এক্সপ্লোর

West Bengal Bypolls: ’২৬-এর আগে রাজ্যে বিধানসভা উপনির্বাচন, দিনক্ষণ ঘোষণা করে দিল কমিশন

Election Commission: গত ১ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ।

কলকাতা: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। কিন্তু তার আগে রয়েছে বিধানসভা উপনির্বাচন। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনটিতে উপনির্বাচন হতে চলেছে। আগামী ১৯ জুন সেখানে উপনির্বাচন হবে বলে জানাল নির্বাচন কমিশন। চারটি রাজ্যের পাঁচ বিধানসভা আসনে উপনির্বাচনের ঘোষণা করা হয়েছে, যার মধ্যে নাম রয়েছে কালীগঞ্জের। (West Bengal Bypolls)

গত ১ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ। সেই থেকে বিধানসভা আসনটি শূন্য রয়েছে। এবার সেখানে উপনির্বাচন হতে চলেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জে জয়ী হন তৃণমূলের নাসিরউদ্দিন। সেখানে দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি-র অভিজিৎ ঘোষ। তৃতীয় স্থানে ছিলেন কংগ্রেসের আবুল কাশেম। (Election Commission)

নদিয়ার কালীগঞ্জ ছাড়াও গুজরাতের ২টি কেন্দ্র কাদি, বিসাবদর, পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নিলম্বুর কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হবে আগামী ১৯ জুন। বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হবে ২৩ জুন। এর আগে, ২৬ মে বিজ্ঞপ্তি জারি করা হবে। ২ জুন মনোনয়ন জমা দেওয়ার দিন, স্ক্রুটিনি হবে ৩ জুন, ৫ জুন মনোনয়ন প্রত্যাহারের দিন। 

তবে কালীগঞ্জে উপনির্বাচন করানো নিয়ে সম্পত্তি আপত্তি তোলেন বিজেপি-র জগন্নাথ সরকার। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহে উপনির্বাচন স্থগিত রাখা উচিত বলে দাবি তুলেছিলেন তিনি। এমনকি আগামী বছর বিধানসভা নির্বাচনেক সঙ্গেই উপনির্বাচন করানোর দাবি জানিয়ে চিঠি দেন কমিশনকে। পাশাপাশি, ভূতুড়ে ভোটার ইস্যুতেও কালীগঞ্জ নিয়ে বিতর্ক ছিল। এর পর ভোটার তালিকা সংশোধনের কাজেও হাত দেয় কমিশন।। সেই আবহেই সেখানে বিধানসভা উপনির্বাচনের ঘোষণা করে দিল কমিশন।

২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে দিল্লিতে। যে জায়গাগুলিতে বিধানসভা উপনির্বাচন রয়েছে, সেখানকার আধিকারিকদের নিয়ে বৈঠক হবে। বিধানসভা উপনির্বাচন জুনের মধ্যে করাতে হবে বলে আগে আগে থেকেই খবর ছিল। সেই মতোই ভোটার তালিকা সংশোধন করা হয় নজিরবিহীন ভাবে। কিন্তু কবে উপনির্বাচন হবে, সেই নিয়ে প্রশ্ন ছিলই। তবে শেষ পর্যন্ত নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। এই উপনির্বাচনকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবেও দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’, রাজ্য়কে কলকাতা হাইকোর্ট
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’, রাজ্য়কে কলকাতা হাইকোর্ট
Annapurna Yojana: এখনও আবেদন করা যাবে অন্নপূর্ণা যোজনায়, ৩ হাজার টাকা পেতে করতে হবে এই কাজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
এখনও আবেদন করা যাবে অন্নপূর্ণা যোজনায়, ৩ হাজার টাকা পেতে করতে হবে এই কাজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget