এক্সপ্লোর

Bus Fare : সরকারিভাবে বাড়েনি ভাড়া, বেসরকারি বাস-মিনিবাসে উঠলেই গুণতে হচ্ছে অন্তত ১০ টাকা, নেই কোনও তালিকা, রুট ভেদে ইচ্ছেমতো ভাড়াবৃদ্ধি

Kolkata News : ২০১৮ সালে ডিজেলের দাম ছিল ৫৮ টাকা, সেটাই ১০০ ছুঁয়ে এখন কিছুটা কমে ৯০-এর ঘরে। বাস কর্তৃপক্ষের দাবি, ইনসিওরেন্স থেকে শুরু করে মেনটেন্যান্সের খরচ বিপুল পরিমাণে বেড়েছে।

সুদীপ্ত আচার্য, কলকাতা : বেসরকারি বাস-মিনিবাসে (Private Bus-Mini Bus) উঠলেই ৭ টাকার জায়গায় অন্তত ১০ টাকা ভাড়া গুণতে হচ্ছে। অথচ সরকারিভাবে ভাড়া বাড়েনি। মালিক সংগঠন ইচ্ছেমতো ভাড়া বাড়িয়েছে বলে স্বীকার করছেন বাস কর্মীরা (Bus Workers)। তাঁদের দাবি, ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব নয়। রোজকার হয়রানি এড়াতে যাত্রীদের একাংশও চাইছেন ভাড়া বাড়িয়ে সঠিক তালিকা দেওয়া হোক।  

সম্প্রতি একটি জনস্বার্থ মামলার নির্দেশে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) জানিয়ে দিয়েছে, বেসরকারি বাসে ভাড়ার তালিকা (Fare Chart) রাখতেই হবে। কিন্তু সেই নির্দেশ কি আদৌ মানা হচ্ছে ? যাত্রীদের অভিযোগ, কলকাতা (Kolkata) ও শহরতলির কোনও বেসরকারি বাস, মিনিবাসে ভাড়ার তালিকা তো নেইই। উল্টে কনডাক্টরদের মর্জিমতো ভাড়া দিতে বাধ্য হচ্ছেন তাঁরা।

২০১৮ সালের পর থেকে রাজ্যে বেসরকারি বাসের ভাড়া বাড়ায়নি সরকার। কিন্তু আদপে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতেই হচ্ছে। কলকাতার প্রায় সব রুটেই দেখা যাচ্ছে একই ছবি। আগে বেসরকারি বাস, মিনিবাসে সর্বনিম্ন ভাড়া ছিল ৭ টাকা। লকডাউনের পর থেকে বাসে উঠলেই অন্তত ১০ টাকা ভাড়া দিতে হয়। ৯ টাকা ভাড়া বেড়ে কোনও বাসে হয়েছে ১২, কোথাও বা ১৫। ১১ টাকা থেকে ভাড়া বেড়ে হয়েছে ১৫ অথবা ২০। যে দূরত্ব আগে ১৫টাকায় যাওয়া যেত, সেটাই এখন ২০-তে গিয়ে ঠেকেছে। একাধিক রুটের বাসেই একই চিত্র। বর্ধিত ভাড়া নিয়ে নিত্যদিন হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। 

রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর, ২০১২, ১৪ ও ১৮ সালে বেসরকারি বাস, মিনিবাসের ভাড়া বাড়িয়েছিল। ২০১৮ সালে ডিজেলের দাম ছিল ৫৮ টাকা, সেটাই ১০০ ছুঁয়ে এখন কিছুটা কমে ৯০-এর ঘরে। বাস কর্তৃপক্ষের দাবি, ইনসিওরেন্স থেকে শুরু করে মেনটেন্যান্সের খরচ বিপুল পরিমাণে বেড়েছে। ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব নয়। কিন্তু অবস্থানে অনড় রাজ্য সরকার। রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেছেন, 'বেশি নেওয়ার কথা নয়। নোটিফিকেশন জারি করেছি। কয়েকদিন আগে মেদিনীপুরে এই ধরনের ঘটনা নজরে এসেছিল। আমরা ১০ হাজার টাকা ফাইন করেছি। সরকার বাস ভাড়া বাড়াবে না যাত্রীদের স্বার্থে। অভিযোগ জানাক যাত্রীরা। পরিবহণ দফতর ব্যবস্থা নেবে। চার্ট রাখতে হবে। অতিরিক্ত নেওয়া যাবে না।'

আরও পড়ুন- 'আমাকে কিনে কেউ আনেনি, বিশ্বাসঘাতকতা করিনি' দাবি বায়রনের

ভাড়া নিয়ে বেসরকারি বাস মালিকদের সংগঠন ও রাজ্যের মধ্যে টানাপোড়েন চলছেই। এসবের মাঝে পড়ে চরম হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।

আরও পড়ুন: বাড়িতে সহজ পদ্ধতিতে তৈরি করুন আমন্ড মিল্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Annapurna Yojana: অনেকের অভিযোগ নাম নেই অন্নপূর্ণার তালিকায়, যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১৭ তারিখ থেকে মিলবে টাকা
অনেকের অভিযোগ নাম নেই অন্নপূর্ণার তালিকায়, যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১৭ তারিখ থেকে মিলবে টাকা
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget