এক্সপ্লোর

Shaktigarh Train Accident: বর্ধমান শাখায় ট্রেন দুর্ঘটনা, আপ-ডাউন মিলিয়ে একাধিক ট্রেন বাতিল

Train Cancel List: শক্তিগড়ে মালগাড়ির সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত ডাউন বর্ধমান-ব্যান্ডেল লোকাল। এর জেরে হাওড়া-বর্ধমান কর্ড, মেইন ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তির শিকার হন যাত্রীরা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বর্ধমানের শক্তিগড় স্টেশনে লোকাল ও মালগাড়ির সংঘর্ষের জেরে হাওড়া-বর্ধমান মেইন ও কর্ড লাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে হাওড়ামুখী একাধিক দূরপাল্লার ট্রেন। শুধু তাই নয়, শক্তিগড়ে ট্রেন দুর্ঘটনার জেরে আপ-ডাউন মিলিয়ে ৯টি ট্রেন বাতিল করা হয়েছে। 

কেবলমাত্র হাওড়াতে নয়, শিয়ালদা শাখাতেও বাতিল হয়েছে ট্রেন। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে, 

  • ধানবাদ-হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস, 
  • আপ ও ডাউন হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, 
  • আপ ও ডাউন শিয়ালদা-রামপুরহাট এক্সপ্রেস, 
  • আপ ও ডাউন শিয়ালদা-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস 
  • আপ ও ডাউন শিয়ালদা-সিউড়ি মেমু

রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেসকে নির্ধারিত রুটের পরিবর্তে রামপুরহাট-আহমদপুর-কাটোয়া-ব্যান্ডেল রুটে চালানো হচ্ছে। রাজেন্দ্রনগর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস দুর্গাপুর পর্যন্ত যাতায়াত করছে। 


এদিকে, ডাউন শক্তিপুঞ্জ এক্সপ্রেস গতকাল রাত ১২টা ৫৪ থেকে আসানসোল স্টেশনে দাঁড়িয়ে। ডাউন কুম্ভ এক্সপ্রেস রাত ১০টা ৪৫ থেকে ঝাড়খণ্ডের মধুপুর স্টেশনে দাঁড়িয়ে। ডাউন মিথিলা এক্সপ্রেস রাত ১১টা ২১ থেকে চিত্তরঞ্জন স্টেশনে দাঁড়িয়ে আছে। ডাউন জোধপুর এক্সপ্রেস ভোর ৪টে ৩৪ থেকে ঝাড়খণ্ডের পারশনাথ স্টেশনে দাঁড়িয়ে। ডাউন শিপ্রা এক্সপ্রেস রাত ৩টে ৫৫ থেকে ধানবাদ স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। শক্তিগড়ে দুর্ঘটনার জেরে মেইন লাইনে হাওড়া থেকে মেমারি পর্যন্ত সমস্ত লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কর্ড শাখায় হাওড়া থেকে মশাগ্রাম পর্যন্ত লোকাল ট্রেন যাতায়াত করছে। 


শক্তিগড়ে মালগাড়ির সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত ডাউন বর্ধমান-ব্যান্ডেল লোকাল। এর জেরে হাওড়া-বর্ধমান কর্ড, মেইন ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চূড়ান্ত ভোগান্তির শিকার হন যাত্রীরা। প্রায় ১২ ঘণ্টা পর, সকাল ৯টা নাগাদ আপ লাইন দিয়ে ডাউন লাইনের ট্রেনগুলিকে পাস করানো শুরু হয়। প্রথমে পাস করানো হয় গলসি স্টেশনে দাঁড়িয়ে থাকা মোকামা প্যাসেঞ্জার। লোকাল ট্রেনের চালকের ভুলে, দুটি ট্রেন একই লাইনে চলে আসায় দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান রেলের। গতকাল রাত ৯টা ১৬-য় শক্তিগড় স্টেশনে ঢোকার মুখে হাওড়ামুখী ব্যান্ডেল-বর্ধমান লোকাল ও মালগাড়ির সংঘর্ষ হয়। লোকাল ট্রেনের চালকের কামরা এবং  মালগাড়ির চাকা ভেঙে ২টি বগি লাইনচ্যুত হয়। অল্পের জন্য় রক্ষা পান লোকাল ট্রেনের যাত্রীরা। রাতেই ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। লাইন মেরামতির কাজ শুরু হয়। 

আরও পড়ুন, ফ্রিজে রাখা তরমুজ খাচ্ছেন গরমে? ভুলেও এই ভুল করবেন না!

সেরা শিরোনাম

Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
তারাতলা গোডাউন বিপর্যয়ে চার্জশিট, ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্ত সহায়কেরও নাম সেখানে
তারাতলা গোডাউন বিপর্যয়ে চার্জশিট, ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্ত সহায়কেরও নাম সেখানে
Adhir Chowdhury : কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার, অধীর বললেন, 'আমি বিশ্বাস করি...'
কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার, অধীর বললেন, 'আমি বিশ্বাস করি...'
Alipurduar: প্রেমে প্রত্যাখান, রাগে প্রেমিকার বাড়িতে আগুন লাগিয়ে দিল যুবক, ঝলসে গেলেন প্রেমিকার বাবা
প্রেমে প্রত্যাখান, রাগে প্রেমিকার বাড়িতে আগুন লাগিয়ে দিল যুবক, ঝলসে গেলেন প্রেমিকার বাবা

ভিডিও

Ritabrata Banerjee:
Samik Bhattacharya: Kolkata থেকে দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কিছু শহরে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার উদ্যোগ
Sukanta Majumdar:
Koustav Bagchi:
Kunal Ghosh: “ওরা হাড়িকাঠ পেতে রেখেছে, আমরা গলা রাখলাম কেন?”, ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget