এক্সপ্লোর

Burdwan University: বিশ্ববিদ্যালয় চত্বরে মদ্যপানের আসর, হুমকি! ফের 'সুপার সিনিয়র' দাপটের অভিযোগ

Burdwan : বর্ধমান বিশ্ববিদ্যালয়ের (Burdwan University) হস্টেলগুলিতে 'সুপার সিনিয়র' বলে পরিচিত বহিরাগতদের দাপটের অভিযোগ সামনে এসেছে।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: একদিকে বুধবার যখন 'বহিরাগত' প্রবেশের অভিযোগে তুলকালাম বাধল কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)। ঠিক তখনই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের (Burdwan University) হস্টেলগুলিতে বহিরাগতদের দাপটের অভিযোগ সামনে এল। বহিরাগতদের উপস্থিতিতে নিয়মিত বসছে মদ্যপানের আসর! এমনটাই অভিযোগ করেছেন হস্টেল কর্মীদের একাংশ। অভিযোগ, মুখ খুললে দেওয়া হচ্ছে হুমকিও। এই অভিযোগের ভিত্তিতে কাল ১১টি হস্টেলের সুপারকে বৈঠকে ডাকার পাশাপাশি হস্টেলগুলিতে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সহ উপাচার্য। 

অন্যান্য হস্টেলে আবাসিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন: যাদবপুরের (Jadavpur) ছাত্র মৃত্য়ুতে তোলপাড় রাজ্য। নাবালকের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। হস্টেলের পরিস্থিতি, ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা না থাকা নিয়েও একাধিক অস্পষ্ট ছবি। যাদবপুরের ছাত্রমৃত্যু নিয়ে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতিও। আর এই প্রেক্ষাপটে রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির হস্টেলে আবাসিকদের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

'সুপার সিনিয়র' দাপট: এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের (Burdwan University) হস্টেলগুলিতে 'সুপার সিনিয়র' বলে পরিচিত বহিরাগতদের দাপটের অভিযোগ সামনে এসেছে। অভিযোগ উঠেছে, 'সুপার সিনিয়র'দের কথাতেই নিয়ন্ত্রিত হয় হস্টেলগুলি। হস্টেল কর্মীদের একাংশ অভিযোগ করেছেন, বহিরাগতদের উপস্থিতিতেই নিয়মিত বসছে মদ্যপানের আসর! এ নিয়ে মুখ খুললেই হুমকি দেওয়া হচ্ছে।

বর্ধমান বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ছাত্রাবাসে বর্তমানে আবাসিক সংখ্যা ৯৯। অথচ, হস্টেলে রান্নার কাজে যুক্ত কর্মীদের দাবি, রান্না হয় ১১০-১১৫ জনের। প্রশ্ন উঠছে এই অতিরিক্ত খাবার কাদের জন্য? তবে কি এখানেও বেআইনিভাবে বহিরাগতরা থাকছেন হস্টেলে? এসএফআইয়ের অভিযোগ, তৃণমূলের প্রাক্তন ছাত্রনেতারা হস্টেল দখল করে রেখেছে এখানেও।  এ দিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে স্মারকলিপি জমা দিয়েছে এসএফআই। 

একনজরে হস্টেলের তালিকা 

ছাত্রদের হস্টেল

  • অরবিন্দ
  • চিত্তরঞ্জন
  • রবীন্দ্র
  • নেতাজি
  • বিবেকানন্দ

ছাত্রীদের হস্টেল

  • নিবেদিতা
  • মীরাবাঈ
  • সরোজিনী
  • প্রীতিলতা

রিসার্চ স্কলার মহিলাদের জন্য গার্গী হস্টেল। 
রিসার্চ কলার বয়েজদের জন্য  আইনস্টাইন হস্টেল।

ইতিমধ্যেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে, বেআইনিভাবে থাকা প্রাক্তন ছাত্র, বহিরাগতদের ৭দিনের মধ্যে হস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য জানিয়েছেন, বৃহস্পতিবার ১১টি হস্টেল সুপারকে বৈঠকে ডাকা হয়েছে। প্রতি হস্টেলে পর্যাপ্ত সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন ঘরে কোন, পড়ুয়া তা নথিভুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে অ্যান্টি র‍্যাগিং কমিটি গঠন করা হবে। 

আরও পড়ুন: Jadavpur University: 'ঘেরাও করেছেন পড়ুয়ারা, তাই যেতে পারছি না,' পুলিশকে জানালেন ডিন অফ স্টুডেন্টস

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Abhishek Banerjee: 'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?

ভিডিও

Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda
Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget