এক্সপ্লোর

By-Election 2022: উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামেদের, আসানসোলে সিপিএম প্রার্থী পার্থ, বালিগঞ্জে সায়রা শাহ হালিম

By-Election Asansol-Ballyganj 2022:বালিগঞ্জ বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম (Saira Shah Halim)। বালিগঞ্জে জোড়াফুলের প্রতীকে লড়ছেন বাবুল সুপ্রিয়।


কলকাতা:  তৃণমূল কংগ্রেসের  পর ২ কেন্দ্রে উপনির্বাচনে (By Election) বামেদের প্রার্থী (Left Front Candidate) ঘোষণা। আসানসোল লোকসভা আসনের (Asansol Loksabha Seat) উপনির্বাচনে সিপিএম প্রার্থী (CPM Candidate) হচ্ছেন পার্থ মুখোপাধ্যায় (Partha Mukherjee)। পশ্চিম বর্ধমান সিপিএমের জেলা কমিটির সদস্য পার্থ মুখোপাধ্যায়। আসানসোলে তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। 

বালিগঞ্জ বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম (Saira Shah Halim)। বালিগঞ্জে জোড়াফুলের প্রতীকে লড়ছেন বাবুল সুপ্রিয়।দুই কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি, কংগ্রেস।

আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন। সেই দুই আসনে প্রার্থী তালিকায় চমক দিয়েছে তৃণমূল। ২ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে প্রার্থী করেছে বাংলার শাসকদল।আসানসোল লোকসভায় তৃণমূলের প্রার্থী, বাজপেয়ী জমানার মন্ত্রী শত্রুঘ্ন সিন্হা। বালিগঞ্জ বিধানসভায় মোদি মন্ত্রিসভার প্রাক্তন সদস্য বাবুল সুপ্রিয়কে প্রার্থী করেছে তৃণমূল। 

গত রবিবার সকালে ট্যুইটারে ২ কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।ট্যুইটারে তৃণমূল নেত্রী লেখেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে এটা জানাতে পেরে খুশি যে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিখ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিন্হা আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে আমাদের প্রার্থী হচ্ছেন। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আমাদের প্রার্থী হচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিখ্যাত গায়ক বাবুল সুপ্রিয়। জয় হিন্দ, জয় বাংলা, জয় মা-মাটি-মানুষ!

মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করেন শত্রুঘ্ন সিন্হা। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী আমাকে যে ঐতিহাসিক সুযোগ দিয়েছেন, তা আমি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করছি। তিনি আমার প্রতি যে আস্থা রেখেছেন এবং আসানসোলের জনগণের জন্য প্রতিনিধিত্ব করার যে সুযোগ দিয়েছেন, আমার কাছে তা অত্যন্ত সম্মানের।

২০১৪ ও ২০১৯ - পরপর দু’বার বিজেপির টিকিটে আসানসোল লোকসভায় জয়ী হন বাবুল সুপ্রিয়।তৃণমূলে যোগ দিয়ে সাংসদ পদ থেকে ইস্তফা দেন বাবুল। যে কারণে, আসানসোলে উপনির্বাচন হতে চলেছে।শিল্পাঞ্চলের ভোটে কংগ্রেস ছেড়ে আসা শত্রুঘ্ন সিন্হাকে প্রার্থী করেছে তৃণমূল।

অন্যদিকে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে উপনির্বাচন হবে বালিগঞ্জে।সেখানে তৃণমূল প্রার্থী করেছে বাবুল সুপ্রিয়কে।যিনি গত বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্রে তৃণমূলের অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ভোটে লড়ে পরাজিত হন।গত ১৮ সেপ্টেম্বর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল। এবার তিনি তৃণমূলের হয়ে ভোটের ময়দানে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget