এক্সপ্লোর

Sujan on Mamata: 'নিয়োগে কোটা ?', মমতাকে প্রশ্ন সুজনের

Sujan Chakraborty on Purulia Recruitment : 'কেন পুরুলিয়ার ছেলেমেয়েরা বঞ্চিত হবে ?', শিক্ষক নিয়োগে, জেলা ভিত্তিক কোটা ইস্যুতে মমতার মন্তব্য ঘিরে প্রশ্ন তুললেন সুজন চক্রবর্তী, কী বললেন বামনেতা ?

কলকাতা: পুরুলিয়ায় শিক্ষক নিয়োগে, জেলা ভিত্তিক কোটা ইস্যুতে মমতার মন্তব্য ঘিরে প্রশ্ন তুললেন বামেদের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তী। মূলত 'কেন পুরুলিয়ার ছেলেমেয়েরা বঞ্চিত হবে ?' সম্প্রতি গতমাসের শেষে জনসভা থেকে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি বলেন, 'পুরুলিয়ার টাকা কেউ একজন নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছিলেন।  আমি নিজের উদ্যোগে পুরুলিয়ার ছেলেমেয়ের জন্য ব্যবস্থা করেছি।' আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেন সুজন চক্রবর্তী। তিনি প্রশ্ন তুলে বলেন, 'নিয়োগ হবে মেধার ভিত্তিতে। সেখানে জেলার কোটার প্রশ্ন থাকবে কী করে ?'

সম্প্রতি জনসভা গিয়ে তিনি বলেন, 'আমার মনে আছে পুরুলিয়ার এই ডাকাত গদ্দারেরা কেটে দিয়েছিল। পুরুলিয়ার কোটাটা নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছিল। কীসের বিনিময়ে নাইবা বললাম।তারপর আমি বললাম সব জেলার কোটা থাকে।  ওরা কেন বঞ্চিত হবে।আমি কোটা বাড়িয়ে সব ব্যবস্থা করে দিলাম।  আমরা যদি চোর হই, তোরা তাহলে ডাকাত। ' আর ঠিক এই জায়গাটাই কোড করে প্রশ্ন তুলেছেন বামনেতা। সুজন চক্রবর্তী বলেছেন, এতদিন মমতা বলে এসেছেন, তিনি দুর্নীতির কিছুই জানেন না। এখন ষ্পষ্ট স্বীকারোক্তি, সবটাই তিনি জানতেন। শুধু তাই নয়, প্রয়োজন মতো সেই অন্যায়ের অংশ হতে তিনি।

আরও পড়ুন, বাজেটের সুফল বোঝাতে ১২ দিন ধরে দেশজুড়ে প্রচার অভিযান চালাবে বিজেপি

মমতা ওই দিন আরও বলেন, রাজ্যে ৪০ শতাংশ বেকারের সংখ্যা কম হয়েছে। রাজ্যে ১০ হাজার জব কার্ড হোল্ডারদের কাজ দেওয়া হয়েছে। পাশাপাশি, তিনি আরও বলেন, 'বাংলায় নতুন করে প্রায় ৩৪ টি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে।  ৪৬টি নতুন কলেজের কাজ চলছে। ৪৬ টি মাল্টি সুপার হাসপাতাল তৈরি হয়েছে। আমাদের আমলে প্রায় ১৪ নতুন মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে।' প্রসঙ্গত, রাজ্যে এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে শাসকদলের হেভিওয়েটদের। ইস্যুটি গতবছরের মাঝামাঝি সময় থেকেই হাইকোর্টে গতি পেয়েছে। তদন্তে সক্রিয় ভূমিকা নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু এতকিছু সত্ত্বেও রাজ্যে নতুন করে নিয়োগ কত, এই প্রশ্নটা বারবার উঠে আসছে। যার এখনও অবধি নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে চাকরি করছেন, তাঁদের জায়গায় প্রকৃত যোগ্য প্রার্থীদের কবে নিয়োগ হবে, এই প্রশ্নগুলি অবিরত চাকরি প্রার্থীরা করেই চলেছেন। আর এমন এক আবহে মুখ্যমন্ত্রী নিজেই বলেন,  'পুরুলিয়ার টাকা কেউ একজন নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছিলেন।' স্বাভাবিকভাবেই এই কথা রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় তুলেছে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget