এক্সপ্লোর

Abhishek Banerjee: আমতলায় অভিষেকের কার্যালয়ে বুলডোজার, ভাঙার প্রক্রিয়ায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ আদালতের 

Calcutta High Court: যে জমিতে অভিষেকের এই পার্টি অফিসটি ছিল, সেই জমির মালিক লিপস অ্যান্ড বাউন্ডস। আর সেই কারণেই এই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এই সংস্থা।

আমতলা, দক্ষিণ ২৪ পরগনা: গতকালের পর আজও আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয়ে বুলডোজার। এই পার্টি অফিস ভাঙার কাজ করছিল দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসন। জেলা প্রশাসনের সেই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। আর সেই মামলাতেই স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিল আদালত।

আরও পড়ুন: বিজেপি নেতা-কর্মীরা 'তৃণমূলের থেকে বড় গুণ্ডা হওয়ার চেষ্টা করছে', অভিযোগ পাণ্ডবেশ্বরের বিধায়কের, 'দেখো আমি বাড়ছি মামি', কটাক্ষ কুণালের

যে জমিতে এই পার্টি অফিসটি ছিল, সেই জমির মালিক লিপস অ্যান্ড বাউন্ডস। আর সেই কারণেই এই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এই সংস্থা। সেই মামলাতেই আজ কলকাতা হাইকোর্ট জানায়, "পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিছু করা যাবে না। বর্তমানে ওই কার্যালয় যে অবস্থায় রয়েছে, ওটাকে ওই অবস্থাতেই রাখতে হবে।"

কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আমতলায় যে ভবনটি ভাঙার কাজ চলছিল, সেটা আপাতত স্থগিত করতে বলা হয়েছে। আদালত আরও জানিয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে কিছু করা যাবে না। অর্থাৎ, বর্তমানে সেখানে যে অবস্থা রয়েছে, সেই অবস্থায় বহাল থাকবে।           

আরও পড়ুন: "বিজেপিতে যাব না, এই কথাটা আমি কেন বলব? রাঘব চাড্ডা হওয়ার কোনও ইচ্ছা নেই আমার", মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন বাবুল

এখান মামলাকারী অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্ডসের তরফে আরও একটা আবেদন করা হয়েছিল। সেখানে বলা হয়, প্রায় ১৬ টি ট্রাঙ্কে থাক বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি লুঠ হয়ে গিয়েছে। ফলে যেন পুলিশকে এই মর্মে কোনও নির্দেশ দেওয়া হয়। যাতে পুলিশ সেগুলো উদ্ধার করে। যদিও সেখানে আদালত কোনও হস্তক্ষেপ করেনি। উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত লিপস অ্যান্ড বাউন্ডসের হয়ে এই মামলা লড়ছিলেন।           

প্রসঙ্গত, আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পার্টি অফিস ভাঙার কাজ চলছে। জেলা শাসকের নির্দেশ মেনেই এই কাজ হচ্ছে বলে জানা গিয়েছে। যদিও লিপস অ্যান্ড বাউন্ডসের তরফে জানানো হয় যে এই বাড়ি ভাঙার ক্ষেত্রে আগে থেকে কোনও নোটিশ তাদের দেওয়া হয়নি। আর সেই কারণেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল লিপস অ্যান্ড বাউন্ডস।           

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Advertisement

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget