এক্সপ্লোর

C V Anand Bose: 'মিস্ট্রি চিঠি হিস্ট্রি হয়ে গেছে' ইঙ্গিতপূর্ণ মন্তব্য় রাজ্য়পালের

Governor: রাজ্যপালের লেখা দুটি চিঠি নিয়ে কদিন আগেই বিতর্ক তুঙ্গে ওঠে রাজ্য-রাজনীতিতে। চিঠিতে কী লিখেছেন রাজ্যপাল, সেই প্রসঙ্গে বিদেশযাত্রার আগে মুখ খোলেননি মুখ্যমন্ত্রীও।

কলকাতা: মিস্ট্রি চিঠি হিস্ট্রি হয়ে গেছে। চিঠি সাসপেন্সে মুখ খুলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় রাজ্য়পাল সিভি আনন্দ বোসের (C V Anand Bose)। তিনি বলেন, সাংবিধানিক সহকর্মীকে লেখা চিঠি গোপন থাকা উচিত। সংশ্লিষ্ট পক্ষের কেউ চাইলে সঠিক সময়ে এনিয়ে মুখ খুলবেন। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য়-রাজ্য়পাল সংঘাতের আবহেই গত ৯ সেপ্টেম্বর নবান্ন ও রাজভবনে জোড়া চিঠি পাঠান রাজ্য়পাল। 

ইঙ্গিতপূর্ণ মন্তব্য় রাজ্য়পালের: রাজ্যপালের (Bengal Governor) লেখা দুটি চিঠি নিয়ে কদিন আগেই বিতর্ক তুঙ্গে ওঠে রাজ্য-রাজনীতিতে। চিঠিতে কী লিখেছেন রাজ্যপাল, সেই প্রসঙ্গে বিদেশযাত্রার আগে মুখ খোলেননি মুখ্যমন্ত্রীও। মিস্ট্রি চিঠি এখন হিস্ট্রি আজ সেই প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যপাল নিজেই। পাশাপাশি রাজভবন রাজনীতি নয় বলেও মন্তব্য় করেন রাজ্য়পাল। তাঁর মন্তব্য়, রাজভবন শিল্প-সংস্কৃতিকে তুলে ধরার জায়গা।

উপাচার্য নিয়োগ নিয়ে নবান্ন-রাজভবন নজিরবিহীন সংঘাত।মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক অবরোধের হুঁশিয়ারি, রাজ্যপালের মিডনাইট চ্যালেঞ্জ।পাল্টা রাজ্যপালকে শিক্ষামন্ত্রীর ভ্যাম্পায়ার কটাক্ষ। এরপর কী হয়, কী হয়, তা নিয়েই দিনভর চলছিল জল্পনা শেষপর্যন্ত রাজ্যপালের কড়া বার্তার ১২ ঘণ্টার মধ্যেই অ্যাকশন।আর তাতেই নতুন মাত্রা পায় রাজ্যপালের মধ্যরাত সাসপেন্স।রাজভবন সূত্রে খবর, ঘড়ির কাঁটা রাত বারোটা ছোঁয়ার আগেই গত ৮ সেপ্টেম্বর দুটি কনফিনডেন্সিয়াল চিঠিতে সই করেছেন রাজ্যপাল।খামবন্ধ দুটি চিঠির একটির ঠিকানা নবান্ন। আরেকটির ঠিকানা দিল্লি। এরপরই প্রশ্ন ওঠে কী রয়েছে রাজ্যপালের সই করা জোড়া চিঠিতে?উপাচার্য নিয়োগ-সহ একাধিক ইস্যুতে, রাজভবনের সঙ্গে রাজ্য় সরকারের সাম্প্রতিক সম্পর্ক যেখানে গিয়ে পৌঁছেছে, তা নিয়েই কি কিছু লেখা রয়েছে কনফিডেন্সিয়াল চিঠিতে?চিঠির বিষয়বস্তু প্রকাশ্যে না এলেও, এই বিষয়টিকে কেন্দ্র করে মধ্যরাত থেকেই শুরু হয়ে যায় রাজনৈতিক বাগযুদ্ধ।

এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে উপাচার্য নিয়োগের সার্চ কমিটির প্রতিনিধিদের তালিকা তৈরি। তাঁদের নাম সর্বোচ্চ আদালতে পেশ করা হবে। জানালেন রাজ্য়পাল সিভি আনন্দ বোস। কারা সার্চ কমিটিতে থাকবেন? ইতিমধ্যেই তাঁদের চিহ্নিত করেছেন বলে জানিয়েছেন রাজ্য়পাল। তবে তাঁর মনোনীত ব্যক্তিরা এ রাজ্য়ের নাকি রাজ্য়ের বাইরের, সে নিয়ে মুখ খুলতে চাননি তিনি। প্রসঙ্গত, উপাচার্য নিয়োগে রাজ্য-রাজ্য়পাল সংঘাতের আবহেই হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। স্থায়ী উপাচার্য নিয়োগে সার্চ কমিটি তৈরি করে দেওয়ার কথা জানিয়েছে সর্বোচ্চ আদালত।

আরও পড়ুন: C V Anand Bose: উপাচার্য নিয়োগে কারা থাকবেন সার্চ কমিটিতে? তালিকা তৈরি রাজ্যপালের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Accident News : দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
BJP Leader Arrested: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ, জামুড়িয়ায় গ্রেফতার বিজেপি নেতা
BJP Leader Arrested: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ, জামুড়িয়ায় গ্রেফতার বিজেপি নেতা

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget