এক্সপ্লোর

C V Anand Bose: উপাচার্য নিয়োগে কারা থাকবেন সার্চ কমিটিতে? তালিকা তৈরি রাজ্যপালের

Governor On Search Committee: প্রসঙ্গত, উপাচার্য নিয়োগে রাজ্য-রাজ্য়পাল সংঘাতের আবহেই হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। স্থায়ী উপাচার্য নিয়োগে সার্চ কমিটি তৈরি করে দেওয়ার কথা জানিয়েছে সর্বোচ্চ আদালত।

কলকাতা: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে উপাচার্য নিয়োগের সার্চ কমিটির (search committee) প্রতিনিধিদের তালিকা তৈরি। তাঁদের নাম সর্বোচ্চ আদালতে পেশ করা হবে। জানালেন রাজ্য়পাল সিভি আনন্দ বোস। কারা সার্চ কমিটিতে থাকবেন? ইতিমধ্যেই তাঁদের চিহ্নিত করেছেন বলে জানিয়েছেন রাজ্য়পাল। তবে তাঁর মনোনীত ব্যক্তিরা এ রাজ্য়ের নাকি রাজ্য়ের বাইরের, সে নিয়ে মুখ খুলতে চাননি তিনি। প্রসঙ্গত, উপাচার্য নিয়োগে রাজ্য-রাজ্য়পাল সংঘাতের আবহেই হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। স্থায়ী উপাচার্য নিয়োগে সার্চ কমিটি তৈরি করে দেওয়ার কথা জানিয়েছে সর্বোচ্চ আদালত।

উপাচার্য-নিয়োগ নিয়ে রাজ্য়পাল-রাজ্য় সরকার সংঘাতে অবশেষে হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। গত সপ্তাহে নজিরবিহীন সিদ্ধান্ত  নেয় সর্বোচ্চ আদালত।স্থায়ী উপাচার্য নিয়োগে এবার সার্চ কমিটি তৈরি করে দেবে খোদ সুপ্রিম কোর্ট। তিন পক্ষই থাকবে তাতে রাজ্য় সরকার, আচার্য এবং UGC।১০ দিনের মধ্য়ে সব পক্ষকে ৩ থেকে ৫ জন বিশিষ্ট ব্য়ক্তির নাম পাঠানোর নির্দেশ দিয়েছে বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতির দীপঙ্কর দত্তর বেঞ্চ।

গত শুক্রবার সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন, রাজ্য়পালের আইনজীবী বলেন, সংবাদমাধ্য়মের সামনে প্রতিনিয়ত আচার্যকে অপমান করছেন শিক্ষামন্ত্রী। তখন বিচারপতি বলেন, আমরা এসবের মধ্য়ে ঢুকতে চাই না। আপনাদের আলাদা মতামত থাকতেই পারে। আমাদের অগ্রাধিকার বিশ্ববিদ্য়ালয় এবং পড়ুয়ারা। শুক্রবার, সুপ্রিম কোর্ট কার্যত স্পষ্ট করে বুঝিয়ে দেয়, এই সংঘাত শেষ হওয়া উচিত। প্রতিষ্ঠানের স্বার্থ এবং শিক্ষার মানকে অগ্রাধিকার দিতে হবে।বিশিষ্ট ব্য়ক্তিকে স্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করতে হবে। যাতে প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধি পায়। যাতে প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কাজ করতে পারে।রাজ্য় সরকার ও আচার্যের উচিত একসঙ্গে কাজ করা। তাতে নিয়োগকারীদের মর্যাদাও বাড়বে।

সুপ্রিম কোর্ট এদিন আরও বলে, শেষবারের শুনানিতে, শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে রাজ্য় সরকার ও আচার্যকে একসঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তখন রাজ্য় সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, বৈঠকে বসার জন্য় রাজ্য় সরকারের তরফে আচার্যকে ৩টে চিঠি দেওয়া হয়। কিন্তু কোনও উত্তর আসেনি। সার্চ কমিটি গঠনের জন্য় প্রতিনিধির নাম চেয়ে, UGC-কেও চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু তাদের থেকেও কোনও সাড়া আসেনি।

তখন সুপ্রিম কোর্ট বলে, আচার্য নিয়োগ কর্তা। উনিই কি নির্বাচক?আপনাদের কি মনে হয় না সার্চ কমিটি থাকা উচিত? আচার্য অর্থাৎ রাজ্য়পালের আইনজীবী ফের বলেন, যেখানে যেখানে উপাচার্য নিয়োগ করা হয়েছে, সেখানে টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে রাজ্য় সরকার। তখন আচার্যের আইনজীবীর উদ্দেশে বিচারপতি বলেন, বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি নিরপেক্ষ প্যানেল তৈরি করা হোক। যেখানে রাজ্য সরকার বা আচার্যর কোনও ভূমিকা থাকবে না।রাজ্য় সরকারের আইনজীবী তখন বলেন, সার্চ কমিটিতে অবশ্য়ই রাজ্য় সরকারের একটা ভূমিকা থাকে। কারণ বিশ্ববিদ্য়ালয়গুলি রাজ্য়েরই।

এদিন ২ পক্ষের কাছে সুপ্রিম কোর্ট জানতে চায়, কেন আপনারা স্থায়ী উপাচার্য নিয়োগের সমস্য়া নিয়ে কোনও সমাধানের উপায় বলছেন না? কেন আপনারা এমন কোনও কমিটির পরামর্শ দেননি, যেটা আপনাদের উভয়পক্ষের জন্য়ই ন্য়ায়সঙ্গত? তখন রাজ্য় সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, তাহলে, সুপ্রিম কোর্টই সার্চ কমিটি গঠন করে দিক। এরপরই বিচারপতিরা জানান, সুপ্রিম কোর্টই সার্চ কমিটি তৈরি করে দেবে। ২৫ সেপ্টেম্বরের মধ্যে রাজ্য সরকার, আচার্য এবং ইউজিসি-কে, ৩-৫ জন বিশিষ্ট ব্যক্তির নাম পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। ২৭ শে সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।


আরও পড়ুন: West Bengal News: সারদাকাণ্ড থেকে রাজীব কুমারের বাড়িতে CBI অভিযান, ফিরে দেখা এজেন্সি-পুলিশ সংঘাত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?
তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?
Crime News : বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget