এক্সপ্লোর

Budhhadeb Bhattacharya : চেষ্টা হবে মুখে খাওয়ানোর, অপেক্ষা থেরাপিস্টের ছাড়পত্রের, বুদ্ধবাবুর শরীর কেমন, জানালেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসক

Budhhadeb Bhattacharya Health: হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্যর শরীরে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা কমার পাশাপাশি, বেড়েছে অক্সিজেন লেভেল।

ঝিলম করঞ্জাই, কলকাতা : ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য (Budhhadeb Bhattacharya)। শরীরের বিভিন্ন প্যারামিটারও স্বাভাবিকের আশপাশে। খানিকটা ভাল বোধ করার পরই বাইপ্যাপ সাপোর্ট ও রাইলস টিউব খুলে ফেলতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী। আম খেতে চান মুখ দিয়ে। কিন্তু সেই ছাড়পত্র তাঁকে এখনও দেওয়া হয়নি। চিকিৎসকরাও চাইছেন তাঁকে এবার মুখে খাবার খাওয়াতে। তবে অপেক্ষা রয়েছে থেরাপিস্টের সবুজ সংকেতের। 

বুদ্ধদেব ভট্টাচার্যকে চিকিৎসা করছে যে চিকিৎসকদের দল, সেই মেডিক্যাল দলের সদস্য চিকিৎসক কৌশিক চক্রবর্তী (Kaushik Chakraborty) জানিয়েছেন, প্রথম ভাবনা অ্যান্টিবায়োটিক দিয়ে যে প্রাথমিক উন্নতি হয়েছে, সেটা ধরে রাখা। ইনভেসিভ ভেন্টিলেটর থেকে বের করার পর আবার কোনওভাবেই যাতে সেই ব্যবস্থা না করতে হয়, সেটা নিশ্চিত করা আমাদের কাজ ছিল। দ্বিতীয় এবার লক্ষ্য, ওঁকে ওঁর স্বাভাবিক জীবনে ফেরানোর। বাইপ্যাপ, অক্সিজেন সাপোর্ট যার অঙ্গ। উনি এখন কাশতে পারছেন, কথা গুছিয়ে বলতে পারছেন।

মেডিক্যাল বোর্ডের চিকিৎসকের কথায়, এবার ভাবনা ওঁকে মুখে খাওয়ানোর। সেজন্যই স্পিচ ও সোয়ালো থেরাপিস্টকে ডেকেছিলাম। তাঁরা খতিয়ে দেখলেন ওঁর ফ্যানেনজিয়াল মাসল। গলার যে মাসলগুলোর সক্ষমতার ওপর নির্ভর করে ঠিকমতো খাবার ঘিঁটতে উনি পারবেন কি না। যদি উনি খাবার গিলতে না পারেন তাহলে খাদ্যনালীর জিনিস শ্বাসনালীতে গিয়ে অ্যাসপিরেশন নিউমোনিয়া হবে। একটা নিউমোনিয়া সারতে সারতে অন্য একটা আক্রমণ হলে, সেটা খুব উদ্বেগের বিষয় হতে পারে। তাই থেরাপিস্টদের ছাড়পত্রর উপর বিষয়টা নির্ভর করবে। আপাতত রাইলস টিউবের মাধ্যমেই ওঁর শরীরে ক্যালরি ইনটেক হচ্ছে। আর রাইলস টিউব রয়েছে মানে মুখে খেতে পারবেন না, এমনটা নয়, দুটোই একসঙ্গেও সম্ভব। 

পাশাপাশি উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্যর শরীরে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা কমার পাশাপাশি, বেড়েছে অক্সিজেন লেভেল। হিমোগ্লোবিন কমে যাওয়ায় চিকিৎসকরা এক ইউনিট রক্ত দেওয়ার সিদ্ধান্ত নিলেও, বিশেষ KELL অ্যান্টিজেনযুক্ত AB নেগেটিভ গ্রুপের রক্ত মেলেনি। তাই, খুব প্রয়োজন না পড়লে রক্ত দেওয়া হবে না বলে ঠিক করেছেন চিকিৎসকরা। হাসপাতালে সূত্রে খবর, বৃহস্পতিবার ছত্তীসগঢ় থেকে কলকাতায় আসছেন প্রবীন ফুসফুস বিশেষ ধীমান গঙ্গোপাধ্যায়। বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থা নিয়ে তাঁর পরামর্শ নেওয়া হবে। 

আরও পড়ুন- একের চোখে দুইয়ের দৃষ্টি, ১০ বছরের সন্তানের মৃত্যুর পর চোখ দান বাবা-মার, আলো ফুটল দুই জীবনে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lahek Ali Arrested: 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget