এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee: 'মমতার জন্যই রাজ্যে মাথা তুলছে BJP, ওদের সুযোগ করে দেওয়া উচিত হচ্ছে না', একদশক আগে বলেছিলেন বুদ্ধদেব

Buddhadeb Bhattacharjee Demise: ২০১৩ সালে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এ রাজ্যে বিজেপি-র পুনরুত্থান নিয়ে মুখ খুলেছিলেন বুদ্ধদেব।

কলকাতা: শাসন ক্ষমতা বহু আগেই চলে গিয়েছে। পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দলের জায়গাও হারিয়েছে সিপিএম। বরং সিপিএম-কংগ্রেসকে ছাপিয়ে, রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে নিজের জায়গা মজবুত করে ফেলেছে বিজেপি। এমনটা যে হতে পারে, একদশক আগেই তা আঁচ করতে পেরেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে বিজেপিকে জায়গা করে দেওয়ার জন্য বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষেছিলেন তিনি। (Buddhadeb Bhattacharjee:)

২০১৩ সালে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এ রাজ্যে বিজেপি-র পুনরুত্থান নিয়ে মুখ খুলেছিলেন বুদ্ধদেব। মমতা সরকার যে সমস্ত কাজকর্ম করছে, তার জন্যই রাজ্যে বিজেপি মাথা তোলার জায়গা পেয়ে যাচ্ছে বলে দাবি করেছিলেন তিনি। ওই সাক্ষাৎকারে ঠিক যা বলেছিলেন বুদ্ধদেব—

প্রশ্ন: মমতা বন্দ্যোপাধ্যায় আজই বলেছেন, সাচার কমিটির সুপারিশ অনুযায়ী সংখ্যালঘুদের জন্য ৯৯ শতাঁশ কাজ হয়ে গিয়েছে। কী বলবেন?

বুদ্ধদেব: সংখ্যালঘুরা কী অবস্থায় রয়েছেন, তার রিপোর্ট হল সাচার কমিটির রিপোর্ট। রঙ্গনাথ কমিশনের সুপারিশগুলি রয়েছে তাতে।

প্রশ্ন: কিন্তু উনি তো বলছেন বৃহত্তর মুসলিমদের সংরক্ষণের আওতায় ঢোকানো হয়েছে?

বুদ্ধদেব: মুসলিমরাই তো বাদ চলে গিয়েছে! অর্ডারটা তো দাঁড়ায়নি। আমি যা করে এসেছিলাম, উনি আরও বাড়িয়ে দেবেন বলেছিলেন। শেষ পর্যন্ত কী হল?কিছুই তো হয়নি? বলছেন ১০ হাজার মাদ্রাসা। আমাদের এ রাজ্য়ে ১০ হাজার মাদ্রাসা কোথায়? এর পর হল ইমাম ভাতা। ভেবে দেখুন, চিরকাল মন্দির, মসজিদ, গির্জা চলেছে ধর্মপ্রাণ মানুষের দানে। হঠাৎ সরকার এই দায়িত্ব নিতে গেল কেন? নিতে গিয়েছে বলেই তো আজ বিজেপি মাথা তুলছে! 

এসব কাজ করতে গিয়ে রাজ্যে বিজেপি-কে আবার খানিকটা জমি ছেড়ে দেওয়া হচ্ছে। বিজেপি তো বলতে শুরু করেছে, ইমামদের ভাতা দিলে পুরোহিতদের কেন দেওয়া হবে না! অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার মন্দির-মসজিদ অ্যাজেন্ডা হয়ে যাচ্ছে। বিজেপি-কে পথ ছাড়া এই সরকারের অবদান। বিজেপি-কে এই সুযোগ করে দেওয়া একেবারেই উচিত হচ্ছে না।

এই কথাগুলি আসলে খুব খারাপ। সংখ্যালঘুদের উন্নয়ন আসলে কী? মুসলমান ছেলেমেয়েদের আসল সমস্যা কী? শিক্ষা এবং কাজ। তার জন্য অন্যদের মতো সমান জমি চাই। আমি আর কিছু করতে না পারি, রাইটার্স বিল্ডিংয়ে ১০০টা লোক ঢুকলে, তার মধ্যে ১০মজন মুসলমান ছেলে হবে, এটা করে এসেছিলাম। সেটা বন্ধ হয়ে গেল কেন? এই করছি, সেই করছি বলে কিছুই হচ্ছে না। (Buddhadeb Bhattacharjee Demise)

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget