এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee: 'কী রেখে গেলাম রাজনীতিতে, আমাদের তো ঘৃণা করবে তরুণরা!' রাজনীতিতে কুকথার ফোয়ারা নিয়ে যা বলেছিলেন বুদ্ধদেব

Buddhadeb Bhattacharjee Demise: ২০১৩ সালে এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাজনীতিতে কুকথার চল নিয়ে মুখ খোলেন বুদ্ধদেব।

কলকাতা: প্রতিপক্ষকে আক্রমণ করার সময় সীমা অতিক্রম করতে দেখা যায়নি কখনও। রাজনীতিতে 'জেন্টলম্যান' হিসেবেই পরিচিতি গড়ে তুলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি, কুকথায় একেবারে সায় ছিল না তাঁর। এমনকি কুকথা প্রসঙ্গে নিজের দল সিপিএম-এরও সমালোচনা করতে ছাড়েননি। এক দশক আগে এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের অবস্থান খোলাখুলি ভাবে জানিয়েছিলেন বুদ্ধদেব। (Buddhadeb Bhattacharjee)

২০১৩ সালে এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাজনীতিতে কুকথার চল নিয়ে মুখ খোলেন বুদ্ধদেব। সেই সময় সিপিএম এবং তৃণমূলের মধ্যে দ্বৈরথ চরমে। দুই দলে নেতারাই পরস্পরকে তীব্র আক্রমণ করছিলেন, ভাষার ব্যবহারেও লাগাম থাকছিল না। সেই নিয়ে প্রশ্ন করা হলে নিজের অবস্থান জানিয়ে দেন বুদ্ধদেব। (Buddhadeb Bhattacharjee Demise)

প্রশ্ন: কুকথার অন্তঃহীন স্রোত বইছে। খারাপ কথা বলার প্রতিযোগিতা হলে কারা জিতবে, আপনারা না তৃণমূল?

বুদ্ধদেব: আমাদের ক্ষেত্রে যে ভুল হচ্ছে, সেটাকে লঘু করছি না। আমারও মন খারাপ হয়ে গিয়েছিল ওগুলো শুনে। কিন্তু সেটা ব্যতিক্রম। বামপন্থীদের সংস্কৃতি সম্পর্কে এত বড় প্রশ্ন করা বোধ হয় ঠিক নয়। রাজনৈতিক সংস্কৃতি তো বটেই, বৃহত্তর অর্থে রাজ্যে সংস্কৃতির সবচেয়ে সুন্দর ধারাটি বামপন্থীদের তৈরি করা। চার, পাঁচের দশক থেকে বামপন্থী মানেই সংস্কৃতি। পারফর্মিং আর্টস বলুন, সাহিত্য বলুন, গান বলুন. নাটক বলুন, ছবি আঁকা বলুন, সবেতেই বামপন্থীরা ছিলেন। আমরা সেই ধারাটিকেই মূলত বয়ে নিয়ে যাচ্ছি। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে বইকি। এই ব্যতিক্রম অন্যায়ও। কিন্তু তৃণমূলের এটাই (কুকথা) মূল ধারা। আমাদের সঙ্গে এটাই ওদের পার্থক্য।

এর (কুকথা) দীর্ঘমেয়াদি প্রভাবের কথা ভেবে আমার কাছেও বিষয়টি উদ্বেগজনক হয়ে উঠেছে। যাঁরা কলেজে পড়ছেন, কম্পিউটার, ইন্টারনেট ঘাঁটছেন, এসব দেখে তাঁদের মনে হবে, এই কি রাজনীতি? এঁদের দেখে রাজনীতি করব? আমাদের একটা অন্য স্তরের জীব ভাবছে ছেলেমেয়েরা। খুব ভয় করে। খারাপ লাগে এই ভেবে যে, কী করতে এলাম রাজনীতিতে। অল্পবয়সি ছেলেমেয়েরা আমাদের ঘৃণা করে!

আমাদের সময় কংগ্রেস, সোশ্যালিস্ট, কমিউনিস্ট নেতাদের দেখেছি, সব সেরা মানুষজন ছিলেন। আমার হেডমাস্টার মশাই ছিলেন কমিউনিস্ট কর্তা। আজীবন ওঁকে শ্রদ্ধা করেছি। আমরা যাঁরা রাজনীতি করি, একটা মূল্যবোধে বিশ্বাস করি। আজকের ছেলেমেয়েরা দেখছে, রাজনীতির এই ভাষা, এই ভঙ্গি, এই কার্যকলাপ! আমাদের ঘৃণা করতে আরম্ভ করবে তো! আর ঘূণা করতে আরম্ভ করলে বামপন্থীরাও বাদ যাবে না। তাহলে কী রেখে গেলাম রাজনীতিতে? এটাই আমাকে আতঙ্কিত করে তোলে। নতুন প্রজন্মের কাছে ভাবমূর্তি রক্ষা না হলে, সব শেষ হয়ে যাবে। ভয়ঙ্কর খারাপ হচ্ছে, অপরাধ হচ্ছে। আমি আমার সাধ্য মতো, নিজের যতটুকু ক্ষমতা, তা দিয়ে চেষ্টা করব, বামপন্থীরা যেন এটা না করেন।

আরও পড়ুন: Mamata Banerjee: 'বার বার ফিরে আসুন এই বাংলার মাটিতেই', সুচেতনকে পাশে নিয়ে বুদ্ধদেবের স্মৃতিচারণে মমতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
Voter Card: এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget