এক্সপ্লোর

Mamata Banerjee: 'ডিভিসি জল ছাড়লেই বন্যা হয়', বললেন মমতা

Mamata on WB Flood DVC: 'ম্যান মেড বন্যা' নিয়ে ফের সরব মমতা, কী বললেন মুখ্যমন্ত্রী ?

বর্ধমান: 'ডিভিসি জল ছাড়লেই বন্যা হয়', বর্ধমানের সভা থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উল্লেখ্য, এর আগে গতবছরগুলিতে একনাগাড়ে বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগে বন্যা হয়েছে রাজ্যের একাধিক জেলায়। তবে ডিভিসি-র (DVC) জল ছাড়া নিয়ে 'ম্যান মেড বন্যা'র (Man Made Flood) আখ্যা আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (CM)। রাজ্য-কেন্দ্রর সেই তরজা এবার ফের উসকে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের মন্তব্যে।  এদিন তিনি উল্লেখ করেন কোন কোন জেলাতে জল প্রকল্প নিয়ে কাজ করছেন। বন্যা রুখতে ২ হাজার ৭৬৮ কোটির টাকার প্রকল্পের প্রসঙ্গ উঠে এসেছে। 

প্রসঙ্গত, রাজ্যের মাঝরাতে এর আগে ডিভিসি-র জল ছাড়া নিয়ে বিস্তীর্ণ এলাকা ভেসে গিয়েছিল। রাতারাতি ক্ষতির সম্মুখীন হয়েছিল বাংলার একাংশ। যা ঘিরে বড়সড় বিতর্ক আকার নেয়। একদল বলে, এমন কোনও খবর না থাকায় প্রস্তুতিটুকুও নেওয়া সময় পায়নি রাজ্য। অপরদিকে, বলা হয় অনুমতি নেওয়া হয়েছিল। যদিও এই বিতর্কে যবনিকা খোদ দেশের প্রধানমন্ত্রী সেবার টেনেছিলেন। দুঃখপ্রকাশ করেছিলেন টুইটে। তবে সেখানেই তা থেমে থাকেনি। কেন্দ্রীয় সরকারকে এই বন্যার জন্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ম্যান মেড বন্যার আখ্যা দিয়েছিলেন। আর এবার যখন  একাধিক কেন্দ্রীয় প্রকল্পের দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের , তেমন এক গুরুগম্ভীর সময় প্রকল্পের কথা আওড়ালেন মমতা।

রাজ্যে গত এক দুই বছরের একাধিক জেলায় বন্যায় প্লাবিত হয়েছে। সেটা ঘূর্ণিঝড়ের কারণেই হোক, কিংবা নদী বাধ ভেঙেই হোক। হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে। তাঁদের জীবিকাও বিসর্জন দিতে হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জেলার মানুষ , যারা মূলত, গবাদি পশুর উপর নির্ভর করে দিন গুজরান করেন, অনেকেরই গবাদি পশু বন্যায় প্রাণ হারিয়েছে। পাশাপাশি, মাটির বাড়ি জলের তলায় গিয়েছে। নরেন্দ্র মোদি কপ্টারে চড়ে বানভাসি এলাকা পরিদর্শনে এসেছেন। এগিয়ে দিয়েচেন সাহায্য হাত। তবে এনিয়েও বিস্তর জল ঘোলা হয়েছে সেময়। একদিক বন্যার্থীদের সাহায্যের জন্য সামগ্রী বিশেষ করে ত্রিপল চুরি নিয়ে অভিযোগ উঠেছে। পাশাপাশি কেন্দ্রের পাঠানো অর্থ কোথায় কী ব্যয় হয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। 

আরও পড়ুন, 'নিয়োগে কোটা ?', মমতাকে প্রশ্ন সুজনের

অপরদিকে, মমতার সরকারের তরফে, অন্যান্য রাজ্যে বন্যা হলে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বন্যা হলে বেশি বড় আর্থিক সাহায্য, কিন্তু বাংলার ক্ষেত্রে ততটা নয় বলেও অভিযোগ আনা হয়েছে সেসময়। তবে গোদের উপর বিষফোঁড়া বোধহয় ম্যান মেড বন্যা, অর্থাৎ ডিভিসির জল ছাড়লেই বন্যা হয়, এই তত্ত্বই অনেকাংশে সিজল করে দিয়েছে রাজ্যে, মোদির সরকারের ইমেজে। যার আরও একধাপ এগোলেন এদিন মমতা।

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'রাজ্যের হাসপাতালগুলোত, ব্যর্থতা নয়, কমজোরি আছে', চোরবাগান নিয়ে 'বিতর্ক', কী বললেন মুখ্যমন্ত্রী
'রাজ্যের হাসপাতালগুলোত, ব্যর্থতা নয়, কমজোরি আছে', চোরবাগান নিয়ে 'বিতর্ক', কী বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
Suvendu Adhikari: নবমীর সন্ধ্যায় মল্লিকবাড়িতে মুখ্যমন্ত্রী, 'রঞ্জিত মল্লিকের আমন্ত্রণে এসেছি, নাড়ু খেলাম, এরপর বললেন...
নবমীর সন্ধ্যায় মল্লিকবাড়িতে মুখ্যমন্ত্রী, 'রঞ্জিত মল্লিকের আমন্ত্রণে এসেছি, নাড়ু খেলাম, এরপর বললেন...
Cyclone Forecast: বাংলার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? কবে? কলকাতা-জেলায় কতটা প্রভাব?
বাংলার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? কবে? কলকাতা-জেলায় কতটা প্রভাব?

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget