড়িতে থাকবেন। একজন মেডিক্যাল টেকনোলজিস্টও থাকবেন সারাক্ষণ। মাঝে মাঝে তাঁকে পরীক্ষা করতে যাবেন হাসপাতালের চিকিৎসকরা।            

পরানো থাকবে বাইপ্যাপ ও রাইলস টিউব

হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিছানা থেকে তুলে ইতিমধ্যেই হাঁটা-চলা করিয়েছেন চিকিৎসকরা। রাইলস টিউব পরানো থাকলেও, মুখ দিয়ে স্বাভাবিকভাবে তরল খাবার খাওয়ানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বাড়িতেও বুদ্ধবাবুকে বাইপ্যাপ ও রাইলস টিউব পরানো থাকবে। বুধবারই হাসপাতাল থেকে তিনি ছুটি পাচ্ছেন, তা চূড়ান্ত হয়েছে মেডিক্যাল বৈঠকের পর।  

আরও পড়ুন :

'কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন', ফলের কথা না ভেবে কর্ম? তা কীভাবে সম্ভব? কী বলছে গীতা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget